পটুয়াখালীর কলাপাড়া মিঠাগঞ্জ ইউনিয়নের ওয়ার্ড যুবদল সভাপতি জহিরুল ইসলাম (৩৫) কে ৩ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।রবিবার (১৫ জুন) সন্ধ্যা সাড়ে ৬ টায় উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের আলিগঞ্জ গ্রামে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদীক।এ সময় কলাপাড়া বন বিভাগের রেঞ্চ কর্মকর্তা মনিরুল হক মনি সহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।কলাপাড়া বন বিভাগের রেঞ্চ কর্মকর্তা মনিরুল হক মনি বলেন, ‘জহিরুল শিয়াল জবাই করে নিজেই তার ফেসবুকে পোস্ট করেন। পরে বিষয়টি নির্বাহী ম্যাজিস্ট্রেটের নজরে আসলে তিনি অভিযান পরিচালনা করেন। এ সময় ওই ব্যক্তি জানান, বাত ব্যথা সারতে নিজে ও তার ভাইকে খাওয়ানোর জন্য শনিবার শিয়ালটি জবাই করেন। তবে দণ্ডনীয় আইন সম্পর্কে তিনি অবগত ছিলেন না।’নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদীক সময়ের কণ্ঠস্বরকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শিয়াল শিকার, জবাই, বেচাকেনা, পরিবহন কিংবা হস্তান্তর সম্পূর্ণ নিষিদ্ধ এবং শাস্তিযোগ্য অপরাধ। তাই বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২-এর ৩৯ ধারানুসারে ওই ব্যক্তিকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কাতারে ইসরায়েলের হামলা সব রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি: পাকিস্তান
কাতারে ইসরায়েলের হামলা সব রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি: পাকিস্তান

কাতারের ওপর ইসরায়েলের অবৈধ আগ্রাসন শুধু আঞ্চলিক নয়, সব রাষ্ট্রের নিরাপত্তার জন্যও হুমকি তৈরি করছে বলে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এমন Read more

রাঙ্গামাটিতে ট্রাক্টর উল্টে নিহত ৩, আহত ৩
রাঙ্গামাটিতে  ট্রাক্টর  উল্টে নিহত ৩, আহত ৩

রাঙামাটির বাঘাইছড়িতে কাঠ বোঝাই ট্রাক্টর উল্টে তিন শ্রমিক নিহত হয়েছে। আহত হয়েছে আরও তিন শ্রমিক। বৃহস্পতিবার (১৫ মে) দুপুর ২টার Read more

বেশিরভাগ রাজনৈতিক দল পিআর পদ্ধতিতে নির্বাচন চায়: অধ্যাপক ইলিয়াস
বেশিরভাগ রাজনৈতিক দল পিআর পদ্ধতিতে নির্বাচন চায়: অধ্যাপক ইলিয়াস

বেশিরভাগ রাজনৈতিক দল পিআর পদ্ধতিতে নির্বাচন চায় বলে মন্তব্য করেছেন ফরিদপুর-১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন Read more

ডা. নিতাই হত্যা: ৫ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের আমৃত্যু কারাদণ্ড
ডা. নিতাই হত্যা: ৫ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের আমৃত্যু কারাদণ্ড

ঢাকার বক্ষব্যাধি হাসপাতালের সহকারী অধ্যাপক নারায়ণ চন্দ্র দত্ত নিতাইকে হত্যার ঘটনায় ৫ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এছাড়া ৪ জনকে আমৃত্যু Read more

মাদকে সম্পৃক্ত থাকলে কাউকেই ছাড় দেওয়া হবে না: প্রতিমন্ত্রী টুকু
মাদকে সম্পৃক্ত থাকলে কাউকেই ছাড় দেওয়া হবে না: প্রতিমন্ত্রী টুকু

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, মাদকের সঙ্গে কেউ সম্পৃক্ত থাকলে Read more

শোককে শক্তি বানিয়ে পাকিস্তানকে বিধ্বস্ত করে সিরিজ বাংলাদেশের
শোককে শক্তি বানিয়ে পাকিস্তানকে বিধ্বস্ত করে সিরিজ বাংলাদেশের

শোককে শক্তিতে রূপান্তর করে পাকিস্তানকে দ্বিতীয় টি টোয়েন্টিতে বিধ্বস্ত করে এক ম্যাচ আগেই প্রথমবারের মত টি টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন