ব্রিটেনের মর্যাদাপূর্ণ পুরস্কার ‘কিংস চার্লস হারমনি’ অ্যাওয়ার্ড গ্রহণ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।বৃহস্পতিবার (১২ জুন) লন্ডনের সেন্ট জেমস প্যালেসে তার হাতে অ্যাওয়ার্ডটি তুলে দেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস।বিশ্বব্যাপী শান্তি, স্থিতিশীলতা এবং পরিবেশ-প্রকৃতি ও মানুষের মধ্যে সমতা প্রতিষ্ঠার লক্ষ্যে আজীবন অবদানের স্বীকৃতি হিসেবে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস প্রধান উপদেষ্টাকে এ সম্মাননার জন্য মনোনীত করেন।এদিন, সকাল সাড়ে ১১টায় বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে একান্ত বৈঠকে মিলিত হন ড. মুহাম্মদ ইউনূস।প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সাথে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠকে বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতি ও সংস্কার প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে। এরপর অধ্যাপক ইউনূস পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেন।প্রসঙ্গত, ১৯৯০ সালে প্রতিষ্ঠিত হয় ‘দ্য কিংস ফাউন্ডেশন’। এ দাতব্য প্রতিষ্ঠান তৎকালীন প্রিন্স অব ওয়েলসের উদ্যোগে গঠিত হয়। প্রতিষ্ঠানটি প্রতিবছর টেকসই উন্নয়ন ও মানবিক কর্মকাণ্ডে অসামান্য অবদানের জন্য এ মর্যাদাপূর্ণ পুরস্কার দিয়ে থাকে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মারা গেছেন সাবেক শিল্পমন্ত্রী নূরল মজিদ হুমায়ন
মারা গেছেন সাবেক শিল্পমন্ত্রী নূরল মজিদ হুমায়ন

সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন মারা গেছেন। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৭টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় Read more

যুক্তরাষ্ট্রের ‘দাদাগিরির’ সামনে বন্ধু হয়ে উঠতে পারবে ‘প্রতিদ্বন্দ্বী’ ভারত ও চীন?
যুক্তরাষ্ট্রের ‘দাদাগিরির’ সামনে বন্ধু হয়ে উঠতে পারবে ‘প্রতিদ্বন্দ্বী’ ভারত ও চীন?

বাণিজ্য শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে টানাপোড়েনের আবহে ভারতের পাশে থাকার ‘আশ্বাস’ দিয়েছে চীন। ভারতে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত শু ফেইহং জানিয়েছেন, Read more

খালেদা জিয়ার মৃত্যুতে জাতিসংঘের গভীর শোকবার্তা
খালেদা জিয়ার মৃত্যুতে জাতিসংঘের গভীর শোকবার্তা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জাতিসংঘ। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) জাতিসংঘ বাংলাদেশের অফিসিয়াল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন