আগামী বছর থেকে সরকারি স্বাস্থ্য সংস্থার ফিটনেস সার্টিফিকেট ছাড়া সৌদি আরবে যেতে পারবেন না বাংলাদেশি হজযাত্রীরা। কিডনি, ক্যান্সারসহ জটিল রোগ নিয়ে হজ পালন করতে গিয়ে মারাত্মক অসুস্থ হয়ে পড়েন অনেকে। এ কারণে যথাযথ ফিটনেস পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার।হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) বলছে, প্রাক নিবন্ধনের আগেই সারতে হবে স্বাস্থ্য যাচাই প্রক্রিয়া। চলতি বছর ৮৭ হাজার হাজির মধ্যে ৬৯ হাজার জন বাংলাদেশি সৌদি আরবে চিকিৎসা গ্রহণ করেছেন।ষাটোর্ধ্ব রিনা আনোয়ার ছেলেকে নিয়ে পবিত্র হজ পালনে গিয়েছিলেন সৌদি আরব। হজের আনুষ্ঠানিকতা যখন শেষ পর্যায়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। জ্বরের পাশাপাশি কমতে থাকে অক্সিজেন লেভেল।বাংলাদেশ মিশন মেডিকেল সেন্টারের চিকিৎসকদের পরামর্শে বৃদ্ধাকে উন্নত চিকিৎসার জন্য নেয়া হয় কিং ফাহাদ হাসপাতালে। সেখানে পান বিনামূল্যে চিকিৎসা। বাংলাদেশ থেকে যাওয়া হজযাত্রীদের মধ্যে অনেকে কিডনি, ক্যান্সারসহ বিভিন্ন জটিল রোগে আগে থেকেই ছিলেন আক্রান্ত। বয়সের কারণে অনেকে সেখানে গিয়ে হয়ে পড়েন অসুস্থ। ২০২৫ সালে ৮৭ হাজার হাজির মধ্যে ৬৯ হাজারজন বাংলাদেশ মিশন মেডিকেল সেন্টার থেকে চিকিৎসা নিয়েছেন। যাদের মধ্যে ৩২৪ জন হাজিকে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হয়েছে স্থানীয় হাসপাতালে।বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বিষয়টি নজরে এনেছে সৌদি সরকার। সাফ জানিয়ে দিয়েছেন, আগামী বছর থেকে বাংলাদেশি হজযাত্রীদের জন্য লাগবে সরকারি স্বাস্থ্য সংস্থার ফিটনেস সার্টিফিকেট।হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার বলেন, এতো হজযাত্রীর জন্য অ্যাম্বুলেন্স ব্যবস্থা করা কষ্টকর। বিশেষ করে মিনা, মুজদালিফা আর আরাফায় এ ব্যবস্থা কষ্টসাধ্য। সৌদি সরকার চাচ্ছে, ভীষণ অসুস্থ রোগীদের যেন পাঠানো না হয়।  সৌদির এমন সিদ্ধান্তে কাজ শুরু করেছে ধর্মমন্ত্রণালয়। হজযাত্রীরা ফিটনেস সার্টিফিকেট নিতে পারবেন সিভিল সার্জন এবং সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল থেকে। হজের মত পবিত্র বিষয় নিয়ে যেন বাণিজ্য না হয় সেদিকে নজর দেয়ার পরামর্শ হাবের।ধর্ম মন্ত্রণালয়ের হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. মতিউল ইসলাম বলেন, অনেক রোগী চলে যাচ্ছে, যারা সৌদিতে গিয়েই ডায়ালাসিস করতে হয়।  উল্লেখ্য, ২০২৫ সালের হজ কাফেলায় সৌদি আরবে মারা গেছেন ৪২ জন বাংলাদেশি। অসুস্থ হয়ে সৌদি আরবে স্থানীয় হাসপাতালে ভর্তি ২২ জন।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হজ শেষে এখন মক্কায় উপহার কেনায় ব্যস্ত হাজিরা
হজ শেষে এখন মক্কায় উপহার কেনায় ব্যস্ত হাজিরা

পবিত্র হজের সব আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। আর এরপরই মক্কার বিভিন্ন দোকানে ভিড় করছেন হাজিরা। সেখান থেকে পরিবার, বন্ধুবান্ধব ও আত্মীয় Read more

মাথাব্যথা দ্রুত কমাতে কয়েকটি টিপস
মাথাব্যথা দ্রুত কমাতে কয়েকটি টিপস

মাথাব্যথা একটি সাধারণ রোগ যা অনেকেই তাদের জীবনের কোন না কোন সময়ে অনুভব করেন। তা টেনশন মাথাব্যথা, মাইগ্রেন, অথবা সাইনাসের Read more

লবণের ন্যায্যমূল্য নিশ্চিতের দাবিতে টেকনাফে চাষি ও ব্যবসায়ীদের সমাবেশ
লবণের ন্যায্যমূল্য নিশ্চিতের দাবিতে টেকনাফে চাষি ও ব্যবসায়ীদের সমাবেশ

কক্সবাজারের টেকনাফ লবণের ন্যায্য মূল্য নিশ্চিত করার লক্ষ্যে শত শত লবণ চাষী ও ব্যবসায়ীদের উপস্থিতে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।তথ্য Read more

আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী
আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ সোমবার (১৯ জানুয়ারি)। তিনি ছিলেন বাংলাদেশের সপ্তম Read more

দেশের ভেতরে নেতৃত্বের খোঁজে আওয়ামী লীগ
দেশের ভেতরে নেতৃত্বের খোঁজে আওয়ামী লীগ

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ঢাকায় তাদের দলের নেতৃত্ব দেওয়ার জন্য লোক খুঁজছে। কারণ দলটি এখন দেশের ভেতরে রাজনীতিতে সক্রিয় অবস্থান তৈরির Read more

৫৮ দিন নিষেধাজ্ঞা পর সাগরে যাচ্ছেন জেলেরা
৫৮ দিন নিষেধাজ্ঞা পর সাগরে যাচ্ছেন জেলেরা

মাছের বংশবিস্তার, বেড়ে ওঠা ও টেকসই আহরণের জন্য বঙ্গোপসাগরে সব ধরনের মাছ ধরার ওপর ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন