ইরানের সঙ্গে চলমান সংঘাতের জেরে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ছোট ছেলে আভনার নেতানিয়াহুর বিয়ে স্থগিত করা হয়েছে। আগামী সোমবার (১৬ জুন) র্দীঘদিনের সঙ্গী অমিত ইয়ার্দেনির সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছিলেন নেতানিয়াহু পুত্র। শনিবার (১৪ জুন) এক প্রতিবেনে এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর পরিবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর পরিবারজানা গেছে, তেলআবিবের কাছে একটি সুপরিচিত অভিজাত স্থান রোনিত ফার্মে এই বিয়ের আয়োজন করা হয়েছিল। আভনারের অনুরোধে এই অনুষ্ঠানটি কয়েকশ অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে এতে দেশটির কোনো রাজনীতিবিদ, মন্ত্রী বা নেসেট সদস্যরা আমন্ত্রণ পাননি।বেঞ্জামিন নেতানিয়াহুর ছোট ছেলে আভনার নেতানিয়াহুর ও স্ত্রীবেঞ্জামিন নেতানিয়াহুর ছোট ছেলে আভনার নেতানিয়াহুর ও স্ত্রীএদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রীর ছেলের বিয়ে আগে থেকেই সমালোচনা চলছিলো। ক্ষোভ প্রকাশ করেন নেতানিয়াহু সরকারবিরোধীরাও। তাদের বক্তব্য গাজায় হামাসের কাছে ইসরায়েলিকে জিম্মিদের বন্দি অবস্থায় রেখে নেতানিয়াহু পরিবারের বিয়ে উদযাপনে ব্যস্ত।এরই মধ্যে শুক্রবার ইসরায়েল ইরানে বড় ধরনের সামরিক অভিযান চালায়, যার লক্ষ্য ছিল পারমাণবিক স্থাপনা, সামরিক ঘাঁটি, ক্ষেপণাস্ত্র কেন্দ্র ও শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা। এর পাল্টা জবাবে ইরানও হামলা শুরু করে, যা ইসরায়েলজুড়ে জরুরি অবস্থা সৃষ্টি করে। বোমা হামলার সাইরেন বেজে ওঠে, সাধারণ মানুষ আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেয়।জানা গেছে, তেলআবিব থেকে ৩০ কিলোমিটার উত্তরে কিবুৎজ ইয়াকুমে এভনের নেতানিয়াহুর বিয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বিয়ে উপলক্ষে নেওয়া হয়েছিল ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। সোমবার কিবুৎজ ইয়াকুমের ১.৫ কিলোমিটার রেডিয়াস পর্যন্ত আকাশসীমাও বন্ধ ঘোষণা করা হয়েছিল। তবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জেরে শেষ পর্যন্ত বিয়ে স্থগিত করতে বাধ্য হন নেতানিয়াহু।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আমাদের একমাত্র দাবি দ্বি-রাষ্ট্র সমাধান: ম্যাক্রোঁ
আমাদের একমাত্র দাবি দ্বি-রাষ্ট্র সমাধান: ম্যাক্রোঁ

মধ্যপ্রাচ্যের আল-আকসা অঞ্চলে শান্তিপূর্ণভাবে দ্বি-রাষ্ট্র সমাধান নীতির বাস্তবায়নই ফ্রান্সের একমাত্র দাবি বলে উল্লেখ করেছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। রোববার এক Read more

ফটিকছড়িতে বাড়তি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে অর্থদণ্ড
ফটিকছড়িতে বাড়তি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে অর্থদণ্ড

চট্টগ্রামের ফটিকছড়িতে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে বোতলজাত এলপি গ্যাস বিক্রির দায়ে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার টাকা Read more

ধামরাইয়ে বিএনপির বৈশাখী শোভাযাত্রা
ধামরাইয়ে বিএনপির বৈশাখী শোভাযাত্রা

ঢাকার ধামরাইয়ে বিএনপির উদ্যোগে  বাংলা নতুন বছর উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় ধামরাই পৌর শহরের Read more

তিন দেশের সঙ্গে পরমাণু আলোচনায় বসছে ইরান
তিন দেশের সঙ্গে পরমাণু আলোচনায় বসছে ইরান

ইউরোপের ৩ দেশ ফ্রান্স, জার্মানি ও ব্রিটেনের সঙ্গে পরমাণু সংলাপে বসতে যাচ্ছে ইরান। আগামী শুক্রবার (২৫ জুলাই) তুরস্কের ইস্তাম্বুল শহরে Read more

বাংলা শিখতে ঢাবিতে দ্বিগুণ বেড়েছে চীনা শিক্ষার্থীর সংখ্যা
বাংলা শিখতে ঢাবিতে দ্বিগুণ বেড়েছে চীনা শিক্ষার্থীর সংখ্যা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) চীনা শিক্ষার্থীর সংখ্যা এক বছরে দ্বিগুণ হয়েছে। গত বছর যেখানে ৯ জন চীনা শিক্ষার্থী ছিলেন, ২০২৪ সালে Read more

নেত্রকোনায় নদীতে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু
নেত্রকোনায় নদীতে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু

নেত্রকোনার কলমাকান্দায় উদ্বাখালী নদীতে ডুবে আলী আসাদ নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুরে উপজেলার ঘোষপাড়া এলাকায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন