ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সম্পৃক্ত ২ ব্যক্তিকে আটক করেছে ইরান। বিস্ফোরক ও বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস প্রস্তুতরত অবস্থায় হাতেনাতে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী।ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ জানায়, আটকদের ইরানের আলবোর্জ প্রদেশ থেকে গ্রেপ্তার করা হয়েছে।ইরানের নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ওই দুই ব্যক্তি ‘বিদেশি নির্দেশনায়’ নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনায় যুক্ত ছিল। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য, ইলেকট্রনিক সরঞ্জাম এবং সন্দেহজনক নথিপত্র উদ্ধার করা হয়েছে।আটকদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি, তবে তাদের দেশীয় আইনে সন্ত্রাসবাদ, বিদেশি গোয়েন্দা সংস্থার সহযোগিতা এবং রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নের অভিযোগে বিচার করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।ইসরায়েলের সঙ্গে দীর্ঘদিন ধরে ছায়াযুদ্ধে জড়িয়ে থাকা ইরান অতীতেও বহুবার মোসাদ-সংশ্লিষ্ট সন্দেহে ব্যক্তি গ্রেপ্তার ও কখনো কখনো মৃত্যুদণ্ড কার্যকর করেছে। বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচি নস্যাৎ করতে গিয়ে যেসব নাশকতা ও গুপ্তহত্যা সংঘটিত হয়েছে, তার পেছনে মোসাদের হাত রয়েছে বলে দাবি করে আসছে তেহরান।২০২০ সালে তেহরানে ইরানের শীর্ষ পারমাণবিক বিজ্ঞানী মোহসেন ফখরিজাদেহকে হত্যার জন্যও ইসরায়েলকে দায়ী করেছিল দেশটি। এছাড়াও একাধিকবার নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনার তদন্তে মোসাদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলে দাবি করে ইরানের গোয়েন্দা বিভাগ।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আইপিএল নিলাম: সবচেয়ে বেশি টাকা কেকেআর’র, অন্য দলের হাতে কত?
আইপিএল নিলাম: সবচেয়ে বেশি টাকা কেকেআর’র, অন্য দলের হাতে কত?

জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম অনুষ্ঠিত হবে আজ। আবুধাবিতে অনুষ্ঠিত হবে এই মিনি নিলাম। আগের বছর Read more

ফেঞ্চুগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝি নিহত
ফেঞ্চুগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝি নিহত

সিলেটের ফেঞ্চুগঞ্জে চলন্ত নৌকায় বজ্রপাতে জিলাল মিয়া (৪৫) নামে এক মাঝির মৃত্যু হয়েছে।  মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ৯টায় উপজেলার কুশিয়ারা Read more

হুমায়ূন আহমেদের ১৩তম মৃত্যুবার্ষিকী আজ, নুহাশপল্লীতে ভক্তদের ভিড়
হুমায়ূন আহমেদের ১৩তম মৃত্যুবার্ষিকী আজ, নুহাশপল্লীতে ভক্তদের ভিড়

জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৩তম মৃত্যুবার্ষিকী আজ। নন্দনকানন নুহাশপল্লীতে তাঁর পরিবারের স্বজন ও শুভানুধ্যায়ীরা লেখককে স্মরণ করলেন। হুমায়ূন আহমেদের আদর্শ Read more

যশোরে বাসের ধাক্কায় একজন নিহত
যশোরে বাসের ধাক্কায় একজন নিহত

যশোরে যাত্রীবাহী বাসের ধাক্কায় মুরাদ হোসেন (৪৫) নামে এক ইলেকট্রিশিয়ান নিহত হয়েছেন। সোমবার (৫ জানুয়ারি) বেলা পৌনে ১১ টার দিকে Read more

রোগী নিয়ে যাওয়ার পথে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৩
রোগী নিয়ে যাওয়ার পথে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৩

মেহেরপুরে গাংনীতে ড্রাম ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে একই পরিবারের দুজনসহ ৩ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৪ Read more

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

কুমিল্লার দাউদকান্দি উপজেলার পুটিয়া ইউ–টার্ন সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় আব্দুল্লাহ আল মামুন (৩২) নামে এক মোটরসাইকেল চালক নিহত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন