প্রাক-মৌসুম প্রস্তুতি সারতে বর্তমানে এশিয়া অঞ্চলে অবস্থান করছে বার্সা। নিজেদের প্রথম ম্যাচে তারা মুখোমুখি হয়েছিল জাপানিজ ক্লাব ভিসেল কোবের বিপক্ষে। সেই ম্যাচে কাতালানরা জিতেছিল ৩-১ ব্যবধানে। এবার প্রস্তুতির দ্বিতীয় ম্যাচে কোরিয়ান ক্লাব এফসি সিউলের বিপক্ষে ৭–৩ গোলের বড় জয় তুলে নিয়েছে হ্যান্সি ফ্লিকের দল। জোড়া গোল করেছেন লামিন ইয়ামাল ও ফেরান তোরেস। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক বার্সা। অষ্টম মিনিটে ইয়ামালের শট পোস্টে লেগে ফিরে এলে গোলমুখে সুযোগ পেয়ে তা সহজেই জালে জড়ান লেভানদোভস্কি। এরপর ১৩তম মিনিটে ইয়ামাল নিজেই মাঝমাঠ থেকে বল টেনে এনে নিচু শটে ব্যবধান ২–০ করেন।কিন্তু লড়াই ছাড়েনি সিউল। ২৬তম মিনিটে ইয়ং-উক ও অতিরিক্ত সময়ের প্রথম মিনিটে আল-আরবের গোলে সমতায় ফেরে তারা (২–২)। তবে বিরতির ঠিক আগে ইয়ামালের দ্বিতীয় গোল আবারও এগিয়ে দেয় বার্সাকে।দ্বিতীয়ার্ধে বার্সা গোলের বন্যা বইয়ে দেয়। ক্রিস্টেনসেন (৫৫ মিনিট), তোরেস (৭৩ ও ৮৮ মিনিট), গাভি (৭৬ মিনিট) একের পর এক গোল করে ব্যবধান বাড়ান। তোরেসের দ্বিতীয় গোলটি এসেছিল বার্সেলোনায় সদ্য যোগ দেওয়া মার্কাস রাশফোর্ডের পাস থেকে।  আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শ্রীলঙ্কাকে চ্যালেঞ্জ জানিয়েও জেতা হলোনা হংকংয়ের
শ্রীলঙ্কাকে চ্যালেঞ্জ জানিয়েও জেতা হলোনা হংকংয়ের

এশিয়া কাপে শ্রীলঙ্কার মুখোমুখি হয়ে দারুণ প্রতিদ্বন্দ্বিতা করেছে হংকং। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে তারা তোলে Read more

এবার রাশিয়াকে ১২ দিনের আলটিমেটাম ট্রাম্পের
এবার রাশিয়াকে ১২ দিনের আলটিমেটাম ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল-ইরান যুদ্ধ কিংবা ভারত-পাকিস্তানে সংঘাত নিজ উদ্যোগে থামাতে পারলেও রাশিয়াকে তিনি দমাতে পারেননি। ট্রাম্প বারবার রুশ Read more

হাসনাত আব্দুল্লাহকে ‘ফকিন্নির বাচ্চা’ বললেন রুমিন ফারহানা
হাসনাত আব্দুল্লাহকে ‘ফকিন্নির বাচ্চা’ বললেন রুমিন ফারহানা

বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর মধ্যে কথার লড়াই Read more

বাধা-বিঘ্ন পেরিয়ে অদম্য আশার মেডিকেলে ভর্তির স্বপ্ন জয়
বাধা-বিঘ্ন পেরিয়ে অদম্য আশার মেডিকেলে ভর্তির স্বপ্ন জয়

বাবার মৃত্যুর পর অভিভাবহীন হয়ে পড়েন রাফিয়া সুলতানা আশা। উপায় না পেয়ে এসএসসি পরীক্ষা দিয়েই বসেন বিয়ের পিড়িতে। তবে মায়ের Read more

ফুলবাড়ীতে মরিচের বাম্পার ফলন
ফুলবাড়ীতে মরিচের বাম্পার ফলন

দেশের উত্তরের সীমান্তঘেঁষা কুড়িগ্রামের ফুলবাড়ীতে এ বছর আবহাওয়া অনুকূল থাকায় মরিচের বাম্পার ফলন হয়েছে। বাড়তি ফলন ও ভালো দাম পেয়ে Read more

আল জাজিরা ৫ সাংবাদিক হত্যায় জাতিসংঘের শোক ও নিন্দা
আল জাজিরা ৫ সাংবাদিক হত্যায় জাতিসংঘের শোক ও নিন্দা

গাজা সিটিতে আল জাজিরার সাংবাদিক নিহত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টেফান ডুজারিক। একই সঙ্গে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন