ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে শাহবাগ থানা ঘেরাও করেছেন শিক্ষার্থীরা।শুক্রবার (১৬ মে) দুপুর ১২টার দিকে বাংলাদেশের ‘সাধারণ ছাত্রসমাজ’ নামের ব্যানারে এ কর্মসূচি পালন করেন তারা।আন্দোলনকারীরা প্রথমে নিহত সাম্যের বিভাগ শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সামনে এসে জড়ো হন। সেখান থেকে রাজু ভাস্কর্যের সামনে মিছিল নিয়ে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন। সমাবেশ শেষ করে মিছিল নিয়ে শাহবাগ থানার সামনে অবস্থান নেন তারা।শিক্ষা ও গবেষণা ইনিস্টিটিউটের ২৭তম ব্যাচের শিক্ষার্থী ইব্রাহিম মুন্সী জানান, এটি একটি নির্দলীয় ব্যানার। সাম্য ভাইয়ের লাশ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল টালবাহানা শুরু করেছে। তাদের মুখ্য দাবি বিভিন্ন জনের পদত্যাগ। কিন্তু আমাদের প্রধান দাবি সাম্য হত্যার বিচার। সাম্য হত্যার ৭২ ঘণ্টা পেরিয়ে গেলেও তাকে যে ছুরিকাঘাত করেছিল তাকে গ্রেফতার করা হয়নি। আমরা এখানে কাউকে হামলা করতে আসিনি, কাউকে পদত্যাগের দাবি জানাতে আসিনি। আমরা প্রধান আসামি গ্রেফতার ও বিচারের দাবি নিয়ে এসেছি। ৪৮ ঘণ্টার মধ্যে বাকি দুষ্কৃতকারীদের গ্রেফতার না করতে পারলে আমরা শাহবাগ থানা ঘেরাও কর্মসূচি দেবো।সাম্যের সহপাঠী তৌফিক-উল ইসলাম জানান, সাম্য হত্যার প্রধান আসামিকে এখনো গ্রেফতার করা হয়নি, গ্রেফতারের প্রচেষ্টাও দেখছি না। পুলিশ যাদের গ্রেফতার করেছে তারা জড়িত থাকলেও তারা প্রধান আসামি না। বাকি আসামিদের কেন ধরা হচ্ছে না আমাদের কাছে তার জবাবদিহি করতে হবে। ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার না করলে এই অহিংস আন্দোলন অন্য আন্দোলনে রূপ নেবে বলে হুঁশিয়ারি দেন তৌফিক।এরই মধ্যে আন্দোলনকারীদের একটি প্রতিনিধিদল শাহবাগ থানার কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করতে গেছেন বলে জানিয়েছেন তারা। প্রতিনিধি দলে রয়েছেন বিভাগের শিক্ষক ড. মু. আব্দুস সালাম, ড. অসিম দাস ও ড. মু. সিরাজুল ইসলাম।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজীপুরে বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন মুক্তিযোদ্ধা রফিকুল
গাজীপুরে বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন মুক্তিযোদ্ধা রফিকুল

বিএনপি ছেড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন গাজীপুর মহানগর মুক্তিযোদ্ধা দলের সাবেক সভাপতি এবং কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সহসভাপতি মুক্তিযোদ্ধা রফিকুল Read more

রায়পুরায় যৌথবাহিনীর অভিযানে অগ্নেয়াস্ত্রসহ আটক ২
রায়পুরায় যৌথবাহিনীর অভিযানে অগ্নেয়াস্ত্রসহ আটক ২

নরসিংদীর রায়পুরায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আর্মি ক্যাম্প ও থানা পুলিশের যৌথ উদ্যোগে বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করা হয়েছে। বুধবার (৭ Read more

সীতাকুণ্ডে জামায়াতে যোগ দিলেন জাতীয় পার্টির দিদার
সীতাকুণ্ডে জামায়াতে যোগ দিলেন জাতীয় পার্টির দিদার

বাংলাদেশ জামায়াত ইসলামীতে যোগ দিলেন জাতীয় পার্টির চট্টগ্রাম উত্তর জেলার সাবেক যুগ্ম সম্পাদক মো. দিদারুল আলম।শুক্রবার (০৪ জুলাই) সীতাকুণ্ড উপজেলা Read more

সাভার পৌর কমিউনিটি সেন্টারে নারী ও শিশুর অগ্নিদগ্ধ লাশ উদ্ধার
সাভার পৌর কমিউনিটি সেন্টারে নারী ও শিশুর অগ্নিদগ্ধ লাশ উদ্ধার

ঢাকার সাভারে থানার কাছেই পরিণত হয়েছে এক ভয়ংকর ‘মৃত্যুপুরী’। সাভার পৌর কমিউনিটি সেন্টারের পরিত্যক্ত ভবনের ভেতর থেকে এক নারী ও Read more

‘হিটলারের প্রশংসা’ করায় ভিসা বাতিল হলো মিজানুর রহমান আজহারীর
‘হিটলারের প্রশংসা’ করায় ভিসা বাতিল হলো মিজানুর রহমান আজহারীর

অস্ট্রেলিয়ায় বক্তৃতা দেয়ার সময় হিটলারের প্রশংসা করার অভিযোগে বাংলাদেশের জনপ্রিয় ধর্মীয় বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারির ভিসা বাতিল করা হয়েছে। Read more

চীন সফরে যাচ্ছেন নরেন্দ্র মোদি
চীন সফরে যাচ্ছেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চীন সফর যাচ্ছেন। চলতি আগস্ট মাসের শেষ দিকে এই সফর করবেন তিনি।মঙ্গলবার (১৯ আগস্ট) নয়াদিল্লিতে বেইজিংয়ের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন