চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় জমি নিয়ে দ্বন্দ্বে ভাতিজার ছুরিকাঘাতে নজরুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় বাচাঁতে গিয়ে স্থানীয় ইউপি সদস্য আহত হয়েছেন। শুক্রবার (১৩ জুন) রাত ৯টার দিকে উপজেলার মোবারকপুর ইউনিয়নের ধোবপুকুর বাজারে এ ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম মোবারকপুর ইউনিয়নের উপরটোলা গ্রামের সিদ্দিক বিশ্বাসের ছেলে। আহত ইউপি সদস্য সবুজ আলী (৩২) একই গ্রামের বাসিন্দা ও ৫ নম্বর ওয়ার্ড সদস্য।স্থানীয়  ও পুলিশ সূত্রে জানা গেছে, নজরুল ইসলাম ও তার ভাই আরফাজুল বিশ্বাসের (৬০) মধ্যে জমির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শুক্রবার রাতে ধোবপুকুর বাজারে কাজলের হোটেলের সামনে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে আরফাজুলের ছেলে আনাস বিশ্বাস (১৮) ধারালো অস্ত্র দিয়ে চাচা নজরুল ইসলামকে পেটে একাধিকবার ছুরিকাঘাত করেন। নজরুল ইসলামকে বাঁচাতে গিয়ে ইউপি সদস্য সবুজ আলী ছুরিকাঘাতে আহত হন। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক নজরুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আহত সুজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) পাঠানো হয়েছে।এদিকে, শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া আজ শনিবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত থানায় কোন অভিযোগ হয়নি বলে তিনি জানান। তিনি আরও বলেন, জমিজমা নিয়ে বিরোধ থেকেই এ হত্যাকান্ড ঘটেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ঠ চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আজকে মামলা হতে পারে।তিনি আরও বলেন, এখন পর্যন্ত এ ঘটনায় কাওকে আটকও করা হয়নি।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লক্ষ্মীপুরে ১০ হাফেজকে পাগড়ি পরিয়ে সম্মাননা
লক্ষ্মীপুরে ১০ হাফেজকে পাগড়ি পরিয়ে সম্মাননা

লক্ষ্মীপুরে ১০ কোরআনের হাফেজকে পাগড়ি পরিয়ে সম্মাননা দেওয়া হয়েছে। তাদের সঙ্গে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় হাফেজদের বাবাদের। আজ বৃহস্পতিবার (১ Read more

মালয়েশিয়ায় ঈদুল ফিতর উপলক্ষ্যে বিশেষ ঘোষণা
মালয়েশিয়ায় ঈদুল ফিতর উপলক্ষ্যে বিশেষ ঘোষণা

মালয়েশিয়ায় হরি রায়া আইদিলফিতরি শনিবার উদযাপিত হবে বলে জানিয়েছেন রুলার্স সিলের রক্ষক সাইয়েদ দানিয়াল সাইয়েদ আহমদ। বৃহস্পতিবার সন্ধ্যায় টেলিভিশনে দেওয়া Read more

বিএনপি নেতা-পুলিশের পকেটে জাতীয় স্মৃতিসৌধের ফুটপাতের চাঁদার টাকা
বিএনপি নেতা-পুলিশের পকেটে জাতীয় স্মৃতিসৌধের ফুটপাতের চাঁদার টাকা

সাভার জাতীয় স্মৃতিসৌধের সামনের ফুটপাত এখন হকারদের দখলে। প্রতিদিন লাখো দর্শনার্থী ঘুরতে আসেন এখানে। আশপাশের সবগুলো পিকনিক স্পটে টিকিট কেটে Read more

৬৪ বছরের বৃদ্ধাকে ধর্ষণ, যুবকের বিরুদ্ধে মামলা
৬৪ বছরের বৃদ্ধাকে ধর্ষণ, যুবকের বিরুদ্ধে মামলা

নওগাঁর রাণীনগরে গভীর রাতে ঘরে ঢুকে ৬৪ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় লিটন দেবনাথ (৩২) নামে এক যুবকের Read more

এবার বাতিল হলো বিমান বাংলাদেশের ২ ফ্লাইট
এবার বাতিল হলো বিমান বাংলাদেশের ২ ফ্লাইট

যান্ত্রিক ত্রুটির কারণে সম্প্রতি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একাধিক ফ্লাইটের সূচিতে পরিবর্তন এসেছে। এর ফলে কোনো উড়োজাহাজ মেরামতের পর উড্ডয়ন করছে, Read more

নড়াইলে সাপের কামড়ে একজনের মৃত্যু
নড়াইলে সাপের কামড়ে একজনের মৃত্যু

নড়াইল সদর উপজেলায় সাপের কামড়ে টিপু মুন্সী (৫৭) নামে একজনের মৃত্যু হয়েছে।রবিবার (১৭ আগস্ট) দিনগত রাত ২টার দিকে চন্ডীবরপুর ইউনিয়নের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন