উৎসব মূখর পরিবেশে খাগড়াছড়ির মহালছড়িতে অনুষ্ঠিত হয়েছে বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। শনিবার (২৪ মে) দুপুর ২ টায় মহালছড়ি স্টেডিয়ামে অনুষ্টিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল ইসলাম, বিশেষ অতিথি জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. এমএন আবছার। উপজেলার ৪টি ইউনিয়নের মোট ১২ টি দল নিয়ে ২০ জানুয়ারী শুরু হওয়া টুর্নামেন্টটি আয়োজন করে ওয়াদুদ ফাউন্ডেশন মহালছড়ি। টানটান উত্তেজনা পূর্ণ লড়াই শেষে গ্রুপ পর্ব, নক আউট পর্ব, সেমিফাইনাল পর্ব শেষ করে ফাইনাল নিশ্চিত করে উপজেলার দুই ফুটবল পরাশক্তি মাইসছড়ি জিয়া স্বৃতি সংসদ ও মহালছড়ি অর্নিবান ক্লাব।ব্যাপক দর্শকের উপস্থিতিতে হার না মানা লড়াইয়ের মাধ্যমে চরম উত্তেজনাপূর্ণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে মাইসছড়ি জিয়া স্মৃতি সংসদকে ৪-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মহালছড়ি অর্নিবান ক্লাব।এ সময় মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেনের জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক এড. আব্দুল মালেক মিন্টু, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুর রব রাজা, মো. আবু তালেব প্রমূখ উপস্থিত ছিলেন।পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল ইসলাম বলেন, খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি যুব সমাজকে সুস্থ ও সুশৃঙ্খলভাবে গড়ে তুলতে বড় ভূমিকা রাখে। খাগড়াছড়িতে প্রত্যেকটি উপজেলায় ওয়াদুদ ফাউন্ডেশন এমন আয়োজন যুব সমাজকে সহ পাহাড়ে বসবাসরত সকল সম্প্রদায়ের মানুষকে উজ্জীবিত করেছে। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শহীদ আশিকুল ইসলামের কবর জিয়ারত করলেন ডা. জাহিদ হোসেন
শহীদ আশিকুল ইসলামের কবর জিয়ারত করলেন ডা. জাহিদ হোসেন

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় মঙ্গলবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং দিনাজপুর-৬ আসনের বিএনপি মনোনীত সংসদ প্রার্থী ডা. এজেডএম জাহিদ হোসেন শহীদ Read more

এপ্রিলে এলো ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স
এপ্রিলে এলো ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

সদ্য বিদায়ী এপ্রিলে দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। সবমিলিয়ে এপ্রিলের ৩০ দিনে দেশে ২৭৫ কোটি ২০ লাখ মার্কিন Read more

পদ্মার ভাঙনে নদীগর্ভে প্রাথমিক বিদ্যালয়, বন্ধ শিক্ষা কার্যক্রম
পদ্মার ভাঙনে নদীগর্ভে প্রাথমিক বিদ্যালয়, বন্ধ শিক্ষা কার্যক্রম

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার কাচিকাটা ইউনিয়নের একমাত্র প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠান ১৫১ নম্বর উত্তর মাথাভাঙা মান্নান সরকার সরকারি প্রাথমিক বিদ্যালয় ভয়াবহ নদীভাঙনে পদ্মা Read more

ব্রহ্মপুত্র নদে একসঙ্গে ভেসে উঠল নিখোঁজ ২ ভাইয়ের মর‌দেহ
ব্রহ্মপুত্র নদে একসঙ্গে ভেসে উঠল নিখোঁজ ২ ভাইয়ের মর‌দেহ

কু‌ড়িগ্রা‌মের উলিপু‌রে ব্রহ্মপুত্র ন‌দে গোসল কর‌তে নে‌মে ডু‌বে যাওয়া ইব্রা‌হিম ও ইমরান হো‌সেন না‌মে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ক‌রে‌ছেন স্থানীয়রা। সোমবার Read more

ভেনেজুয়েলায় অভিযান ‌‘টিভি শো’ দেখার মতো ছিল: ট্রাম্প
ভেনেজুয়েলায় অভিযান ‌‘টিভি শো’ দেখার মতো ছিল: ট্রাম্প

ভেনেজুয়েলায় সফল সামরিক অভিযানের জন্য মার্কিন সেনাবাহিনীর প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ভেনেজুয়েলার সামরিক অভিযান একদম শুরু Read more

খড় কাটাকে কেন্দ্র করে মায়ের সাথে ঝগড়া, যুবকের গলায় ফাঁস!
খড় কাটাকে কেন্দ্র করে মায়ের সাথে ঝগড়া, যুবকের গলায় ফাঁস!

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় গরুর জন্য খড় কাটাকে কেন্দ্র করে মায়ের সঙ্গে বাকবিতন্ডার জেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন প্রান্ত দত্ত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন