পাকিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ পাঞ্জাবে এক ভয়াবহ বাস দুর্ঘটনায় ৮ জনের প্রাণহানি ঘটেছে। এতে আহত হয়েছেন আরও ১৮ জনরবিবার (২৭ জুলাই) চকওয়াল জেলার বালকাসার ইন্টারচেঞ্জের কাছে এ দুর্ঘটনা ঘটে। খবর, দ্য ডনের।রাজধানী ইসলামাবাদ থেকে লাহোরগামী একটি যাত্রীবাহী বাসের একটি চাকা হঠাৎ বিস্ফোরিত হয়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশে গভীর খাদে পড়ে উল্টে যায়। বাসটিতে ৩৫ থেকে ৪০ জন যাত্রী ছিলেন।নিহতদের মধ্যে ৩ জন শিশু রয়েছেন। তাদের বয়স যথাক্রমে ৮ মাস, ১ বছর ও ২ বছর। সর্বোচ্চ বয়সের নিহত ব্যক্তি ৪৫ বছর বয়সী ছিলেন। আহতদের বয়স ১৪ থেকে ৫৫ বছরের মধ্যে।চকওয়াল জেলা সদর হাসপাতালের মেডিকেল সুপার ডা. মুখতার সারওয়ার নিয়াজি জানান, হাসপাতালে আনা ১২ জন আহতের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক এবং তাদের রাওয়ালপিন্ডির এক হাসপাতালে রেফার করা হয়েছে।চকওয়ালের এসপি আহমেদ মোহিউদ্দিন একদল ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠিয়েছেন। পুলিশ জানায়, ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হচ্ছে।আহতদের কালার কাহার তহসিল সদর হাসপাতাল এবং চকওয়াল জেলা সদর হাসপাতালে নেয়া হয়েছে। নিহতদের মরদেহও হাসপাতালে পাঠানো হয়।প্রসঙ্গত, পাকিস্তানে মহাসড়কে প্রায়ই মারাত্মক সড়ক দুর্ঘটনা ঘটে। এর মূল কারণ হিসেবে ধরা হয় উচ্চগতিতে গাড়ি চালানোর পাশাপাশি ট্রাফিক আইন অমান্য করা ও বেপরোয়া ওভারটেকিং।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কালিয়াকৈরে বিলে নৌকাডুবি: ২ যুবকের লাশ উদ্ধার, নিখোঁজ ১
কালিয়াকৈরে বিলে নৌকাডুবি: ২ যুবকের লাশ উদ্ধার, নিখোঁজ ১

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার মকস বিলে নৌকাডুবির ঘটনায় দুই যুবকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এখনো নিখোঁজ Read more

৩ দেশ থেকে ১ লাখ মেট্রিক টন সার কিনবে সরকার
৩ দেশ থেকে ১ লাখ মেট্রিক টন সার কিনবে সরকার

৬৬৪ কোটি ৪০ লাখ ৯৮ হাজার ৪৪০ টাকা ব্যয়ে সৌদি আরব, মরক্কো ও রাশিয়া থেকে এক লাখ ১৫ হাজার মেট্রিক Read more

সিলেট সীমান্তে অনুপ্রবেশে বিএসএফের দুঃখ প্রকাশ
সিলেট সীমান্তে অনুপ্রবেশে বিএসএফের দুঃখ প্রকাশ

সিলেটের জকিগঞ্জ সীমান্তে বিএসএস সদস্যদের অনুপ্রবেশ ও স্থানীয় কৃষকদের ফসল নষ্টের ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।সোমবার (০৩ Read more

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের আগ্রাসন নিয়ে চীনের হুঁশিয়ারি
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের আগ্রাসন নিয়ে চীনের হুঁশিয়ারি

ইরানে ২৪দিন ধরে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। এর মধ্যে বিশ্বস্ত বন্ধু তেহরানের প্রতি বেশ কয়েকবার সহযোগিতার বার্তা দিয়েছে বেইজিং। Read more

জুমার দিনে সুন্নত আমলের প্রস্তুতি শুরু হয় ঘর থেকেই
জুমার দিনে সুন্নত আমলের প্রস্তুতি শুরু হয় ঘর থেকেই

ইসলামে জুমার নামাজের গুরুত্ব অত্যন্ত বেশি। একজন মুসলমানের উচিত এ দিনের জন্য বিশেষ প্রস্তুতি নেওয়া এবং জুমার নামাজকে যথাযোগ্য মর্যাদা Read more

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আরও ২৪৮ জন
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আরও ২৪৮ জন

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২৪৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল বুধবার (১৮ জুন) সকাল ৮টা থেকে আজ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন