যশোরের শার্শা উপজেলার উলাশীর কন্যাদহ গ্রামের মাঠে বজ্রপাতে আইয়ুব হোসেন (৪২) নামে বন্দরের এক শ্রমিক মারা গেছে।রবিবার (১৫ জুন) ১২টার সময় কন্যাদাহ গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।সে শার্শার কন্যাদাহ গ্রামের আব্দুল কাদেরের ছেলে এবং উলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ এর ছোট ভাই।নিহতের বড় ভাই ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ জানান, আইয়ুব হোসেন বেনাপোল স্থলবন্দরের একজন হ্যান্ডলিং শ্রমিক ছিলেন। ক্রেন সাইটের সাধারণ শ্রমিক হিসেবে কাজ করতেন।  রবিবার বেলা ১২ টার সময় উলাশীর কন্যাদহ গ্রামের মাঠে গরুর ঘাস খাওয়াতে যান আইয়ুব হোসেন। পরে গরু মাঠে বেঁধে ফিরে আসার সময় আকস্মিক বজ্রপাতে তার মর্মান্তিক মৃত্যু হয়। মাগরিব বাদ মরহুমের জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গার দর্শনায় ট্রেন স্টপেজের দাবিতে ট্রেন থামিয়ে অবরোধ
চুয়াডাঙ্গার দর্শনায় ট্রেন স্টপেজের দাবিতে ট্রেন থামিয়ে অবরোধ

চুয়াডাঙ্গার দর্শনা রেল স্টেশনে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ও খুলনাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেন স্টপেজের দাবিতে রেলপথ অবরোধ করেছে স্থানীয়রা।মঙ্গলবার (২৪ জুন) Read more

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইতিহাস সংসদে ভিপি নির্বাচিত হলেন ইমন
বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইতিহাস সংসদে ভিপি নির্বাচিত হলেন ইমন

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহশিক্ষা সংগঠন ‘ইতিহাস সংসদ’-এর ২০২৫ সালের নির্বাচনে নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে। নির্বাচনের ফলাফলে সহ-সভাপতি পদে Read more

বিখ্যাত ল্যুভর জাদুঘরে দিনদুপুরে চুরি
বিখ্যাত ল্যুভর জাদুঘরে দিনদুপুরে চুরি

ফ্রান্সের রাজধানী প্যারিসে বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র ল্যুভর জাদুঘরে দিনে–দুপুরে চুরির ঘটনা ঘটেছে। মুখোশ পরা একদল চোর জানালা ভেঙে জাদুঘরে Read more

শহীদ ওসমান হাদির জানাজায় জনতার ঢল
শহীদ ওসমান হাদির জানাজায় জনতার ঢল

জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির জানাজায় মানুষের ঢল নেমেছে। মানিক মিয়া এভিনিউতে দীর্ঘ সময় Read more

মিসরে গাজা শান্তি সম্মেলনে যোগ দিচ্ছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট
মিসরে গাজা শান্তি সম্মেলনে যোগ দিচ্ছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট

অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি উপলক্ষে মিসরের রাজধানী কায়রোতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ এল-সিসির উদ্যোগে আয়োজিত ‘গাজা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন