টাঙ্গাইলের মির্জাপুরে পিকনিকের নৌকা থেকে পানিতে পড়ে এক স্কুলছাত্র নিখোঁজের ২৪ ঘণ্টা পর নদীতে তার মরদেহ ভেসে উঠেছে। পরিবারের সদস্যরা খবর পেয়ে নিহত নাজিমের মরদেহ উদ্ধার করে।রবিবার (১৫ জুন) সকালে উপজেলার বংশাই নদীর হাটুভাঙ্গা এলাকায় তার মরদেহ ভেসে উঠে। এর আগে শনিবার সকালে নদীর ওই অংশে নিখোঁজ হওয়ার ঘটনা ঘটে।নিহত স্কুলছাত্র উপজেলার আজগানা ইউনিয়নের মজিদপুর গ্রামের ইকবাল হোসেনের ছেলে নাজিম সিকদার (১৫)। সে উপজেলার বংশাই স্কুল অ্যান্ড কলেজের ৭ম শ্রেণীর শিক্ষার্থী।পরিবার ও স্থানীয়রা জানায়, নাজিমসহ তার বন্ধুরা মিলে বংশাই নদীযোগে যমুনা সেতুর উদ্দেশ্যে নৌকা ভ্রমণে যাচ্ছিল। যাওয়ার সময় নৌকার উপরে বাদ্যযন্ত্র বাজিয়ে সবাই নাচতে থাকে। এক পর্যায়ে নৌকার উপর থেকে পানিতে পড়ে যায় নাজিম। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।এ ব্যাপারে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা বেলায়েত হোসেন জানান, সংবাদ পাওয়ার পর সেখানে ডুবুরি দলের সদস্য পাঠানো হয়েছিল। তারা দিনভর চেষ্টা করেও নিখোঁজের কোনো সন্ধান করতে পারেনি। রোববার সকালে নিহতের মরদেহ ভেসে উঠেছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার উমপাড়া এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (৮ আগস্ট) সকাল ৬টার Read more

১৪ আগস্ট: নামাজের সময়সূচি
১৪ আগস্ট: নামাজের সময়সূচি

ঈমান বা বিশ্বাসের পর নামাজই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। ইসলামের ৫টি রুকনের মধ্যে নামাজ অন্যতম। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। কেয়ামতের Read more

ভূঞাপুরে কয়েক গ্রামের মানুষের গলার কাঁটা ১২০ মিটার সড়ক!
ভূঞাপুরে কয়েক গ্রামের মানুষের গলার কাঁটা ১২০ মিটার সড়ক!

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার মাইজবাড়ী-মাদারিয়া সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চরমভাবে বেহাল অবস্থায় রয়েছে। প্রায় এক কিলোমিটার দীর্ঘ এ সড়কের মাইজবাড়ী Read more

কবি নজরুল কলেজে বর্ণাঢ্য আয়োজনে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন
কবি নজরুল কলেজে বর্ণাঢ্য আয়োজনে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন

রাজধানীর ঐতিহ্যবাহী কবি নজরুল সরকারি কলেজে বর্নাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে বাংলা সাহিত্যের দুই কালজয়ী কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল Read more

আবারও লাল গালিচায় বিভাগীয় কমিশনার, ক্ষুব্ধ সোশ্যাল মিডিয়া
আবারও লাল গালিচায় বিভাগীয় কমিশনার, ক্ষুব্ধ সোশ্যাল মিডিয়া

নেত্রকোনার হাওরাঞ্চল খালিয়াজুরীতে নদী থেকে তীরে ওঠার পথে লাল গালিচায় সংবর্ধনা পেলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ। এ নিয়ে Read more

শুল্ক নিয়ে আলোচনায় কাল যুক্তরাষ্ট্র যাচ্ছেন বাণিজ্য উপদেষ্টা
শুল্ক নিয়ে আলোচনায় কাল যুক্তরাষ্ট্র যাচ্ছেন বাণিজ্য উপদেষ্টা

শুল্ক নিয়ে আলোচনা করতে আগামীকাল সোমবার যুক্তরাষ্ট্র যাচ্ছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের নেতৃত্বে ৪ সদস্যের প্রতিনিধি দল।রোববার (২৭ জুলাই) বাণিজ্য Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন