নড়াইলের নড়াগাতি থানার খাশিয়াল ইউনিয়নের তালবাড়িয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় ইজিবাইক যাত্রী স্বামী ও স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় ইজিবাইক চালক গুরুতর আহত হন।  বৃহস্পতিবার (১২ জুন) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- নড়াইলের বড়কালিয়া ব্যাপারীপাড়া গ্রামের জাফর মামুন (৭২) ও তার স্ত্রী মর্জিনা বেগম (৬০)। তারা বাড়ি থেকে ইজিবাইকে মহাজন এলাকায় আত্মীয় বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে নড়াগাতি থানার তালবাড়িয়া এলাকায় বালুবাহী ট্রলি ইজিবাইককে চাপা দিলে স্বামী-স্ত্রী ঘটনাস্থলে নিহত হন। ইজিবাইক চালক কালিয়া উপজেলার বাঁকা গ্রামের বাবলু শরীফ (৫৫) গুরুতর আহত হন।কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক হাসিবুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় জাফর মামুন ও তার স্ত্রী মর্জিনা নিহত হয়েছেন। তাদের মরদেহ হাসপাতালে রাখা হয়েছে।নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, এ দুর্ঘটনায় ট্রলিচালক পালিয়ে গেছেন। তবে ট্রলিটি জব্দ করা হয়েছে। নিহতদের লাশ কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ময়নাতদন্তের জন্য নড়াইল আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রামপাল ক্যাম্পে বিদ্যুৎস্পৃষ্টে সেনা সদস্যসহ নিহত ২
রামপাল ক্যাম্পে বিদ্যুৎস্পৃষ্টে সেনা সদস্যসহ নিহত ২

বাগেরহাটের রামপালে অস্থায়ী সেনা ক্যাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেনা সদস্যসহ ২ জনের মৃত্যু হয়েছে। রবিবার (৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে Read more

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৪
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৪

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের প্রাণ গেছে। এই সময়ে নতুন আক্রান্ত ১৯৪ জন হাসপাতালে ভর্তি Read more

সরিষাবাড়ীর ১৬ গ্রামে ঈদুল আজহা উদযাপন
সরিষাবাড়ীর ১৬ গ্রামে ঈদুল আজহা উদযাপন

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ১৬টি গ্রামের ধর্মপ্রাণ মুসল্লিরা ঈদুল আজহার নামাজ আদায় করেছেন। শুক্রবার (৬ Read more

ভারতে বিক্ষোভ চলাকালে অজ্ঞান হলেন ২ এমপি
ভারতে বিক্ষোভ চলাকালে অজ্ঞান হলেন ২ এমপি

ভারতের নয়াদিল্লিতে ভোট কারচুপির অভিযোগে নির্বাচন কমিশনের কার্যালয় অভিমুখে বিরোধী জোটের প্রায় ৩০০ এমপির বিক্ষোভ মিছিল ঘিরে নাটকীয় পরিস্থিতি তৈরি Read more

৫ দফা দাবিতে চবি ছাত্রদলের স্মারকলিপি 
৫ দফা দাবিতে চবি ছাত্রদলের স্মারকলিপি 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসন, আবাসন ভাতা চালু এবং নিরাপদ ক্যাম্পাস গঠনের দাবিতে ভিসি বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ Read more

শাহজাদপুরে আইসক্রিম দিয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা 
শাহজাদপুরে আইসক্রিম দিয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা 

আইসক্রিম কিনে দিয়ে ৬ বছরের শিশুকে ঘাস খেতে নিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে আব্দুর রহমান (৪৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। শনিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন