সম্প্রতি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্বাচক পদ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন সাবেক ক্রিকেটার হান্নান সরকার। যদিও এই দায়িত্ব ছেড়েছেন, তবুও ক্রিকেটের প্রতি তার ভালোবাসা এবং পেশাগত সংযোগ অটুট রয়েছে। এবার তিনি নতুন ভূমিকায় ফিরে এলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)। তাকে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।খেলা থেকে অবসর নেওয়ার পর হান্নান কোচিং পেশায় নিজের পথ খুঁজে নেন। এরপর তাকে বিভিন্ন পর্যায়ের দলের নির্বাচকের দায়িত্ব দেওয়া হয়। সেখানে সফলতা পাওয়ার পর জাতীয় দলের নির্বাচক হিসেবে নিয়োগ পান তিনি। কিন্তু দায়িত্ব গ্রহণের এক বছরের মধ্যেই, চলতি বছরের ফেব্রুয়ারিতে তিনি পদত্যাগ করেন।তখন তিনি জানিয়েছিলেন, কোচিংয়ের কাজই তার কাছে বেশি আকর্ষণীয় মনে হয়। সেই পছন্দের পথেই আবার ফিরে এলেন তিনি। নির্বাচকের পদ থেকে সরে দাঁড়ানোর পর ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনী লিমিটেডের কোচ হিসেবে কাজ করেন এবং দলকে প্রতিযোগিতামূলক এক মৌসুমে শিরোপা জেতান।এ বিষয়ে হান্নান সরকার বলেন, “আবার ক্রিকেট বোর্ডে ফিরে আসতে পেরে আমি খুব খুশি। অনেক দিন ধরে ক্রিকেট সংশ্লিষ্ট কাজের জন্য অপেক্ষা করছিলাম। আগের ৯ বছর নির্বাচক হিসেবে কাজ করেছি, এবার কোচ হিসেবে দায়িত্ব শুরু করেছি। বয়সভিত্তিক দল দিয়েই নতুন করে যাত্রা শুরু হলো।”৪২ বছর বয়সী হান্নান বাংলাদেশ জাতীয় দলের হয়ে ১৭টি টেস্ট এবং ২০টি ওয়ানডে ম্যাচে অংশ নিয়েছেন।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আটকেপড়া বাংলাদেশের ৬ জাহাজকে হরমুজ প্রণালি পার হওয়ার অনুম‌তি দিল ইরান
আটকেপড়া বাংলাদেশের ৬ জাহাজকে হরমুজ প্রণালি পার হওয়ার অনুম‌তি দিল ইরান

হরমুজ প্রণালি দি‌য়ে আটকেপড়া বাংলাদেশের ৬টি জাহাজ পার হওয়ার বিষয়ে অনুমতি দিয়েছে ইরানের নিরাপত্তা কাউন্সিল।আজ বুধবার (১ এপ্রিল) মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক Read more

জীবন নিয়ে ‘শঙ্কায়’ বিএনপি সমর্থিত প্রার্থী, থানায় জিডি
জীবন নিয়ে ‘শঙ্কায়’ বিএনপি সমর্থিত প্রার্থী, থানায় জিডি

ঢাকা-১৫ আসনের বিএনপি সমর্থিত প্রার্থী ও যুবদলের সাবেক কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম খান নিজের জীবনের নিরাপত্তা চেয়ে Read more

তারাগঞ্জে মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে কিশোরের মৃত্যু
তারাগঞ্জে মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে কিশোরের মৃত্যু

রংপুরের তারাগঞ্জে নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে তৌফিক (১২) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) উপজেলার হাঁড়িয়ারকুটি ইউনিয়নের Read more

আজ এসএসসি ও সমমানের ফল প্রকাশ
আজ এসএসসি ও সমমানের ফল প্রকাশ

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হবে আজ বৃহস্পতিবার। দুপুর ২টা থেকে যেকোনো মোবাইলে এসএমএস, শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট এবং নিজ Read more

মধ্যরাতে পাকিস্তানে ‘অপারেশন সিঁদুর’ চালিয়ে যা বলল ভারত
মধ্যরাতে পাকিস্তানে ‘অপারেশন সিঁদুর’ চালিয়ে যা বলল ভারত

পাকিস্তানে চালানো সামরিক অভিযানকে ‘অপারেশন সিঁদুর’ নামে অভিহিত করেছে ভারত। দেশটির দাবি, পাকিস্তান ও পাকিস্তান-শাসিত কাশ্মীরে অন্তত ৯টি সন্ত্রাসী ঘাঁটিতে Read more

বিপিএল ম্যাচসহ টিভিতে আজকের খেলা (১৮ জানুয়ারি ২০২৬)
বিপিএল ম্যাচসহ টিভিতে আজকের খেলা (১৮ জানুয়ারি ২০২৬)

বিপিএলে আজ মুখোমুখি হবে নোয়াখালী ও রংপুর। ঢাকা-চট্টগ্রামের ম্যাচও রয়েছে। এছাড়া ভারত ও নিউজিল্যান্ডের সিরিজ নির্ধারণী ওয়ানডে হবে।ক্রিকেটনারী টি-টোয়েন্টি বিশ্বকাপ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন