ঝালকাঠি শহরের পৌর খেয়াঘাট-সংলগ্ন ৯ নম্বর ওয়ার্ডে একটি ভাড়া বাসা থেকে সুরাইয়া আক্তার (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) দিবাগত রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। সুরাইয়া নলছিটি উপজেলার বারইকরন গ্রামের মো. জাকির হোসেনের মেয়ে। সে শহরের পৌর খেয়াঘাট এলাকার নানাবাড়িতে থেকে লেখাপড়া করতো। বিষয়টি নিশ্চিত করেছে ঝালকাঠি সদর থানা পুলিশ।নিহতের পরিবার জানায়, ঘটনার কিছুক্ষণ আগে সুরাইয়া রিফাত নামের এক ছেলের সঙ্গে দেখা করতে গিয়েছিল। পরে বাসায় ফিরে এসে কান্নাকাটি করতে থাকে এবং নানিকে জানায়- ‘ছেলেটি তাকে গালিগালাজ করেছে’। এরপর সে আইসক্রিম খেতে চায়। নানি আইসক্রিম আনতে বাইরে গেলে সুরাইয়া নিজের ঘরের দরজা বন্ধ করে দেয়। দীর্ঘ সময় সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা দরজা ভেঙে ঘরে ঢুকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় তাকে ঝুলতে দেখেন। পরে তাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।ঝালকাঠি সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) হুমায়ন কবির বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কিশোরগঞ্জে বজ্রপাতে শিক্ষার্থীসহ ৪ জনের মৃত্যু
কিশোরগঞ্জে বজ্রপাতে শিক্ষার্থীসহ ৪ জনের মৃত্যু

কিশোরগঞ্জের পাকুন্দিয়া ও মিঠামইনে বজ্রপাতে তিন স্কুল শিক্ষার্থীসহ চারজনের মৃত্যু হয়েছে।মঙ্গলবার (০৬ মে) দুপুরে উপজেলার চরটেকী এলাকায় ও মিঠামইন উপজেলার Read more

নান্দাইলে কাঁঠালের বাম্পার ফলন
নান্দাইলে কাঁঠালের বাম্পার ফলন

ময়মনসিংহের নান্দাইলে এবার কাঁঠালের বাম্পার ফলন হয়েছে। ভালো ফলন ও বেশি দাম পেয়ে খুশী চাষি। তাদের চোখে-মুখে তৃপ্তির হাঁসি। প্রতিটি Read more

বান্দরবানে নিকাব পড়ার শিক্ষিকাকে লাঞ্ছিত করার অভিযোগে মানববন্ধন
বান্দরবানে নিকাব পড়ার শিক্ষিকাকে লাঞ্ছিত করার অভিযোগে মানববন্ধন

বান্দরবানে পর্দা ও নিকাব পরিধান করার কারণে  জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কর্তৃক  অন্তঃসত্ত্বা এক নারী শিক্ষিকাকে হেনস্তা, অপমান ও মানসিক Read more

জ্বালানি তেলের দাম কমল
জ্বালানি তেলের দাম কমল

দেশের বাজারে জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা করেছে সরকার। নতুন দর অনুযায়ী গ্রাহক পর্যায়ে ডিজেল, অকটেন, পেট্রল ও কেরোসিন—প্রতিটি লিটারে Read more

জুলাইকে ঐক্যের মাসে পরিণত করুন: প্রধান উপদেষ্টা
জুলাইকে ঐক্যের মাসে পরিণত করুন: প্রধান উপদেষ্টা

আমাদের সামনের পথ অনেক কঠিন, কিন্তু মস্তবড় সম্ভাবনাও আছে। ইতিহাস সাক্ষ্য দেয়, জনগণ যখন জেগে উঠে কোনো শক্তিই তাকে রুখে Read more

‘অন্তর্বর্তী সরকারের কারো বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণ হলে তাঁদেরও বিচার হবে’
‘অন্তর্বর্তী সরকারের কারো বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণ হলে তাঁদেরও বিচার হবে’

বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান বলেছেন, অবাধ, সুষ্ঠু ও জনগণের অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচনের মাধ্যমে যদি একটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন