ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পুলিশের মাদক বিরোধী অভিযানে পৃথক পৃথক স্থান থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি সিএনজি জব্দসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ।বৃহস্পতিবার (১২ জুন) বিকালে উপজেলার ইছাপুরা ইউনিয়নের মির্জাপুর তিন রাস্তা মোড়ে অভিযান চালিয়ে ১৬০ কেজি গাঁজা ও ৭৫ বোতল ফেনসিডিল উদ্ধার এবং মাদকদ্রব্য পরিবহনের কাজে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়েছে। এ সময় মাদক নিয়ে পাচাররত আসামিরা কৌশলগতভাবে পালিয়ে গেছে বলে পুলিশ দাবি করে, অজ্ঞাত একজন রেখে আরো একজনের নাম উল্লেখপূর্বক থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেছে পুলিশ। আসামী হলেন উপজেলা পাহাড়পুর ইউনিয়নের কামালমুড়া গ্রামের এলাহি মিয়ার ছেলে মোঃ সাব্বির (২৬)।অপর দিকে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের কামালমুড়া মধ্যপাড়া কবরস্থানের দক্ষিণ পাশে একটি বাগানে অভিযান চালিয়ে কামালমুড়া এলাকার হেলাল মিয়ার ছেলে মোঃ আবুল কালাম (২৫) নামে একজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার নিকট থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করে জানান, পৃথক স্থানে মাদক বিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার, একটি সিএনজি জব্দ এবং একজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হওয়া আলামত বিধি মোতাবেক উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। আসামি গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে। মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রথম আলো কার্যালয়ে হামলা-অগ্নিসংযোগ
প্রথম আলো কার্যালয়ে হামলা-অগ্নিসংযোগ

ঢাকা কারওয়ান বাজারে অবস্থিত প্রথম আলোর প্রধান কার্যালয় ও ফার্মগেটে অবস্থিত ডেইলি স্টার ভবনে হামলা চালিয়েছে বিক্ষুব্ধ জনতা।বৃহস্পতিবার রাত ১২টার Read more

নওগাঁয় বিদ্যালয়ের দেয়াল ঘেঁষে ভবন নির্মাণের অভিযোগ
নওগাঁয় বিদ্যালয়ের দেয়াল ঘেঁষে ভবন নির্মাণের অভিযোগ

নওগাঁ শহরের হাট নওগাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পার্শ্বে পৌরবিধি ও বিল্ডিং কোড অমান্য করে সমগ্র সীমানা ব্লক করে বহুতল Read more

নারায়ণগঞ্জে ভাড়া নিয়ে তর্ক, ধাক্কায় বাড়িওয়ালার মৃত্যু
নারায়ণগঞ্জে ভাড়া নিয়ে তর্ক, ধাক্কায় বাড়িওয়ালার মৃত্যু

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের পাইনাদি নতুন মহল্লার এক ভাড়াটিয়ার বিরুদ্ধে বাড়ির মালিককে হত্যার অভিযোগ উঠেছে। সংশ্লিষ্টরা বলছেন, পাওনা ভাড়া নিয়ে তর্কের জেরে Read more

মাথায় ফুটবল নিয়ে সাইকেল চালিয়ে গিনেস রেকর্ড গড়লেন মাগুরার হালিম
মাথায় ফুটবল নিয়ে সাইকেল চালিয়ে গিনেস রেকর্ড গড়লেন মাগুরার হালিম

প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা ফুটবল কসরতের শিল্পী আব্দুল হালিম আবারও গড়লেন গিনেস বিশ্বরেকর্ড। মাথার ওপরে ফুটবল ব্যালান্স করে টানা Read more

ছায়ানটে হামলার ঘটনায় সাড়ে ৩০০ জনকে আসামি করে মামলা
ছায়ানটে হামলার ঘটনায় সাড়ে ৩০০ জনকে আসামি করে মামলা

সাংস্কৃতিক সংগঠন ছায়ানট ভবনে হামলা, অগ্নিসংযোগ লুটপাটের ঘটনায় ধানমন্ডি থানায় অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।আজ রবিবার (২১ Read more

জুলাই সনদে এনসিপির পরেও অংশগ্রহণের সুযোগ আছে: ধর্ম উপদেষ্টা
জুলাই সনদে এনসিপির পরেও অংশগ্রহণের সুযোগ আছে: ধর্ম উপদেষ্টা

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টি (এসসিপি) অংশগ্রহণ না করলেও পরে অংশ গ্রহণের সুযোগ আছে বলে জানিয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন