এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার স্বার্থসংশ্লিষ্টদের নামে থাকা ১৮০ কোটি ৬১ লাখ টাকা মূল্যের ২০০ একর জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত।মঙ্গলবার (১৭ জুন) ঢাকার সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের উপপরিচালক তাহসিন মুনাবিল হক জব্দের আবেদন করেন। দুদকের সহকারী পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা তানজিল আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।আবেদনে বলা হয়েছে, মোহাম্মদ সাইফুল আলম ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মানিলন্ডারিং সংগঠনের অভিযোগটি অনুসন্ধানপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য টিম গঠন করা হয়েছে। সাইফুল আলম ও তার স্বার্থসংশ্লিষ্টরা বিভিন্ন ব্যাংক থেকে নামে বেনামে বিধিবহির্ভূতভাবে ঋণ নিয়ে তা আত্মসাৎপূর্বক নিজ ও পরিবারের সদস্যদের নামে দেশে-বিদেশে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন। তিনি ও তার স্বার্থসংশ্লিষ্টদের স্থাবর সম্পদসমূহ অন্যত্র হস্থান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন।অনুসন্ধান নিষ্পত্তির পূর্বে এসব সম্পদ হস্তান্তর হয়ে গেলে পরবর্তীতে তা উদ্ধার করা দুরূহ হয়ে পড়বে। তাই মোহাম্মদ সাইফুল আলম ও তার স্বার্থসংশ্লিষ্টদের নামে থাকা এসব সম্পদ জব্দের আদেশ দেওয়া প্রয়োজন। এর আগে গত ৭ অক্টোবর এস আলম ও তার স্ত্রী ফারজানা পারভীনসহ তার পরিবারের ১২ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত। গত ১৬ জানুয়ারি এস আলম ও তার পরিবারের সদস্যদের ৩ হাজার ৫৬৩ কোটি ৮৪ লাখ ২১ হাজার টাকার শেয়ার অবরুদ্ধ করার আদেশ দেন একই আদালত।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আওয়ামী লীগের আমলে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে জামায়াতের নেতা-কর্মীরা: রফিকুল ইসলাম
আওয়ামী লীগের আমলে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে জামায়াতের নেতা-কর্মীরা: রফিকুল ইসলাম

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, বিগত দিনে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার Read more

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে আগুন
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে আগুন

কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ৫টি ঘর পুড়ে ছাই হয়েছে। তবে কেউ হতাহতের খবর পাওয়া যায়নি।বৃহস্পতিবার Read more

ভিড়ের মাঝেও সুস্থ থাকতে যেসব সতর্কতা মানতে হবে
ভিড়ের মাঝেও সুস্থ থাকতে যেসব সতর্কতা মানতে হবে

বাসে হাতল ধরেছেন, লিফটের বোতাম চাপছেন, শপিং মলে ঘুরছেন পাবলিক জায়গায় আমরা প্রতিদিনই অসংখ্য অদৃশ্য জীবাণুর সংস্পর্শে আসছি। সব জায়গা Read more

পুলিশ দেখেই দ্রুত গতিতে চালিয়ে পালায় কাভার্ড ভ্যান, অতঃপর
পুলিশ দেখেই দ্রুত গতিতে চালিয়ে পালায় কাভার্ড ভ্যান, অতঃপর

কুমিল্লার চৌদ্দগ্রামে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) ভোর রাতে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের বাবুর্চি বাজার এলাকায় Read more

৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আলাস্কা
৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আলাস্কা

যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের উপকূলে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৭ দশমিক ৩। তীব্র এ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন