রাজশাহীর বাঘা পৌরসভার ৪নং ওয়ার্ডের চক নারায়ণপুর দৈরিতলায় মো. নজরুল ইসলামের গোয়ালঘরে বৃহস্পতিবার (১২ জুন) ভোর ৪টা ৩০ মিনিটে আগুনের সূত্রপাত ঘটে। অগ্নিকাণ্ডে পুড়ে মারা যায় দুটি গরু ও তিনটি ছাগল। স্থানীয়রা জানান, হঠাৎ করে আগুন ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।গোয়ালঘরের মালিক নজরুল ইসলাম বলেন, ‘আমার গোয়ালঘরে মশা তাড়ানোর জন্য একটি লম্বা ডেইলি (শুকনা গোবর) জালানো ছিল, অনুমান করা যায় সেখান থেকেই আগুনের সূত্রপাত ঘটেছে। তবে আমার এই ছাগল ও গরুগুলোই সম্বল ছিল, আমি এখন দিশেহারা হয়ে পড়েছি।’খবর পেয়ে তাৎক্ষণিক বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রাথমিকভাবে ২০ কেজি চাল প্রদান করেন এবং পরবর্তীতে আর্থিক ও অন্যান্য সরকারি অনুদান দেওয়ার আশ্বাস দেন। ঘটনার পর এলাকাজুড়ে শোক ও সহানুভূতির পরিবেশ তৈরি হয়। স্থানীয়রা ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে দাঁড়ানোর আহ্বান জানান।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কেন্দ্রীয় কারাগারে বন্দিদের ঈদ জামাত অনুষ্ঠিত
কেন্দ্রীয় কারাগারে বন্দিদের ঈদ জামাত অনুষ্ঠিত

ঢাকা কেন্দ্রীয় কারাগারে পবিত্র ঈদুল আজহার তিনটি জামাত শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।নিবার সকাল ৭টায় কারা কর্মকর্তা ও কর্মচারীদের জন্য প্রথম Read more

কোরবানির আগেই আতঙ্ক, হিলিতে লাম্পি স্কিন রোগে গরুর মৃত্যু
কোরবানির আগেই আতঙ্ক, হিলিতে লাম্পি স্কিন রোগে গরুর মৃত্যু

হিলিতে লাম্পি ডিজিজ নামে গরুর চর্ম রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। কোরবানি ঈদের আগেই এই রোগে আক্রমনে বিপাকে গবাদিপশু পালনকারী সহ Read more

সিরাজদিখানে গাঁজার গাছসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
সিরাজদিখানে গাঁজার গাছসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

মুন্সিগঞ্জের সিরাজদিখানে প্রায় ৩ কেজি গাঁজা ও একটি ৯ ফুট উচ্চতার তাজা গাঁজার গাছসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২০ Read more

বরিশালে মেয়ের মৃত্যুর শোক সইতে না পেরে মারা গেলেন মা
বরিশালে মেয়ের মৃত্যুর শোক সইতে না পেরে মারা গেলেন মা

মেয়ের অস্বাভাবিক মৃত্যুর শোক সইতে না পেরে বিলাপ করতে করতে মানসিকভাবে ভেঙে পড়া মায়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের Read more

সুন্দরবনের পূর্বাঞ্চলে হরিণ শিকারের ৬ শতাধিক ফাঁদ উদ্ধার
সুন্দরবনের পূর্বাঞ্চলে হরিণ শিকারের ৬ শতাধিক ফাঁদ উদ্ধার

সুন্দরবনের পূর্বাঞ্চলে হরিণ শিকারের নিষ্ঠুরতা যেন কোনোভাবেই থামছে না। একের পর এক অভিযানে শত শত ফাঁদ উদ্ধার হলেও শিকারি চক্রের Read more

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

আফগানিস্তানের রাজধানী কাবুলে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। ওই হামলায় টিটিপি প্রধান নূর ওয়ালির সঙ্গে তার ঘনিষ্ঠ সহযোগী কারি সাইফুল্লাহ মেসুদসহ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন