বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশনা দেওয়ার কিছু সময়ে পরেই রাজধানী তেহরানের পূর্বাঞ্চলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের বিমান বাহিনী। তেহরানের এই অঞ্চলটি মূলত আবাসিক এবং ঘনবসতিপূর্ণ।ইরানের স্থানীয় সংবাদমাধ্যম প্রেস টিভি জানিয়েছে, সোমবার বিকেলের দিকে পূর্ব তেহরানের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেয় ইসরায়েলের প্রতরিক্ষা বাহিনী (আইডিএফ); তার কিছু সময় পরেই পূর্ব তেহরানের বিভিন্ন এলাকায় বোমাবর্ষণ শুরু করে ইসরায়েলের বিমান বাহিনী।ইসরায়েলি বিমান বাহিনীর গোলায় পূর্ব তেহরানে কতজন নিহত কিংবা আহত হয়েছেন— তা এখনও জানা যায়নি।প্রসঙ্গত, তেহরানের বাসিন্দাদের কাছে পূর্ব তেহরান ‘ডিস্ট্রিক্ট থ্রি’ নামে পরিচিত। ডিস্ট্রিক্ট থ্রি-এর বিভিন্ন এলাকায় সাধারণ জনগণের পাশাপাশি ইরানের সরকারি কর্মকর্তা, মন্ত্রী এমনকি বিদেশের বিভিন্ন দূতাবাসের কূটনৈতিক কর্মকর্তারা থাকেন। অনেক দেশের দূতাবাস দপ্তরও ডিস্ট্রিক্ট থ্রি-তে অবস্থিত।সোমবার বিকেলের দিকে পূর্ব তেহরানের বাসিন্দাদের উদ্দেশে এক ঘোষণাবার্তায় আইডিএফের পক্ষ থেকে বলা হয়, “আমাদের সামরিক অভিযানের ধারাবাহিকতা মেনে আগামী আর কয়েক ঘণ্টার মধ্যে পূর্ব তেহরানে ইরানের বর্তমান সরকারের বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা করা হবে। তাই এই এলাকায় আপনাদের উপস্থিতি আপনাদের জীবনকে খুবই ঝুঁকিপূর্ণ।”গত ১৩ জুন শুক্রবার ভোর সাড়ে ৪টা থেকে ইরানে হামলা শুরু করেছে ইসরায়েলের বিমান বাহিনী, যা এখনও অব্যাহত আছে। ইসরায়েলের হামলায় ইরানে এ পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ২৪৪ জন।হামলার চার দিন অতিক্রান্ত হওয়ার পর প্রথমবারের মতো তেহরানের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশনা দিয়েছে আইডিএফ।এদিক্ আইডিএফের এই সতর্কবার্তার কয়েক ঘণ্টা পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের সমস্ত বাসিন্দাদের নিজ নিজ এলাকা ত্যাগ করে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। সূত্র : আনাদোলু এজেন্সিএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নাগরপুরে জমি বিরোধে সংঘর্ষ, বিএনপি নেতার বিরুদ্ধে খুনের অভিযোগ
নাগরপুরে জমি বিরোধে সংঘর্ষ, বিএনপি নেতার বিরুদ্ধে খুনের অভিযোগ

টাঙ্গাইলের নাগরপুরে জমি সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে চাচাতো ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির এক নেতার বিরুদ্ধে। নিহত ব্যক্তির Read more

পাকিস্তান থেকে হোয়াইটওয়াশ হয়ে দেশে ফিরেছেন শান্ত-লিটনরা
পাকিস্তান থেকে হোয়াইটওয়াশ হয়ে দেশে ফিরেছেন শান্ত-লিটনরা

পাকিস্তানের বিপক্ষে গতকাল শেষ টি-টোয়েন্টি ম্যাচেও হারের মুখ দেখেছে বাংলাদেশ দল। ব্যাট হাতে বড় রান তোলার পর বোলাররা ছিলেন ছন্নছাড়া। Read more

ঈশ্বরগঞ্জে বাস-মাহেন্দ্র মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত, আহত ৬
ঈশ্বরগঞ্জে বাস-মাহেন্দ্র মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত, আহত ৬

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে একটি বাস ও মাহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও ছয়জন।বুধবার (২৮ মে Read more

মিরসরাইয়ে ভাতিজার ইটের আঘাতে চাচা খুন 
মিরসরাইয়ে ভাতিজার ইটের আঘাতে চাচা খুন 

চট্টগ্রামের মিরসরাইয়ে ভাতিজার ইটের আঘাতে আবুল কালাম নামের চাচা খুন হয়েছে।সোমবার (১৫ ডিসেম্বর) উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের উত্তর সোনাপাহাড় এলাকায় এই Read more

রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার
রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ইফতেখারুল ইসলাম শুভকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১২ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর Read more

বাঘায় অস্ত্র, গুলি ও ৩০০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তর
বাঘায় অস্ত্র, গুলি ও ৩০০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তর

রাজশাহীর বাঘায় অস্ত্র, গুলি ও বিপুল পরিমাণ হেরোইনসহ রয়েল হোসেন (৩২) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫। রোববার (৪ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন