আগামী জাতীয় নির্বাচনের সময় নিয়ে লন্ডনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে বৈঠক হয়েছে, সেই বৈঠকের সিদ্ধান্ত দ্রুত নির্বাচন কমিশনকে জানাতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দলটি।সোমবার (১৬ জুন) জাতীয় প্রেস ক্লাবে ‘বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং কল্যাণ রাষ্ট্রের ভাবনায় জাতীয় বাজেট ২০২৫-২৬’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।সালাহউদ্দিন আহমদ বলেন, অন্তর্বর্তী সরকারকে বলব, অতি দ্রুত আমরা যাতে ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনে যেতে পারি; সেরকম কার্যক্রম আপনারা নেবেন। সেই হিসেবে লন্ডনের আলোচনার সূত্র ধরে যে সিদ্ধান্তটা হয়েছে, সেটা খুব শিগগিরই ইলেকশন কমিশনে যথাযথ প্রক্রিয়া কমিউনিকেট করবেন বলে আশা করি। যাতে ইলেকশন কমিশন জনগণের সামনে বলতে পারে যে, তারা সরকারের কাছ থেকে একটা পরামর্শমূলক বা নির্দেশনামূলক মেসেজ পেয়েছে।সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি হলে ফেব্রুয়ারিতে রোজা শুরুর আগেও ভোট হতে পারে বলে শুক্রবার লন্ডনের বৈঠকে মত দেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।তবে রোববার এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেন, লন্ডনে যে ঘোষণাটা এসেছে অন্যদের মতো সংবাদমাধ্যম থেকে যেটুকু জানা, এর বাইরে কিছু নেই। এ নিয়ে আমি মন্তব্য করতে পারব না। ভেতরে কী আলাপ হয়েছে। শুধু যৌথ বিবৃতি যেটা দিয়েছে, সেটা তো আন-সাইনড; এটাইবা কতটুকু জেনুইন, তাও তো জানি না। কারো স্বাক্ষর থাকলে বুঝতাম এটা সরকারের পক্ষ থেকে একজন স্বাক্ষর করেছেন, রাজনৈতিক দলের পক্ষ থেকে একজন স্বাক্ষর করেছেন। তাহলে বুঝতাম এটা অফিসিয়াল ডকুমেন্ট।সিইসির এই বক্তব্যের পরদিন লন্ডনের বৈঠকের সিদ্ধান্ত ইসিকে জানানোর অনুরোধ জানাল বিএনপি।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিএনপি থেকে জামায়াতে যোগ দিলেন ৩৪ নেতাকর্মী
বিএনপি থেকে জামায়াতে যোগ দিলেন ৩৪ নেতাকর্মী

নাটোরের  লালপুরে কদিমচিলান ইউনিয়নের ২নং ওয়ার্ডে, বিএনপি থেকে ৩৪ জন কর্মী জামায়াত ইসলামে যোগদান করেছেন।সোমবার  (১৩ অক্টোবর ) বিকেল  উপজেলার Read more

বান্দরবান ভ্রমণে এসে নিখোঁজ পর্যটক, ১৩ দিন পরে ও মিলেনি সন্ধান
বান্দরবান ভ্রমণে এসে নিখোঁজ পর্যটক, ১৩ দিন পরে ও মিলেনি  সন্ধান

বান্দরবানের আলীকদমে বেড়াতে এসে নিখোঁজ হাসান চৌধুরী শুভ কে নিয়ে চলছে ব্যাপক জল্পনা কল্পনা। সবার মুখে মুখে একটাই  প্রশ্ন হাসান Read more

সভায় চেয়ার থেকে ঢলে পড়লেন কাদের সিদ্দিকী
সভায় চেয়ার থেকে ঢলে পড়লেন কাদের সিদ্দিকী

টাঙ্গাইলের সখীপুরে কৃষক শ্রমিক জনতা লীগের বর্ধিত সভায় অসুস্থ হয়ে পড়লেন দলটির প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম।শনিবার (৬ সেপ্টেম্বর) Read more

লালমনিরহাটে ঘুষগ্রহিত নাজিরকে স্থায়ীভাবে বরখাস্তের দাবিতে মানববন্ধন
লালমনিরহাটে ঘুষগ্রহিত নাজিরকে স্থায়ীভাবে বরখাস্তের দাবিতে মানববন্ধন

লালমনিরহাট সচেতন নাগরিক বৃন্দের ব্যানারে জেলা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সাময়িকভাবে বরখাস্ত নাজির ইয়াসিন আরাফাতকে স্থায়ীভাবে বরখাস্তসহ আইনের আওতায় আনার Read more

চট্টগ্রাম জেনারেল হাসপাতাল: আইসিইউ অচল, জীবন ঝুঁকিতে রোগীরা
চট্টগ্রাম জেনারেল হাসপাতাল: আইসিইউ অচল, জীবন ঝুঁকিতে রোগীরা

চট্টগ্রাম শহরের প্রাণকেন্দ্রে ১৯০১ সালে স্থাপিত প্রাচীন চিকিৎসা প্রতিষ্ঠান ২৫০ শয্যার চট্টগ্রাম জেনারেল হাসপাতাল বর্তমানে এক ভয়াবহ অব্যবস্থাপনা ও চিকিৎসা Read more

সাত কলেজের একীভূতকরণ নিয়ে উদ্বিগ্ন শিক্ষকরা, ইউজিসিতে অবস্থান কর্মসূচি
সাত কলেজের একীভূতকরণ নিয়ে উদ্বিগ্ন শিক্ষকরা, ইউজিসিতে অবস্থান কর্মসূচি

রাজধানীর ঐতিহ্যবাহী সাত সরকারি কলেজকে একীভূত করে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ স্থাপন না করার দাবিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) অবস্থান কর্মসূচি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন