চুয়াডাঙ্গা সদর উপজেলা পদ্দবিলা ইউনিয়নের কুষোডাঙ্গা গ্রামে ফাতেমা খাতুন নামে ৫ বছরের এক শিশু মারা গেছে। পরিবারের দাবি, সে সাপের কামড়ে মারা গেছে। ডাক্তার বলছেন, সাপে কামড়ানোর কোন আলামত পাওয়া যায়নি।বুধবার (১৮ জুন) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে তাকে সাপে কামড় দেয় বলে পরিবারের দাবি।নিহত শিশু ফাতেমা কুষোডাঙ্গা গ্রামের মাঝের পাড়ার কৃষক ইলিয়াসের মেয়ে।নিহত ফাতেমার দাদা আব্দুল হালিম জানান, বুধবার বিকেল সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ফাতেমা ওদের বাড়ি থেকে গলি রাস্তা দিয়ে আমার বাড়ি আসার সময় তাকে সাপে কামড় দেয়। এ সময় ফাতেমার কান্না চিৎকারে আমরা ঘটনাস্থলে ছুটে গিয়ে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসি। হাসপাতালে নেওয়ার পর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ফাতেমাকে মৃত ঘোষণা করেন। তবে দংশিত সাপটি পরিবারের কেউ দেখেনি বলেও তিনি জানান।চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. তারেক জুনায়েদ বলেন, সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে শিশু ফাতেমাকে নিয়ে হাসপাতালে আসেন পরিবারের লোকজন। হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়।তিনি আরো জানান, নিহত শিশুর দাদা হালিম জানান, তাকে সাপে কামড় দিয়েছিল। তবে তারা কেউ সাপটি দেখেননি।শিশু ফাতেমার মৃত্যু সাপের কামড়ে হয়েছে এমন কোন আলামত আমি পাইনি। শিশুটির মৃত্যুর কারণ নিশ্চিত করতে হলে পরীক্ষা-নীরিক্ষার প্রয়োজন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির সভাপতি মোস্তফা গ্রেফতার
অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির সভাপতি মোস্তফা গ্রেফতার

রাজধানীর উত্তরা থেকে বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির সভাপতি মো. গোলাম মোস্তফাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ মে)  উত্তরা ১০ নম্বর Read more

নিজ বাসা থেকে স্কুলশিক্ষিকার মরদেহ উদ্ধার
নিজ বাসা থেকে স্কুলশিক্ষিকার মরদেহ উদ্ধার

নিজ বাসা থেকে মিলি দে (২৫) নামের এক স্কুলশিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে সিলেট শহরের লামাবাজার এলাকায়।বৃহস্পতিবার Read more

বিব্রতকর রেকর্ড গড়ে ১৩১ রানেই অলআউট ইংল্যান্ড
বিব্রতকর রেকর্ড গড়ে ১৩১ রানেই অলআউট ইংল্যান্ড

বাজবল ঘরানার ক্রিকেট খেলে অভ্যস্ত ইংল্যান্ড। তাদের এই আগ্রাসী খেলা টেস্ট ফরম্যাটেও বাদ যায় না। যদিও ভারতের বিপক্ষে সর্বশেষ টেস্ট Read more

সামিরার আগাম জামিন নিতে হাইকোর্টে স্বামী ইশতিয়াক
সামিরার আগাম জামিন নিতে হাইকোর্টে স্বামী ইশতিয়াক

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার প্রধান আসামি সামিরা হকের আগাম জামিন নিতে হাইকোর্টে তার বর্তমান স্বামী ইশতিয়াক আহমেদ। Read more

মাদারীপুরে ‘শিরক আখ্যা’ দিয়ে শতবর্ষী বটগাছ কর্তন
মাদারীপুরে ‘শিরক আখ্যা’ দিয়ে শতবর্ষী বটগাছ কর্তন

মাদারীপুরে শিরক আখ্যা দিয়ে শতবর্ষী একটি বটগাছ কেটে ফেলার হয়েছে। গাছটির ডাল-পালা থেকে শুরু করে বেশিরভাগ অংশ কাটা শেষ হয়ে Read more

আ.লীগ সংশ্লিষ্ট সব পেজ বন্ধে চিঠি দেবে বিটিআরসি
আ.লীগ সংশ্লিষ্ট সব পেজ বন্ধে চিঠি দেবে বিটিআরসি

ছাত্র-জনতার টানা আন্দোলনের মুখে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী, শুধু অফলাইনে নয়, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন