হবিগঞ্জের বাহুবল উপজেলায় চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই করা হয়েছে। মঙ্গলবার (০৮ জুলাই) সকালে উপজেলার মানবকল্যাণ উচ্চ বিদ্যালয়ের পাশ থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় চালক আবুল কাশেমের মরদেহ উদ্ধার করা হয়।নিহত আবুল কাশেম (২৮) বাহুবল উপজেলার লামাতাশি ইউনিয়নের লামাতাশি গ্রামের আব্দুল আলীর ছেলে।বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান জানান, আবুল কাশেম সোমবার সকালে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। রাতে খোঁজাখুঁজি করে তার সন্ধান মেলেনি। সকালে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়।তিনি আরও জানান, পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। তার ইজিবাইকটি পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, ইজিবাইক ছিনতাই করতে তাকে হত্যা করা হয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজীপুরে ট্রেন আটকিয়ে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ
গাজীপুরে ট্রেন আটকিয়ে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ

বিভিন্ন দাবিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীরা গাজীপুরের ডুয়েট এলাকায় রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী বনলতা ট্রেন আটকিয়ে বিক্ষোভ করেছে। এতে প্রায় Read more

বেতন-বোনাসের দাবিতে মসজিদ পাঠাগার কেয়ারটেকারদের মানববন্ধন
বেতন-বোনাসের দাবিতে মসজিদ পাঠাগার কেয়ারটেকারদের মানববন্ধন

বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে মডেল কেয়ারটেকার কল্যাণ পরিষদ।বুধবার (২৮ মে) Read more

সমালোচনা-সন্দেহ দিয়ে দেশকে এগিয়ে নেওয়া যাবে না: পরিবেশ উপদেষ্টা
সমালোচনা-সন্দেহ দিয়ে দেশকে এগিয়ে নেওয়া যাবে না: পরিবেশ উপদেষ্টা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘পরিবেশ সুরক্ষায় সরকারের পাশাপাশি ব্যক্তিরও দায়-দায়িত্ব আছে। সরকারের সমালোচনা করার Read more

কালকিনিতে জমিতে পুঁতে রাখা হাত বোমা বিস্ফোরণ, কৃষক আহত
কালকিনিতে জমিতে পুঁতে রাখা হাত বোমা বিস্ফোরণ, কৃষক আহত

মাদারীপুরে কালকিনি উপজেলার পূর্ব এনায়েত নগর ইউনিয়নের কালাই সরদারের চর গ্রামে জমিতে পুঁতে থাকা হাত বোমা বিস্ফোরণে মোশারফ হোসেন নামের Read more

ভারতের হামলায় আজাদ কাশ্মীরে ১২ ঘণ্টায় ১৩ জন নিহত
ভারতের হামলায় আজাদ কাশ্মীরে ১২ ঘণ্টায় ১৩ জন নিহত

পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরে ভারতের হামলায় ১২ ঘণ্টায় অন্তত ১৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। অঞ্চলটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ শনিবার Read more

যুদ্ধ কোনো রোমান্টিক বলিউড মুভি নয়: সাবেক ভারতীয় সেনাপ্রধান
যুদ্ধ কোনো রোমান্টিক বলিউড মুভি নয়: সাবেক ভারতীয় সেনাপ্রধান

ভারত-পাকিস্তান সংঘাতের সাম্প্রতিক যুদ্ধবিরতির সমালোচনা করে যেসব ভারতীয় নাগরিক বক্তব্য দিচ্ছেন, তাদের কড়া ভাষায় আক্রমণ করেছেন ভারতের সাবেক সেনাপ্রধান ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন