গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার পৃথক স্থান থেকে শাহানারা বেগম (৩৭) ও বুলু মিয়া ভুম্বল (৩৫) নামের দুইজনের মরহেদ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (০৭ জুলাই) উপজেলার রাখালবুরুজ ও শিবপুর ইউনিয়ন থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহত শাহানারা বেগম রাখালবুরুজের পালাশবাড়ী গ্রামে বকুল মিয়ার স্ত্রী ও বুলু মিয়া ভুম্বল শিবপুরের কানিপাড়া গ্রামের মোকলেছ মিয়ার ছেলে। স্থানীয়রা জানান, পালাশবাড়ী গ্রামের বকুল মিয়া দীর্ঘদিন ধরে জুয়া খেলা আসক্ত হয়েছেন। এ কারণে তার স্ত্রী শাহানারাকে বাবার বাড়ি থেকে টাকা আনার জন্য চাপ প্রয়োগ করতো। এ নিয়ে স্বামী-স্ত্রীর ঝগড়া লেগেই থাকতো। এরই একপর্যায়ে সোমবার সকালের দিকে বাড়ির পাশের একটি বাঁশঝাড়ে শাহানারার ঝুলন্ত মরদেহ দেখা যায়। সেখান থেকে বকুল মিয়া ও তার ছেলে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে ঘরের বিছানায় লাশটি রাখেন। পরে খবর পেয়ে পুলিশ গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে। এদিকে বুলু ওরফে ভুম্বলের স্বজনরা জানায়, বুলু মিয়া ভুম্বলের সঙ্গে তার স্ত্রীর মধ্যে তেমন কোন বনিবনা ছিল না। সে মাঝে মধ্যে ঢাকায় বসবাস করতেন। এরই মধ্যে বাড়িতে ফিরে আসেন। একপর্যায়ে সোমবার সকালের দিকে কানিপাড়ার গোরস্থানের পাশে একটি বাঁশঝাড়ে বুলু মিয়ার লাশ পড়ে থাকতে দেখা যায়। পরে পুলিশ খবর পেয়ে তার লাশ উদ্ধার করেছে।  এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম সাংবকদিকদে  জানান, পৃথক স্থান থেকে নারীসহ দুইজনের মরদেহ উদ্ধার করে গাইবান্ধা মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যবিপ্রবি ফিজিওথেরাপি বিভাগের প্রথম ন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত
যবিপ্রবি ফিজিওথেরাপি বিভাগের প্রথম ন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত

বাংলাদেশে ফিজিওথেরাপি চিকিৎসার ব্যবস্থার গুরুত্ব ও এই চিকিৎসা ব্যবস্থা প্রয়োগের বিভিন্ন খাত এবং  সেটি প্রয়োগের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা ও উক্ত Read more

মির্জাপুরে সিএনজিসহ তিন ছিনতাইকারী গ্রেপ্তার
মির্জাপুরে সিএনজিসহ তিন ছিনতাইকারী গ্রেপ্তার

টাঙ্গাইলের মির্জাপুরে ছিনতাই কাজে ব্যবহৃত সিএনজিসহ তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১১ জুন) দুপুরে উপজেলার বহুরিয়া রোড এলাকা থেকে তাদের Read more

হাদির ওপর হামলা: রাতেই সারা দেশে ‘অলআউট’ অভিযান
হাদির ওপর হামলা: রাতেই সারা দেশে ‘অলআউট’ অভিযান

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির ওপর হামলার পর শুক্রবার রাতেই সারা দেশে ‘অলআউট’ অভিযান চালাবে পুলিশ।শুক্রবার রাতে মোবাইল ফোনে Read more

ঘর সাজাতে অল্প জায়গায় রাখা যায় যেসব গাছ
ঘর সাজাতে অল্প জায়গায় রাখা যায় যেসব গাছ

শহুরে জীবনের ব্যস্ততা এবং জায়গার সংকটে আমাদের অনেকের গাছের সঙ্গে সম্পর্কও গড়ে ওঠে না। কিন্তু আপনি চাইলে সেখানে খুব অল্প Read more

আগামী নির্বাচনে ভোটের মাধ্যমে জবাব দিতে হবে: ফয়জুল করীম
আগামী নির্বাচনে ভোটের মাধ্যমে জবাব দিতে হবে: ফয়জুল করীম

‘আগামী নির্বাচনে ভোটের মাধ্যমে জবাব দিতে হবে। আর কোনো ফ্যাসিস্টকে ক্ষমতায় আনা যাবে না। এবার সময় এসেছে ইসলামী শাসনব্যবস্থা প্রতিষ্ঠার’—এমন Read more

কক্সবাজারে পর্যটককে ছুরিকাঘাত করে ছিনতাই, গ্রেপ্তার ৫
কক্সবাজারে পর্যটককে ছুরিকাঘাত করে ছিনতাই, গ্রেপ্তার ৫

কক্সবাজারে ভ্রমণে আসা টাঙ্গাইলের এক পর্যটককে ছুরিকাঘাত করে মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন