কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ জুন) রাত ৮টার দিকে উপজেলার কাতার বাজার এলাকায় এ সংঘর্ষ হয়। এ সময় একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়।এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শরীফ ও বিএনপি কর্মী নজরুল ইসলাম। তাদেরকে প্রথমে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে দুজনকেই শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।পাকুন্দিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল হক উজ্জ্বল বলেন, আওয়ামী লীগ পূর্বের মতো হিংস্র হয়ে গেছে। আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত পদক্ষেপ গ্রহণ না করলে ছাত্র-জনতা ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে রাজপথে থাকবে।পাকুন্দিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান মাসুদ (২য়) অভিযোগ করে বলেন, মঙ্গলবার সন্ধার পর কাতার বাজার এলাকায় আওয়ামী লীগের লোকজন যুবদল নেতা শরীফ ও আমাদের সক্রিয় কর্মী নজরুলকে কুপিয়ে গুরুতর আহত করেন। আওয়ামী লীগের কর্মীরা গোপনে বিএনপির নেতাকর্মীদের টার্গেট করে হামলা চালায়। রোগীদের অবস্থা আশঙ্কাজনক, আশা করি আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত পদক্ষেপ নেবে।পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াৎ হোসনে বলেন, পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে বলে শুনেছি। তবে এটি দলীয় সংঘর্ষ কি না, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। আহত দুইজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এখন পর্যন্ত কোনো পক্ষ অভিযোগ দেয়নি, কাউকে আটকও করা হয়নি।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফরিদপুরে রাস্তা অবরোধকারীদের কেউ ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
ফরিদপুরে রাস্তা অবরোধকারীদের কেউ ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম হুঁশিয়ারি উচ্চারণে বলেছেন, ফরিদপুরের সংসদীয় আসনের সীমানা নির্ধারণ ইস্যুকে কেন্দ্র করে যারা রাস্তা Read more

আজ রাজধানীসহ আশপাশের এলাকার আকাশ মেঘলা থাকবে, সম্ভাবনা বৃষ্টির
আজ রাজধানীসহ  আশপাশের এলাকার আকাশ মেঘলা থাকবে, সম্ভাবনা বৃষ্টির

রাজধানী এবং আশপাশের এলাকার আকাশ সকাল থেকে দুপুর পর্যন্ত মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সঙ্গে সম্ভাবনা রয়েছে হালকা বৃষ্টির। আর দিনের Read more

কুমিল্লায় কাভার্ডভ্যান চাপায় ব্যবসায়ীর মৃত্যু
কুমিল্লায় কাভার্ডভ্যান চাপায় ব্যবসায়ীর মৃত্যু

কুমিল্লা নগরীর টমসমব্রিজ রামমালা এলাকায় কাভার্ডভ্যানের নিচে চাপা পড়ে ইমন সরকার (৩৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন।মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে Read more

ক্রিকেটকে প্রতিটি অঞ্চলে সমানভাবে ছড়িয়ে দেওয়ায় লক্ষ্য: বুলবুল
ক্রিকেটকে প্রতিটি অঞ্চলে সমানভাবে ছড়িয়ে দেওয়ায় লক্ষ্য: বুলবুল

বাংলাদেশ ক্রিকেটকে তৃণমূল থেকে আরও শক্তিশালী ও বিস্তৃত করতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই উদ্যোগের অংশ হিসেবে Read more

আমতলীতে মোবাইল নিয়ে হলে ঢুকলেন শিক্ষক, বহিষ্কার করল কর্তৃপক্ষ
আমতলীতে মোবাইল নিয়ে হলে ঢুকলেন শিক্ষক, বহিষ্কার করল কর্তৃপক্ষ

পরীক্ষার হলে কক্ষ পরিদর্শকের কাছে স্মার্ট ফোন পাওয়ায় মাওলানা মোঃ রাসেদুল ইসলাম নামের এক শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। সোমবার (৭ জুলাই) Read more

গাছবোঝাই ট্রলি উঠতেই ভেঙে পড়ল আয়রন ব্রিজ, চরম দুর্ভোগে এলাকাবাসী
গাছবোঝাই ট্রলি উঠতেই ভেঙে পড়ল আয়রন ব্রিজ, চরম দুর্ভোগে এলাকাবাসী

বরিশালের আগৈলঝাড়ায় স্থানীয়দের বাধাঁ উপেক্ষা করে ব্রীজের উপর গাছ উঠিয়ে আয়রন ব্রীজ ভেঙ্গে ফেলার অভিযোগ উঠেছে গাছ ব্যবসায়ীর বিরুদ্ধে। ওই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন