সক্রিয় মৌসুমি বায়ুর কারণে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বজ্রমেঘ তৈরি হচ্ছে। সেই সঙ্গে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিসহ দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।মঙ্গলবার (১৭ জুন) আবহাওয়াবিদ হাফিজুর রহমান স্বাক্ষরিত আবহাওয়ার সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।এছাড়া, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।এদিকে, দেশের নদীবন্দরগুলোর জন্য দেয়া পূর্বাভাসে বলা হয়েছে, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি. মি. বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সর্তক সংকেত দেখাতে বলা হয়েছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কানাডায় ভারতীয় গ্যাংয়ের তাণ্ডব, এবার পাঞ্জাবি গায়ককে গুলি
কানাডায় ভারতীয় গ্যাংয়ের তাণ্ডব, এবার পাঞ্জাবি গায়ককে গুলি

কানাডায় ফের ভারতীয় গ্যাংস্টারদের তাণ্ডব। এবার তাদের নিশানায় জনপ্রিয় পাঞ্জাবি গায়ক তেজি কাহলন। গুলিবিদ্ধ অবস্থায় বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন বলে Read more

ভারত থেকে ৫০ হাজার টন চাল কিনবে সরকার
ভারত থেকে ৫০ হাজার টন চাল কিনবে সরকার

ভারত থেকে ৫০ হাজার টন চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ জন্য ব্যয় ধরা হয়েছে ২১৪ কোটি ৭০ লাখ ৩৭ Read more

টোফু নাকি পনির, কোনটি খেলে বেশি লাভ
টোফু নাকি পনির, কোনটি খেলে বেশি লাভ

দেখতে একরকম মনে হলেও টোফু এবং পনির কিন্তু এক নয়। দুটোই স্বাস্থ্যকর খাবার হিসেবে পরিচিত হলেও দুটোর পার্থক্য বেশির ভাগ Read more

‘এনসিপিকে ‘শাপলা’ প্রতীক বরাদ্দ দিতে আইনি কোনো বাধা নেই’
‘এনসিপিকে ‘শাপলা’ প্রতীক বরাদ্দ দিতে আইনি কোনো বাধা নেই’

নির্বাচন কমিশন থেকে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ‘শাপলা’ প্রতীক দিতে বাধা নেই বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ হোসেনসহ Read more

আমার নাম শুনলে রাজাকাররা ভয়ে পালিয়ে যেত: ফজলুর রহমান
আমার নাম শুনলে রাজাকাররা ভয়ে পালিয়ে যেত: ফজলুর রহমান

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, 'আমার নাম শুনলে রাজাকাররা ভয়ে পালিয়ে যেত। সেই রাজাকারের বাচ্চারা এখন Read more

নাটোরে শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার
নাটোরে শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নাটোরে ইয়াসিন আলী নামে ১২ বছর বয়সী এক শিশু শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (০৩ জুলাই) দুপুরে শহরের আলাইপুরের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন