যুক্তরাষ্ট্রের ভিসা বন্ডের পাল্টায় মার্কিন নাগরিকদের মালির ভ্রমণ অথবা ব্যবসায়িক ভিসার জন্য সর্বোচ্চ ১০ হাজার ডলার পর্যন্ত বন্ডের ঘোষণা দিয়েছে আফ্রিকার এই দেশটি। জানা গেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন পশ্চিম আফ্রিকার দেশটির নাগরিকদের জন্য ভিসা বন্ড চালুর ঘোষণা দেওয়ার পর ওই পাল্টা পদক্ষেপ নিয়েছে মালি।এর আগে, শুক্রবার মালিতে অবস্থিত মার্কিন দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়, পরীক্ষামূলক নতুন কর্মসূচির আওতায় আগামী ২৩ অক্টোবর থেকে পর্যটক ও ব্যবসায়িক ভিসার জন্য মালির নাগরিকদের সর্বোচ্চ ১০ হাজার ডলার পর্যন্ত বন্ড (জামানত) দিতে হবে।মার্কিন সরকারের বিজ্ঞপ্তি অনুযায়ী, ওই দুই ভিসায় যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর মালির নাগরিকরা যদি নির্ধারিত সময়ের মধ্যে দেশ ত্যাগ করেন, তাহলে তাদের বন্ডের অর্থ ফেরত দেওয়া হবে।যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের পাল্টায় রোববার (১০ অক্টোবর) মালির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, মার্কিন সরকারের একতরফা এই সিদ্ধান্তে মালির সরকার গভীর দুঃখ প্রকাশ করছে। একই সঙ্গে ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপকে দুই দেশের পূর্ববর্তী দীর্ঘমেয়াদী মাল্টিপল এন্ট্রি ভিসা চুক্তির পরিপন্থী বলে বিবৃতিতে জানানো হয়। এতে বলা হয়, ‘‘দ্বিপাক্ষিক নীতির আওতায় মালিও একই ধরনের ভিসা কর্মসূচি চালু করার সিদ্ধান্ত নিয়েছে। নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী মার্কিন নাগরিকদের জন্য ঠিক একই শর্ত ও প্রক্রিয়া প্রযোজ্য হবে, যা মালির নাগরিকদের ওপর যুক্তরাষ্ট্র আরোপ করেছে।মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, ২০১৫ থেকে ২০২৪ সালের মধ্যে প্রতিবছর মালির নাগরিকদের তিন হাজারের কিছু কম মার্কিন নন-ইমিগ্র্যান্ট ভিসা দেওয়া হয়েছে। তবে কতসংখ্যক মার্কিন নাগরিককে মালি ভিসা দিয়েছে, সেই বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনও তথ্য পাওয়া যায়নি।প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসের ক্ষমতায় আসার পর অবৈধ অভিবাসন ঠেকানোই তার প্রশাসনের অন্যতম অগ্রাধিকার বলে ঘোষণা দেন। প্রতিশ্রুতি অনুযায়ী, ইতোমধ্যে সীমান্ত নিয়ন্ত্রণ জোরদার ও অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিশ্বের বিভিন্ন দেশের নাগরিকদের গ্রেপ্তার কার্যক্রমের গতি ত্বরান্বিত করেছেন তিনি।গত আগস্টে মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছিল, জাম্বিয়া ও মালাবির নাগরিকদেরও মার্কিন ভিসা পাওয়ার জন্য সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত বন্ড দিতে হবে। জাম্বিয়া সরকার ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করে বলেছিল, এই পদক্ষেপ নাগরিকদের জন্য ‘অপ্রয়োজনীয় আর্থিক চাপ’ সৃষ্টি করবে।সূত্র: রয়টার্সএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মৃত্যুর কাছে হার মানলেন কিশোর গ্যাংয়ের হামলায় আহত বৃদ্ধ
মৃত্যুর কাছে হার মানলেন কিশোর গ্যাংয়ের হামলায় আহত বৃদ্ধ

অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন দিনমজুর জাহাঙ্গীর হোসেন (৫২)। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরআবাবিল ইউনিয়নের উদমারা গ্রামের বাসিন্দা ছিলেন তিনি।কিশোর গ্যাংয়ের Read more

অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন হায়দার আলী
অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন হায়দার আলী

দৈনিক কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক হায়দার আলীকে অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা প্রদান করা হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) ‘এপেক্স ক্লাবস অব বাংলাদেশ’-এর Read more

চীনা ‘কোভিড হুইসেলব্লোয়ারকে’ আবারও ৪ বছরের কারাদণ্ড
চীনা ‘কোভিড হুইসেলব্লোয়ারকে’ আবারও ৪ বছরের কারাদণ্ড

কোভিড-১৯ এর শুরুর দিকে মহামারীর কেন্দ্রের প্রথম দিককার পরিস্থিতি তুলে ধরার পর ৪ বছর জেল খাটা চীনা এক সাংবাদিক একই Read more

পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে পদ ছাড়লেন আ.লীগের চেয়ারম্যান
পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে পদ ছাড়লেন আ.লীগের চেয়ারম্যান

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগের উপজেলা সহ-সভাপতি হাজী ছাবের আহমদ পত্রিকায় বিজ্ঞাপ্তি দিলে পদ ছাড়ার Read more

পাটের তৈরি বাজারের ব্যাগ সরবরাহ করা হবে: পরিবেশ উপদেষ্টা
পাটের তৈরি বাজারের ব্যাগ সরবরাহ করা হবে: পরিবেশ উপদেষ্টা

পলিথিন শপিং ব্যাগের বিকল্প হিসেবে সাধারণ মানুষের মাঝে পাটের ব্যাগ সরবরাহ করা হবে। ভর্তুকি মূল্যে পাটের ব্যাগ দেওয়ার জন্য একটি Read more

মুন্সিগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোরচক্রের চার সদস্য গ্রেপ্তার
মুন্সিগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোরচক্রের চার সদস্য গ্রেপ্তার

মুন্সিগঞ্জের সিরাজদিখানে চোরাই মোটরসাইকেল ক্রয়–বিক্রয়কারী আন্তজেলা চোরচক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে চুরি হওয়া একটি ইয়ামাহা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন