নওগাঁর সাপাহারে সীমান্ত এলাকা দেখতে গিয়ে কাঁটাতারের বেড়া ধরে টিকটক ভিডিও ও সেলফি তোলার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর হাতে আটক হয় দুই কলেজ ছাত্র। পরে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর করা হলে তাদের থানায় সোপর্দ করে বিজিবি।সোমবার (১৬ জুন) বিকেলে উপজেলার বামনপাড়া সীমান্ত এলাকার ২৪৬ পিলার এলাকায় এই ঘটনা ঘটে।আটক কলেজ ছাত্ররা হলেন, জেলার বদলগাছি উপজেলার (জোলাপাড়া) ধুলাপারা গ্রামের আফাজ উদ্দীনের ছেলে মোহাম্মাদ মিনহাজুল ইসলাম (২৩) ও একই উপজেলার পাতকোলা গ্রামের আনিছুর রহমানের ছেলে মোহাম্মাদ তামিম আহমেদ সৌরভ (২৩)। আটক মিনহাজুল ইসলাম নওগাঁ ডিগ্রী কলেজের ছাত্র এবং তামিম আহমেদ সৌরভ সাপাহার সরকারি ডিগ্রী কলেজের ছাত্র বলে জানা গেছে।জানা গেছে, গতকাল সোমবার বিকেলে ৫-৬ জন বন্ধু মিলে সাপাহার উপজেলার আইহাই ইউনিয়নের বামনপাড়া সীমান্ত এলাকার ২৪৬ পিলার এলাকা দিয়ে ভারতের সীমান্ত দেখার জন্য ভারত ভূখণ্ডে প্রবেশ করে কাঁটাতারের বেড়া ধরে টিকটক ভিডিও ধারণ ও সেলফি তোলছিলেন। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর সদস্যরা তাদেরকে ধরে নিয়ে যায়। সংবাদ পেয়ে বামনপাড়া বিওপির নায়েক সুবেদার আবু তালেব সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে বাংলাদেশী দুই ছাত্রকে উদ্ধারের চেষ্টা চালায়। এক পর্যায়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক শেষে ফিরিয়ে এনে সাপাহার থানায় হস্তান্তর করেন। পরে আজ মঙ্গলবার সকালে পুলিশ আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠায়।এ বিষয়ে নওগাঁ ব্যাটালিয়ান (১৬ বিজিবি) অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল সাদিকুর রহমান বলেন, গতকাল সোমবার সাপাহার উপজেলার জবই বিল এলাকার সীমান্তে ৬ জন যুবক ঘুরতে যান। সীমান্ত এলাকায় ছবি তোলার একপর্যায়ে দুজন যুবক দুই দেশের সীমান্তরেখা পেরিয়ে ভারতের ভিতরে প্রবেশ করে। এরপর ভারতীয় সীমান্তরক্ষীরা তাদের আটক করেন। পরে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের দেশে ফিরিয়ে এনে সাপাহার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আজিজ বলেন, বিজিবি’র অভিযোগের ভিত্তিতে অবৈধ অনুপ্রবেশের দায়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ডেঙ্গুতে একদিনে প্রাণ গেল ৬ জনের
ডেঙ্গুতে একদিনে প্রাণ গেল ৬ জনের

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। আর নতুন করে ৯৮৩ জন রোগী হাসপাতালে ভর্তি Read more

দাউদকান্দিতে ছাত্রলীগ নেতা জুয়েল গ্রেপ্তার
দাউদকান্দিতে ছাত্রলীগ নেতা জুয়েল গ্রেপ্তার

কুমিল্লার দাউদকান্দিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার হয়েছেন নিষিদ্ধ ঘোষিত দাউদকান্দি উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল রানা পাটোয়ারী। আসামি Read more

‘ভারতে বিদেশি আক্রমণে হিন্দু জনসংখ্যা কমে গেছে’
‘ভারতে বিদেশি আক্রমণে হিন্দু জনসংখ্যা কমে গেছে’

ভারতে বিদেশি আক্রমণ ও উপনিবেশিক শাসনের কারণে হিন্দু জনসংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে বলে জানিয়েছেন দেশটির উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।বুধবার Read more

অব্যাহত থাকবে শৈত্যপ্রবাহ, কমবে দিন-রাতের তাপমাত্রা
অব্যাহত থাকবে  শৈত্যপ্রবাহ, কমবে দিন-রাতের তাপমাত্রা

তিন জেলায় শৈত্যপ্রবাহ অব্যাহত থাকার পাশাপাশি সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা কমার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে Read more

জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের পরিবারকে ফ্ল্যাট দেওয়ার উদ্যোগ
জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের পরিবারকে ফ্ল্যাট দেওয়ার উদ্যোগ

অন্তবর্তী সরকার জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের পরিবারকে বিনামূল্যে ফ্ল্যাট দেওয়ার উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে মোট ৮০৪টি ফ্ল্যাট তৈরির একটি প্রকল্প Read more

২০২৬ সালে কোন মাসে কত দিন টানা ছুটি পাবেন চাকরিজীবীরা
২০২৬ সালে কোন মাসে কত দিন টানা ছুটি পাবেন চাকরিজীবীরা

 অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন করেছে। কর্মব্যস্ত জীবনে সাপ্তাহিক ছুটিতে অনেকেরই ব্যক্তিগত নানা জরুরি কাজ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন