ইসরায়েল যদি হামলা অব্যাহত রাখে, তাহলে পারমাণবিক আলোচনার টেবিলে বসবে না তেহরান বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো পেজেশকিয়ানকে ফোন করে উত্তেজনা কমাতে ও পারমাণবিক আলোচনা আবার শুরু করার আহ্বান জানিয়েছিলেন। তিনি বলেন, সংঘাত এড়াতে সবাইকে সর্বোচ্চ সংযম থাকতে হবে।কিন্তু ইরানের প্রেসিডেন্ট স্পষ্ট করে বলেন, ‘ইসরায়েল হামলা বন্ধ না করলে পারমাণবিক আলোচনায় ফেরার প্রশ্নই আসে না।’রবিবার (১৫ জুন) নির্ধারিত যুক্তরাষ্ট্র ও ইরানের পারমাণবিক আলোচনা এরই মধ্যে বাতিল ঘোষণা করা হয়েছে।এদিকে সৌদি আরব, তুরস্ক, কাতার, পাকিস্তান, ভেনেজুয়েলাসহ আরও অনেক দেশ ইসরায়েলকে উত্তেজনার জন্য দোষারোপ করেছে। তারা শিগগিরই ইসরায়েলকে দখলদারি মনোভাব পরিহার করে শান্তির পথে হাঁটার আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছে।অন্যদিকে ইরানের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার প্রস্তাব দিয়েছে জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্য। সংঘাত বন্ধে উদ্যোগটি গ্রহণ করার চাপ দিচ্ছে তেহরানকে।রয়টার্সের বরাতে দ্য টাইম অব ইসরায়েল জানায়, জার্মানি, ফ্রান্স ও ব্রিটেন মধ্যপ্রাচ্যের পরিস্থিতি শান্ত করার লক্ষ্যে ইরানের সঙ্গে তার পারমাণবিক কর্মসূচি নিয়ে তাৎক্ষণিক আলোচনা করতে প্রস্তুত।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টেলিকম নীতিমালায় গুরুতর সমস্যা রয়েছে, প্রণয়ন সমীচীন হবে না: ফখরুল
টেলিকম নীতিমালায় গুরুতর সমস্যা রয়েছে, প্রণয়ন সমীচীন হবে না: ফখরুল

টেলিকম নেটওয়ার্ক নীতিমালার খসড়ায় গুরুতর সমস্যা রয়েছে। জাতীয় নির্বাচনের আগে একতরফাভাবে এই নীতিমালা প্রণয়ন করা সমীচীন হবে না বলে জানিয়েছেন Read more

পুঠিয়ায় ডাব চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু
পুঠিয়ায় ডাব চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

রাজশাহীর পুঠিয়ায় ডাব চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে কাজল হোসেন (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি পুঠিয়া পৌরসভার Read more

৬ আগস্ট: নামাজের সময়সূচি
৬ আগস্ট: নামাজের সময়সূচি

ঈমান বা বিশ্বাসের পর নামাজই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। ইসলামের ৫টি রুকনের মধ্যে নামাজ অন্যতম। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। কেয়ামতের Read more

ঐকমত্য কমিশনের শেষ বৈঠক অনুষ্ঠিত, সুপারিশ পেশ কাল
ঐকমত্য কমিশনের শেষ বৈঠক অনুষ্ঠিত, সুপারিশ পেশ কাল

অন্তবর্তী সরকারের কাছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশ দিতে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। আগামীকাল মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুর Read more

ইভ্যালির রাসেল-শামীমার তিন বছরের কারাদণ্ড
ইভ্যালির রাসেল-শামীমার তিন বছরের কারাদণ্ড

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী চেয়ারম্যান শামীমা নাসরিনকে প্রতারণার মামলায় ৩ বছর করে সশ্রম Read more

আগামী নির্বাচন বানচালের চেষ্টা করছে আ.লীগ: স্বরাষ্ট্র উপদেষ্টা
আগামী নির্বাচন বানচালের চেষ্টা করছে আ.লীগ: স্বরাষ্ট্র উপদেষ্টা

আওয়ামী লীগ আগামী নির্বাচন বানচালের চেষ্টা করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।রোববার (৩১ আগস্ট) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন