ভিয়েতনামের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বাংলাদেশ বড় ব্যবধানে হারের শঙ্কায় পড়েছিল। প্রথমার্ধেই ৩ গোল হজম করে তারা। তবে বিরতির পর রক্ষণে জোর দিয়ে গোলপোস্ট অক্ষত রেখেছিল হামজা চৌধুরীরা। যে কারণে ভিয়েতনাম আর ব্যবধান বাড়াতে পারেনি। ৩-০ গোলে হারল বাংলাদেশ।৮ মিনিটে সেট পিস থেকে ভিয়েতনাম গোলমুখ খোলে। সতীর্থের কাছ থেকে বল পেয়ে জাল কাঁপান তুয়ান হাই। এর ৯ মিনিট পর ব্যবধান বাড়তে দেননি মেহেদী হাসান শ্রাবণ। এনগুয়েন হোয়াংয়ের ভলি রুখে দেন বাংলাদেশি কিপার।তবে ১৮তম মিনিটে আরেকটি সেট পিস থেকে গোল আদায় করে ভিয়েতনাম। শ্রাবণকে পরাস্ত করেন দো দুই মাহন। বিরতির আগে আরেকটি গোল হজম করে বাংলাদেশ।৩৮ মিনিটে এনগুয়েইন হাই লং বক্সে বল নিয়ে ঢুকে পড়েন। তারপর দুই ডিফেন্ডারকে কাটিয়ে ডানদিক দিয়ে নিচু শটে স্কোর ৩-০ করেন।প্রথমার্ধে ৪-৩-৩ এ খেলা বাংলাদেশ দ্বিতীয়ার্ধে ফরমেশনে পরিবর্তন আনে। ৫-৩-২ ফরমেশনে খেলে ভিয়েতনামকে রুখে দেয় তারা।বিরতির পর ফিরে সাত মিনিট পার হতেই শ্রাবণকে একা পেয়েছিলেন রাফায়েলসন। বাংলাদেশের রক্ষণভাগের খেলোয়াড় পেছনে ফিরে তা ঠেকিয়ে দিলে কর্নার হয়। ৬০ মিনিটে বাংলাদেশ শট নিয়েছিল লক্ষ্যে। বিরতির পর বদলি নামা শাহরিয়ার ইমনের শট ব্লক করে স্বাগতিকরা। ৯ মিনিট পর হামজার একটি পাস কেড়ে নিয়ে শট নেন খুয়াত ফন খাং। কিন্তু বল লাগে বারে। কয়েক সেকেন্ড পর ভিয়েতনামের এই খেলোয়াড় শ্রাবণকে একা পেলেও শট নিতে ব্যর্থ হন।৭৭ মিনিটে শেষ মুহূর্তে তপু জুনিয়র ব্লক করে ফেরান রাফায়েলকে। ব্রাজিলিয়ান বংশোদ্ভূত এই ফুটবলারকে আবার গোলবঞ্চিত করে বাংলাদেশ। ৮৪ মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া তার শট একটুর জন্য জালে জড়ায়নি। চার মিনিট পর দো হোয়াংয়ের একটি শট গোলবারে লাগলে চতুর্থ গোলের দেখা পায়নি স্বাগতিকরা। তাতে দুই বছর আগে লেবাননের কাছে ৪-০ গোলে হারের পুনরাবৃত্তি দেখতে হয়নি বাংলাদেশকে।চার দিনের মধ্যে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ।হামজা চৌধুরীসহ ৫ প্রবাসী ফুটবলারকে নিয়ে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে শক্তিশালী ভিয়েতনামের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। হামজা ছাড়াও একাদশে জায়গা পাওয়া প্রবাসী ফুটবলাররা হলেন— সামিত সোম, জায়ান আহমেদ, তারিক কাজী ও ফাহমিদুল ইসলাম।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রোহিঙ্গা ক্যাম্পে বনভূমি দখল করে সিন্ডিকেটের বাজার বাণিজ্য
রোহিঙ্গা ক্যাম্পে বনভূমি দখল করে সিন্ডিকেটের বাজার বাণিজ্য

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বন বিভাগের জমিতে গড়ে উঠেছে শত শত অবৈধ দোকান ও বাজার। এসব বাজারে ভিড়ের কারণে নানা Read more

গাজায় আরও আগ্রাসী ইসরায়েল, একদিনে ৮৪ ফিলিস্তিনি নিহত
গাজায় আরও আগ্রাসী ইসরায়েল, একদিনে ৮৪ ফিলিস্তিনি নিহত

ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরকালে গাজায় ইসরায়েলের ভয়াবহ হামলায় একদিনে আরও ৮৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ মে) সকালে এক প্রতিবেদনে এ Read more

আইএল টি-টোয়েন্টির ফাইনালসহ টিভিতে আজকের খেলা (৪ জানুয়ারি ২০২৬)
আইএল টি-টোয়েন্টির ফাইনালসহ টিভিতে আজকের খেলা (৪ জানুয়ারি ২০২৬)

অ্যাশেজের শেষ টেস্ট শুরু আজ। বিপিএলে আছে দুটি ম্যাচ। আইএল টি-টোয়েন্টি ফাইনালে সাকিবের এমিরেটসের প্রতিপক্ষ ভাইপার্স। আছে প্রিমিয়ার লিগ ও Read more

ভারতে ঘন কুয়াশায় বাস-গাড়ির সংঘর্ষ, নিহত ৪
ভারতে ঘন কুয়াশায় বাস-গাড়ির সংঘর্ষ, নিহত ৪

ভারতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় ২৫ জন আহত হয়েছেন।মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে মথুরার দিল্লি-আগ্রা Read more

বোরকা নিয়ে নেতিবাচক মন্তব্য করে সমালোচনার মুখে লন্ডনের মেয়রপ্রার্থী
বোরকা নিয়ে নেতিবাচক মন্তব্য করে সমালোচনার মুখে লন্ডনের মেয়রপ্রার্থী

লন্ডনের মেয়র নির্বাচনে রিফর্ম ইউকে পার্টির প্রার্থী লায়লা কানিংহ্যাম বোরকা পরা নিয়ে নেতিবাচক মন্তব্য করায় তীব্র বিতর্কের মুখে পড়েছেন। সমালোচকদের Read more

বৃষ্টির বাধায় অনুশীলন পণ্ড জামালদের
বৃষ্টির বাধায় অনুশীলন পণ্ড জামালদের

এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে হোম অ্যান্ড অ্যাওয়ে দুই ম্যাচের জন্য জাতীয় ফুটবল দলের ক্যাম্প শুরু হয়েছে মঙ্গলবার। তবে অনুশীলনের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন