পিরোজপুরের ভান্ডারিয়ার বহুল আলোচিত জামায়াত কর্মী সাইফুল ইসলাম (৩২) হত্যাচেষ্টা মামলার প্রধান আসামী আওয়ামী ফ্যাসিস্টদের দোষর আমিন হাওলাদার (৪৮) দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর এখন কারাগারে।মঙ্গলবার (১৭ জুন) দুপুরে আসামী আমিন হাওলাদার পিরোজপুর জেলা মাজিস্ট্রেট কোর্টে হাজির হয়ে জামিন আবেদন করলে বিজ্ঞ আদালত আবেদন নাকোচ করে তাকে কারাগারে প্রেরণ করেন বলে বিষয়টি নিশ্চিত করেন ভুক্তভোগী সাইফুল ইসলাম। আমিন হাওলাদার উপজেলার হেতালিয়া গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে।ভুক্তভোগী সাইফুল ও তার পরিবার জানায়, গত ২৪ ডিসেম্বর জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিবেশী আমিন হাওলাদার (৪৮), তার স্ত্রী মুক্তা বেগম (৩৮)সহ একদল সন্ত্রাসী সাইফুল ইসলাম (৩২), তার ভাই হাফেজ আবু সাঈদ (২২) ও তার পিতা আব্দুল মালেক হাওলাদার (৮২) এর ওপর দেশীয় ধারালো অস্ত্র দিয়ে বর্বরোচিত হামলা চালায়।এতে মাথায় মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হন সাইফুল ইসলাম। বাম পায়ের উরু সন্ধিস্থল থেকে সম্পূর্ণরূপে ভেঙে যায় আব্দুল মালেক হাওলাদার। এছাড়া সকলে বিভিন্ন অংশে মারাত্মকভাবে আহত হন। আহতদের প্রথমে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে সাইফুলের অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন চিকিৎকরা।উল্লেখ্য, আহত হাফেজ আবু সাঈদ বাদী হয়ে ২০২৫ সালের ১ জানুয়ারি ভান্ডারিয়া থানায় বিবাদী আমিন হাওলাদারকে প্রধান আসামী করে আরো ১৪ জন আসামীর নাম উল্লেখ করে মামলা করেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মামলা থেকে নাম বাদ দিতে ৫ লাখ টাকা চাইলেন এসআই
মামলা থেকে নাম বাদ দিতে ৫ লাখ টাকা চাইলেন এসআই

পাঁচ লাখ টাকা দিলে মামলার অভিযোগপত্র থেকে নাম বাদ দেওয়া হবে–প্রবাসীর ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপকের কাছে এভাবে টাকা চেয়েছেন নাটোরের গুরুদাসপুর থানার Read more

ইসরায়েলের পক্ষে সমর্থন প্রত্যাহারের ঘোষণা জার্মানির
ইসরায়েলের পক্ষে সমর্থন প্রত্যাহারের ঘোষণা জার্মানির

দক্ষিণ আফ্রিকা কর্তৃক আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ইসরাইলের বিরুদ্ধে দায়ের করা গণহত্যার মামলায় জার্মানি আর ইসরাইলকে সমর্থন বা সহায়তা না Read more

থানা থেকে পালালেন আ.লীগ নেতা, তড়িঘড়ি করে ধরে আনা হলো বড় ভাইকে!
থানা থেকে পালালেন আ.লীগ নেতা, তড়িঘড়ি করে ধরে আনা হলো বড় ভাইকে!

আওয়ামী লীগ নেতাকে আটক করে থানায় নিয়ে আসার পর থানা থেকে তার পালিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। পরবর্তীতে ওই নেতাকে Read more

এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলতে ঢাকায় হামজা, কবে আসবেন শমিত?
এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলতে ঢাকায় হামজা, কবে আসবেন শমিত?

এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলতে আজ (৬ অক্টোবর) সকালে ঢাকায় এসে পৌঁছেছেন হামজা দেওয়ান চৌধুরী। এর আগে গতকাল বাংলাদেশ সময় Read more

‘মঙ্গল শোভাযাত্রা’ নয়, ‘আনন্দ শোভাযাত্রা’ বলার দাবি হেফাজতের
‘মঙ্গল শোভাযাত্রা’ নয়, ‘আনন্দ শোভাযাত্রা’ বলার দাবি হেফাজতের

মঙ্গল শোভাযাত্রা থেকে মঙ্গল শব্দটি বাদ দিয়ে আনন্দ শব্দ ব্যবহারের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সংবাদমাধ্যমে পাঠানো Read more

ধামইরহাটে ৬০ জন ভিক্ষুক নিয়ে বনভোজন
ধামইরহাটে ৬০ জন ভিক্ষুক নিয়ে বনভোজন

নওগাঁর ধামইরহাট উপজেলায় সমাজের অসহায় ৬০জন ভিক্ষুকদের নিয়ে বনভোজনের ব্যতিক্রমী আয়োজন করেছেন স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন 'মানবসেবা'।শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকালে ৬০জন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন