ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিরোধে তারা কাজ করছে। এ সময় দেশটির রাজধানী জেরুজালেমে বিমান হামলার সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। খবর আল-জাজিরার।সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ইসরাইলের আকাশসীমার দিকে ইয়েমেন থেকে একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে এবং আমরা তা থামাতে সক্রিয় পদক্ষেপ নিচ্ছি।এ ঘটনার পর জেরুজালেমসহ আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষ দ্রুত আশ্রয়কেন্দ্রের দিকে ছুটে যায়। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।এর আগে ইরান-ইসরাইল উত্তেজনার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাত আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। ইয়েমেনের হুথি বিদ্রোহীরা এর আগেও ইসরাইলের বিরুদ্ধে হামলার হুমকি দিয়েছিল।ইরানে ভয়াবহ হামলা করেছে ইসরাইল। এতে বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা নিহত হয়েছেন। প্রতিশোধের হুমকি দিয়েছে তেহরান। এবার সেই ভয়ে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে একটি অজ্ঞাত স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসরাইলি গণমাধ্যম। ধারণা করা হচ্ছে, তাকে গ্রিসে নিয়ে যাওয়া হয়েছে। খবর ইরনা নিউজের।ইসরাইলের বেশ কয়েকটি গণমাধ্যম নেতানিয়াহুর বিমানের একটি ছবি প্রকাশ করেছে, যেখানে দেখা যায়, দুটি যুদ্ধবিমান তার বিমানের সঙ্গে ছায়াসঙ্গীর মতো রয়েছে এবং সেটি ইসরাইল অধিকৃত অঞ্চল ছেড়ে অজ্ঞাত গন্তব্যে যাচ্ছে।পরবর্তীতে চ্যানেল ১২ জানিয়েছে, সেই বিমানটি গ্রিসের রাজধানী এথেন্সে অবতরণ করেছে।শুক্রবার ইসরাইল রাজধানী তেহরানসহ ইরানের একাধিক শহরে ব্যাপক সামরিক হামলা চালায়। এসব হামলায় ইরানের সামরিক বাহিনীর শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন কর্মকর্তা নিহত হয়েছেন।নিহতদের মধ্যে রয়েছেন- ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-এর চিফ কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি, খাতাম আল-আনবিয়া সদর দফতরের কমান্ডার মেজর জেনারেল গোলামআলি রাশিদ।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৬ দফা দাবিতে বরিশালে মহাসমাবেশ করেছে পলিটেকনিক শিক্ষার্থীরা
৬ দফা দাবিতে বরিশালে মহাসমাবেশ করেছে পলিটেকনিক শিক্ষার্থীরা

২০২১ সালে নিয়োগ প্রাপ্ত ক্রাফটদের মামলার রায়ের প্রতিবাদসহ ৬ দফা দাবিতে বরিশালে মহাসমাবেশ করেছে পলিটেকনিক কলেজের শিক্ষার্থীরা।রোববার (২০ এপ্রিল) দুপুরে Read more

আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

টি-টোয়েন্টিতে আফগানদের পাত্তাই দেয়নি বাংলাদেশ। এ ফরম্যাটে হোয়াইটওয়াশথ কর এবার য়ানডেতে মাঠে নামছে টাইগাররা। সিরিজের প্রথম ম্যাচে টস জিতে শুরুতে Read more

নেদারল্যান্ডসে আন্তর্জাতিক সেমিনারে বাকৃবির দুই দলের সাফল্য
নেদারল্যান্ডসে আন্তর্জাতিক সেমিনারে বাকৃবির দুই দলের সাফল্য

টেকসই বৈশ্বিক খাদ্য ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে নেদারল্যান্ডসে অনুষ্ঠিত ফুড সিস্টেমস ইনোভেশন চ্যালেঞ্জ ২০২৫-এর দ্বিতীয় আসরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) দুটি Read more

বিএনপি’র সাথে অন্য কোন দলের দ্বন্দ্ব নেই: মাহবুব আনাম স্বপন
বিএনপি’র সাথে অন্য কোন দলের দ্বন্দ্ব নেই: মাহবুব আনাম স্বপন

বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন বলেছেন, বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ ভালো। তারেক রহমান ও ড. ইউনুসের মিটিং Read more

মেসেঞ্জারে পাঠানো সালামের উত্তর দেওয়া কি ওয়াজিব?
মেসেঞ্জারে পাঠানো সালামের উত্তর দেওয়া কি ওয়াজিব?

তথ্য প্রযুক্তির এই যুগে যেকোনো সময় একে অপরের সঙ্গে যোগাযোগ ও কথা বলা একেবারে সহজ। এর অন্যতম মাধ্যম হলো মেসেঞ্জার, Read more

বেনাপোল কাস্টমস হাউজে ফের ‘কলমবিরতি’ চলছে
বেনাপোল কাস্টমস হাউজে ফের ‘কলমবিরতি’ চলছে

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খানকে অপসারণের দাবিতে সোমবার (২৩ জুন) থেকে ফের কলমবিরতি চলছে বেনাপোল কাস্টমস Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন