নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য আজ সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।বুধবার (১৮ জুন) দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।শায়রুল কবির জানান, আজ বুধবার (১৮ জুন) সন্ধ্যা ৬টায় গুলশানের বাসা থেকে বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার হাসপাতালে যাবেন বেগম খালেদা জিয়া।এর আগে, গত ৮ জানুয়ারি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির দেয়া এয়ার অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে যান খালেদা জিয়া। লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধায়নে চিকিৎসাধীন ছিলেন বাংলাদেশের সাবেক এ প্রধানমন্ত্রী।টানা ১৭দিন ক্লিনিকটিতে চিকিৎসাধীন থাকার পর তিনি ২৫ জানুয়ারি থেকে ছেলে তারেক রহমানের বাসায় ছিলেন। পরে দীর্ঘ চার মাস পর দুই পুত্রবধূ জুবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমানসহ গত ৬ মে লন্ডন থেকে দেশে ফেরেন খালেদা জিয়া।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গায় অনলাইন জুয়ার মাস্টার এজেন্টসহ আটক ২
চুয়াডাঙ্গায় অনলাইন জুয়ার মাস্টার এজেন্টসহ আটক ২

চুয়াডাঙ্গা অনলাইন জুয়ার সাথে জড়িত থাকার অপরাধে অনলাইন জুয়াসাইট 1xBet এর মাস্টার এজেন্ট শুভংকর কুমার দাস (২৩) ও তার সহযোগী Read more

সিভিল ড্রেসে আসামি ধরতে পারবে না পুলিশ: স্বরাষ্ট্র উপদেষ্টা
সিভিল ড্রেসে আসামি ধরতে পারবে না পুলিশ: স্বরাষ্ট্র উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, পুলিশ সিভিল ড্রেসে কোন আসামি ধরতে পারবে না। Read more

পদত্যাগ করলেন বাগছাসের ঢাবির মুখ্য সংগঠক
পদত্যাগ করলেন বাগছাসের ঢাবির মুখ্য সংগঠক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণতান্ত্রিক ছাত্রসংসদের (বাগছাস) মুখ্য সংগঠক মো. হাসিবুল ইসলাম সংগঠন থেকে পদত্যাগ করেছেন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক Read more

বাছাই শেষে পাবনায় ৫ জনের মনোনয়ন বাতিল
বাছাই শেষে পাবনায় ৫ জনের মনোনয়ন বাতিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন যাচাই-বাছাই শেষে পাবনার পাঁচটি আসনের মধ্যে চারটি আসনে পাঁচজনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। শুধুমাত্র Read more

দুই যুগেও সংস্কার হয়নি বিসিসির সড়ক, জনদূর্ভোগ চরমে
দুই যুগেও সংস্কার হয়নি বিসিসির সড়ক, জনদূর্ভোগ চরমে

সরকার আসে, সরকার যায়; কাউন্সিলর আসে, কাউন্সিলর যায়। জনগের কথা চিন্তা করে না কেউ। দুই যুগের বেশি সময় অতিবাহিত হলেও Read more

গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করার আহ্বান স্বাস্থ্য উপদেষ্টার
গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করার আহ্বান স্বাস্থ্য উপদেষ্টার

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, "আমরা আজকে এখানে সমবেত হয়েছি একসাথে খোলামেলা আলাপ করতে। আমাদের সামনে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন