ভারতের উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুনসহ বিভিন্ন এলাকায় মেঘভাঙা বর্ষণে ১৫ জন নিহত হয়েছেন।উত্তরাখণ্ডের রাজ্য সরকার ইতোমধ্যে দেরাদুন, চম্পাওয়াত এবং উধাম সিং নগর জেলায় বর্ষণজনিত লাল সতর্কতা জারি করেছে। সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যের এই তিন এলাকায় প্রবল বর্ষণের আশঙ্কা আছে।চলতি বছর বর্ষায় নাজেহাল অবস্থায় পড়েছে উত্তরাখণ্ড। মেঘভাঙা বর্ষণ ও পাহাড়ি ঢলের জেরে দেরাদুন অ অন্যান্য শহরের অনেক সড়ক ধ্বংস হয়ে গেছে, শত শত বাড়িঘর, দোকানপাট ও ব্যবসায়িক ভবন ধ্বংস হয়েছে, দু’টি বড় এবং গুরুত্বপূর্ণ সেতু ভেসে গেছে এবং বহু এলাকায় সড়ক যোগাযোগ নেটওয়ার্ক সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে।রাজ্যের দুর্যোগ মোকাবিলা দপ্তরের সচিব বিনোদ কুমার সুমান বলেন, এবারের বর্ষায় রাজ্যের সহস্রধারা, মুসৌরি, প্রেমনগর, নরেন্দ্রনগর, পিথোরাগড়, নৈনিতাল এবং পাওরির বিভিন্ন এলাকায় বন্যা হয়েছে। বন্যা উপদ্রুত এলাগুলো থেকে এ পর্যন্ত এক হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।ভারী বর্ষণ ও আবহাওয়াগত বিপর্যয়ের কারণে দেরাদুনের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্কুলগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে রাজধানী প্রশাসন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উখিয়ায় চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারে গ্রেফতার ৩
উখিয়ায় চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারে গ্রেফতার ৩

কক্সবাজারের উখিয়া কুতুপালং এলাকার চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার মামলার প্রধান আসামীসহ মোট ৩ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৫।শনিবার (২৬ এপ্রিল) রাত ৩ Read more

ভূমিকম্পে কাঁপল পাকিস্তানের বেলুচিস্তান
ভূমিকম্পে কাঁপল পাকিস্তানের বেলুচিস্তান

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার (৮ নভেম্বর) সকালে আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫। দেশটির Read more

অস্ত্র মামলায় সুব্রত বাইন কারাগারে
অস্ত্র মামলায় সুব্রত বাইন কারাগারে

রাজধানীর হাতিরঝিল থানায় দায়ের হওয়া অস্ত্র আইনের একটি মামলায় রিমান্ড শেষে শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত সুব্রত বাইন ওরফে ফতেহ আলীকে Read more

নীলফামারীতে শ্রমিকদের সঙ্গে যৌথবাহিনীর সংঘর্ষ, নিহত ১
নীলফামারীতে শ্রমিকদের সঙ্গে যৌথবাহিনীর সংঘর্ষ, নিহত ১

নীলফামারী উত্তরা ইপিজেডে শ্রমিকদের সঙ্গে যৌথবাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভেনচুরা লেদার ম্যানুফ্যাকচারিংয়ের মো. হাবিব (২১) নামে এক শ্রমিক Read more

গাজীপুরে মায়ের উপর নির্যাতন, ছেলেকে মাটিতে পুঁতে দিল ক্ষুব্ধ জনতা
গাজীপুরে মায়ের উপর নির্যাতন, ছেলেকে মাটিতে পুঁতে দিল ক্ষুব্ধ জনতা

গাজীপুরের শ্রীপুরে মাদকাসক্ত ছেলের লাগাতার নির্যাতনে অতিষ্ঠ হয়ে এক অসহায় মা প্রতিবেশীদের কাছে বিচার চান। পরে ক্ষুব্ধ এলাকাবাসী ওই যুবককে Read more

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ, ভোটার তালিকা চূড়ান্ত, রাজনৈতিক দল নিবন্ধন ও দেশীয় পর্যবেক্ষক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন