অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করলেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ বুধবার (১০ ডিসেম্বর) তারা প্রধান উপদেষ্টার কার্যালয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তাদের মধ্যে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে। আর মাহফুজ আলম ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে।২০২৪ সালের ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তবর্তী সরকার গঠিত হয়। সেই পরিষদে শুরু থেকেই ছিলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। অন্যদিকে মাহফুজ আলম শুরুতে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ছিলেন। নিয়োগ পান গত বছরের ২৮ আগস্ট। পরে ১০ নভেম্বর তিনি উপদেষ্টা হিসেবে শপথ নেন। তবে সে সময় তাঁকে কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়নি। নাহিদ ইসলাম পদত্যাগ করার পর তাঁকে তথ্য উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়। আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আবু সাঈদ হত্যার তদন্ত ২ মাসের মধ্যে শেষ করার নির্দেশ
আবু সাঈদ হত্যার তদন্ত ২ মাসের মধ্যে শেষ করার নির্দেশ

জুলাই ছাত্র আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যার তদন্ত ২ মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন Read more

জুলাই-আগস্টের মামলায় ট্রাইব্যুনালে ৩৯ আসামি
জুলাই-আগস্টের মামলায় ট্রাইব্যুনালে ৩৯ আসামি

জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের সাত মামলায় একযোগে ৩৯ জন আসামিকে আনা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। আজ রবিবার (২০ জুলাই) সকালে Read more

আমরা ঐতিহাসিক বিজয় অর্জন করেছি : নেতানিয়াহু
আমরা ঐতিহাসিক বিজয় অর্জন করেছি : নেতানিয়াহু

ইরানের সঙ্গে ১২ দিনব্যাপী রক্তক্ষয়ী সংঘাত শেষে যুদ্ধবিরতির ঘোষণা এলেও শুরু হয়েছে বিজয়ের দাবি-পাল্টা দাবি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মঙ্গলবার Read more

মাইলস্টোন দুর্ঘটনায় নিহত মাসুকার দাফন ব্রাহ্মণবাড়িয়ায় সম্পন্ন
মাইলস্টোন দুর্ঘটনায় নিহত মাসুকার দাফন ব্রাহ্মণবাড়িয়ায় সম্পন্ন

পরিবারের ছোট মেয়েকে হারিয়ে নির্বাক হয়ে পড়েছেন বাবা সিদ্দিক আহমেদ। মেয়ে মাসুকা বেগম নিপু (৩৭) আট বছর আগে ঢাকার উত্তরার Read more

শিশু সাজিদকে উদ্ধারে ৪০ ফুট গর্ত খোঁড়া শেষ, চলছে সুরঙ্গ করার কাজ
শিশু সাজিদকে উদ্ধারে ৪০ ফুট গর্ত খোঁড়া শেষ, চলছে সুরঙ্গ করার কাজ

রাজশাহীর তানোরে ৩০-৩৫ ফুট পরিত্যক্ত গভীর গর্তে (বোরিং) আটকে থাকা শিশু সাজিদকে উদ্ধারে এখনও কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ইতোমধ্যে ৩টি এক্সকাভেটর দিয়ে Read more

আ. লীগ কর্মীদের ‘গেরিলা প্রশিক্ষণ’, মেজর সাদিকের স্ত্রী আটক
আ. লীগ কর্মীদের ‘গেরিলা প্রশিক্ষণ’, মেজর সাদিকের স্ত্রী আটক

আওয়ামী লীগের নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণ দেওয়ার অভিযোগে মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে আটক করা হয়েছে। তাকে হেফাজতে রেখেছে ঢাকা মহানগর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন