গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১৮ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে। ৩১২ জনের নমুনা পরীক্ষা করে এদের শরীরে করোনা শনাক্ত হয়েছে।মঙ্গলবার (১৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়েছে, নতুন করে করোনা আক্রান্ত ১৮ জনসহ দেশে এই পর্যন্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৮৭৬ জনে। সেই সঙ্গে করোনায় দেশে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫০৬ জনের।এর আগে গতকাল (১৬ জুন) ২৩১ জনের নমুনা পরীক্ষা করে ২৫ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া যায়। ওইদিন করোনায় একজনের মৃত্যু হয়।মহামারি শুরু থেকে এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৫ শতাংশ। আর গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৫ দশমিক ৭৭ শতাংশ।প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দু’দিন করোনায় সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টঙ্গীতে রাতের অন্ধকারে বসতবাড়িতে হামলা ও লুটপাট
টঙ্গীতে রাতের অন্ধকারে বসতবাড়িতে হামলা ও লুটপাট

গাজীপুরের টঙ্গীতে রাতের অন্ধকারে বসতবাড়িতে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) খরতৈল বড় মসজিদ, মধ্যপাড়া (আব্দুল করিম স্কুল) এর Read more

হজযাত্রীদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা
হজযাত্রীদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দেশে ফেরা কেন্দ্র করে বিমানবন্দর সড়কে থাকবে ভিআইপি মুভমেন্ট। যে কারণে বিমানবন্দর Read more

তেঁতুলিয়ার আকাশে শ্বেত-শুভ্র কাঞ্চনজঙ্ঘার উঁকি, দেখতে পর্যটকদের ভিড়
তেঁতুলিয়ার আকাশে শ্বেত-শুভ্র কাঞ্চনজঙ্ঘার উঁকি, দেখতে পর্যটকদের ভিড়

পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে টানা তিন দিন ধরে দেখা মিলেছে পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার। এই পর্বত এক পলক দেখতে প্রতি Read more

কনার বিচ্ছেদের ঘোষণাকে ‘শেয়াল রাণীর বাণী’ বললেন ন্যান্সি
কনার বিচ্ছেদের ঘোষণাকে ‘শেয়াল রাণীর বাণী’ বললেন ন্যান্সি

সামাজিক যোগাযোগ মাধ্যমে ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস দেওয়ার অভ্যাস আছে সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সির। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া একটি পোস্টের মাধ্যমে জনপ্রিয় Read more

দ্বিতীয় বিয়ে করায় ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কাটলেন স্ত্রী!
দ্বিতীয় বিয়ে করায় ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কাটলেন স্ত্রী!

মাদারীপুরে স্বামী দ্বিতীয় বিয়ে করার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ ব্লেড দিয়ে কেটে ফেলার অভিযোগ উঠেছে তাঁর স্ত্রীর বিরুদ্ধে। ওই ব্যক্তির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন