রাজধানীর ইডেন মহিলা কলেজের পুকুরে সাঁতার শিখতে নেমে সানজিদা আক্তার (১৮) নামের এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি আজিমপুর অগ্রণী গার্লস স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।সোমবার (১৬ জুন) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা সকাল সাড়ে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।সানজিদাকে হাসপাতালে নিয়ে আসেন ইডেন কলেজের ফিনান্স বিভাগের ছাত্রী মোহনা ইসলাম। তিনি জানান, নিহত শিক্ষার্থী পুরান ঢাকার চকবাজার এলাকার বাসিন্দা। তিনি সানজিদার গৃহশিক্ষক হিসেবে বাসায় গিয়ে তাকে পড়াতেন।মোহনা জানান, সকালে ফোনে যোগাযোগ করে তারা একসঙ্গে বাসা থেকে বের হন। পরিকল্পনা ছিল ইডেন কলেজের পুকুরে গিয়ে সাঁতার শেখার। সেই অনুযায়ী কলেজ ক্যাম্পাসে প্রবেশ করে পুকুরে নামেন দুজনেই। পুকুরের পাড়ঘেঁষা সিঁড়িতে দাঁড়িয়ে গোসল করার সময় হঠাৎ পা পিছলে পানিতে পড়ে যান সানজিদা এবং ডুবে যান গভীর পানিতে।মোহনার চিৎকারে আশপাশের শিক্ষার্থী ও কলেজের কর্মচারীরা ছুটে এসে পানিতে নেমে সানজিদাকে উদ্ধার করেন। এরপর দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং এ ঘটনায় সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চকরিয়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা
চকরিয়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা

কক্সবাজারের চকরিয়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫ উপলক্ষে আলোচনা সভা চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (দীপশিখা) হলরুমে অনুষ্ঠিত হয়।বুধবার (২৮ মে) সকাল Read more

হিরো আলমের স্ত্রী ও ম্যাক্স অভিকে গণধোলাই, পুলিশে দিল এলাকাবাসী
হিরো আলমের স্ত্রী ও ম্যাক্স অভিকে গণধোলাই, পুলিশে দিল এলাকাবাসী

সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমের ব্যক্তিগত জীবন। সম্প্রতি ভাইরাল একটি ভিডিওতে দেখা যায় Read more

জিম্বাবুয়ে ইনিংসে জোড়া আঘাত নাহিদের, দ্বিতীয় দিনে দুর্দান্ত শুরু বাংলাদেশের
জিম্বাবুয়ে ইনিংসে জোড়া আঘাত নাহিদের, দ্বিতীয় দিনে দুর্দান্ত শুরু বাংলাদেশের

সিলেট টেস্টের প্রথম দিনের শুরু থেকে শেষ অবদি বলে-ব্যাটে শান্তদের ডমিনেট করেছেন ইভান বাহিনী। প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপকে তছনছ করে অল্প Read more

বাদুরের মাংস খেয়ে হাসপাতালে ৬ জন
বাদুরের মাংস খেয়ে হাসপাতালে ৬ জন

যশোরের মণিরামপুরে রাতে বাদুরের মাংস দিয়ে ভাত খাওয়ার পর একই পরিবারের ছয়জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। পরদিন সকালে তারা Read more

বরিশালের ৬টি আসনে প্রার্থী দিলেন ইসলামী আন্দোলন
বরিশালের ৬টি আসনে প্রার্থী দিলেন ইসলামী আন্দোলন

ত্রয়োদশ সংসদ নির্বাচনে বরিশাল জেলার ৬টি আসনে প্রার্থীতা ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সংগঠনের জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শরিফ আবুল Read more

‘এনসিপিকে শাপলা প্রতীক দিতে হবে নয়তো ধান বাদ দিতে হবে’
‘এনসিপিকে শাপলা প্রতীক দিতে হবে নয়তো ধান বাদ দিতে হবে’

এনসিপিকে হয় শাপলা প্রতীক দিতে হবে নয়তো ধান, সোনালী আঁশ বাদ দিতে হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন