ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে একটি বাস ও মাহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও ছয়জন।বুধবার (২৮ মে ২০২৫) সন্ধ্যায় ঈশ্বরগঞ্জ পৌর শহরের দত্তপাড়া ১ নম্বর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী একটি বিআরটিসি বাস ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ঈশ্বরগঞ্জ পৌরসভার দত্তপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মাহেন্দ্রর সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষে মাহেন্দ্রটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিন যাত্রী নিহত হন।নিহতরা হলেন, আব্দুস সোবহান (৬০) ও তার ছেলে সবুজ মিয়া (৩০), দুজনের বাড়ি উপজেলার বড়হিত ইউনিয়নের পাইকুড়া গ্রামে। এছাড়াও নিহত আরেকজন হলো উপজেলার সদর ইউনিয়নের দড়িপাঁচাশি গ্রামের মৃত আহমদ আলী ফকিরের মেয়ে কোহিনূর সুলতানা হাসিনা (৩৫)।আহত ছয়জনের মধ্যে রয়েছেন: সাব্বির (২৭), শিউলি (২৭), রফিকুল ইসলাম (৩০), আব্দুল গনী (৫০), রমজান (২৩), শাহীন (২৫)।দুর্ঘটনার খবর পেয়ে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস ও থানা পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। আহতদের উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। প্রাথমিক চিকিৎসার পর আশঙ্কাজনক অবস্থায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান জানান, ‘বিয়োগান্তক এ দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। সড়ক দুর্ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বরগুনায় হরিণের দু’টি মাথাসহ ৪০ কেজি মাংস উদ্ধার
বরগুনায় হরিণের দু’টি মাথাসহ ৪০ কেজি মাংস উদ্ধার

বরগুনার পাথরঘাটা চরদুয়ানী এলাকায় অভিযান চালিয়ে পাচারকালে দুটি মাথাসহ তিনটি বস্তায় ৪০ কেজি হরিণের মাংস জব্দ করেছে নৌ পুলিশ।বুধবার (০১ Read more

এক সপ্তাহে সৌদি আরবে প্রায় ১৮ হাজার প্রবাসী গ্রেপ্তার
এক সপ্তাহে সৌদি আরবে প্রায় ১৮ হাজার প্রবাসী গ্রেপ্তার

সৌদি আরবে গত এক সপ্তাহে ১৭ হাজার ৮৬৩ জন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। একাধিক ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাদের Read more

জাতিসংঘ ও ন্যাটোতে প্রায় সব তহবিল বাতিল করতে পারে ট্রাম্প প্রশাসন
জাতিসংঘ ও ন্যাটোতে প্রায় সব তহবিল বাতিল করতে পারে ট্রাম্প প্রশাসন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন একটি বাজেট প্রস্তাব বিবেচনা করছে, যার অধীনে 'জাতিসংঘ এবং ন্যাটোর মতো আন্তর্জাতিক সংস্থাগুলোর জন্য প্রায় Read more

ঢাকার ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডের বিচার দাবিতে নওগাঁয় বিক্ষোভ
ঢাকার ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডের বিচার দাবিতে নওগাঁয় বিক্ষোভ

‘চাঁদাবাজের ঠিকানা এই বাংলায় হবে না’, ‘একশন টু একশন’, ‘ডাইরেক্ট একশন’, ‘যুবদলের চামড়া খুলে নিবো আমরা’, ‘জ্বালোরে জ্বালো আগুন জ্বালো’—এমন Read more

কালিয়াকৈরে ট্রেন থেকে পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু
কালিয়াকৈরে ট্রেন থেকে পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

গাজীপুরের কালিয়াকৈরে হাইটেক সিটি রেলওয়ে স্টেশন এলাকায় চলন্ত ট্রেন থেকে পড়ে অজ্ঞাত পরিচয় এক যুবক নিহত হয়েছেন। শনিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন