নরসিংদীর পলাশে কলাবাগান থেকে অজ্ঞাত এক যুবকের (৩৩) রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার (১৫ জুন) সকাল ১০টার দিকে উপজেলার গজারিয়া ইউনিয়নের ধনারচর এলাকার একটি কলাবাগান থেকে মরদেহ টি উদ্ধার করে পলাশ থানা পুলিশ।পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল ৮টার দিকে পাঁচদোনা-চরসিন্ধুর আঞ্চলিক সড়কের পাশে গজারিয়ার ধনারচর এলাকার কলাবাগানে অজ্ঞাত এক যুবকের মরদেহ দেখতে পায় স্থানীয় কয়েকজন। পরে তারা পলাশ থানায় খবর দিলে সকাল ১০টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে পলাশ থানা পুলিশ। স্থানীয়রা অজ্ঞাত যুবককে কেউ চিনতে পারেনি। মরদেহটির শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ধারনা করা হচ্ছে শনিবার দিবাগত রাতের কোন এক সময় দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে।পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত যুবকের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহের পরিচয় শনাক্তে ফিঙ্গারপ্রিন্ট নিয়েছে পিবিআই। এ হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত চলছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যুক্তরাষ্ট্রে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪
যুক্তরাষ্ট্রে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

যুক্তরাষ্ট্রে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৪ সেনা সদস্য নিহত হয়েছেন। দেশটির ওয়াশিংটন অঙ্গরাজ্যে নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইট চলাকালে মার্কিন সেনাবাহিনীর Read more

ভারতে যৌন হয়রানির শিকার অস্ট্রেলিয়ার ২ নারী ক্রিকেটার, যুবক গ্রেপ্তার
ভারতে যৌন হয়রানির শিকার অস্ট্রেলিয়ার ২ নারী ক্রিকেটার, যুবক গ্রেপ্তার

ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে দুই অস্ট্রেলীয় নারী ক্রিকেটারকে রাস্তায় অনুসরণ ও যৌন হয়রানির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। চলমান নারী Read more

১২ ঘন্টায় মুন্নি হত্যার রহস্য উন্মোচন, প্রেমিক গ্রেফতার
১২ ঘন্টায় মুন্নি হত্যার রহস্য উন্মোচন, প্রেমিক গ্রেফতার

নড়াইল জেলার নড়াগাতী থানার মুন্নি খানম হত্যা মামলার রহস্য উন্মোচন করে ১২ ঘন্টার মধ্যে প্রেমিক সোহেল সরদার (২০) কে গ্রেফতার Read more

‘আমি তো শাশুড়ি হয়ে গেছি’, খোলামেলা মেজাজে শ্রাবন্তী
‘আমি তো শাশুড়ি হয়ে গেছি’, খোলামেলা মেজাজে শ্রাবন্তী

চলতি বছর একের পর এক ছবি মুক্তি পাচ্ছে টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের। 'আড়ি', 'আমার বস', 'রবীন্দ্র কাব্য রহস্য'— এই সব Read more

চৌহালীতে যমুনার ভাঙন, আতঙ্কে হাজারো মানুষ
চৌহালীতে যমুনার ভাঙন, আতঙ্কে হাজারো মানুষ

সিরাজগঞ্জের চৌহালীতে যমুনা নদীতে আবারও ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার জনতা উচ্চ বিদ্যালয় সংলগ্ন খাষপুকুরিয়া Read more

মেক্সিকোতে প্রবল বর্ষণে নিহত অন্তত ২৮
মেক্সিকোতে প্রবল বর্ষণে নিহত অন্তত ২৮

মেক্সিকোতে টানা প্রবল বর্ষণে সৃষ্ট বন্যায় অন্তত ২৮ জনের মৃত্যু হয়েছে এবং দেশব্যাপী ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে দেশটির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন