বিদেশে অর্থ পাচারকারী ধনকুবেরদের সঙ্গে আর্থিক সমঝোতায় যেতে পারে অন্তর্বর্তী সরকার। এমন ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, অপেক্ষাকৃত কম গুরুতর মামলার ক্ষেত্রে আর্থিক সমঝোতা ‘একটি সম্ভাব্য বিকল্প’ হতে পারে।তিনি জানান, সরকারের সম্পদ পুনরুদ্ধার কার্যক্রমে এই ধরনের সমঝোতা অর্থ ফেরত আনার পাশাপাশি দীর্ঘ ও জটিল আইনি প্রক্রিয়া এড়াতে সহায়ক হতে পারে। তবে গুরুতর দুর্নীতি কিংবা প্রতারণা সংশ্লিষ্ট মামলাগুলোর ক্ষেত্রে কঠোর অবস্থান বজায় থাকবে বলেও ইঙ্গিত দিয়েছেন গভর্নর।আহসান এইচ মনসুর বলেছেন, আমাদের লক্ষ্য হলো যতটা সম্ভব অর্থ ফেরত আনা। যদি কিছু ক্ষেত্রে আইনি প্রক্রিয়ার চেয়ে সমঝোতার মাধ্যমে বেশি সম্পদ ফিরে পাওয়া যায়, তাহলে সেটিও বিবেচনায় আনা হবে।বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে বিদেশে পাচার হওয়া অবৈধ সম্পদ শনাক্ত ও ফেরত আনার উদ্যোগ জোরদার করেছে। এরই অংশ হিসেবে একাধিক ধনকুবের, রাজনীতিক ও ব্যবসায়ীকে নজরদারির আওতায় আনা হয়েছে।অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে নতুন প্রশাসন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারসহ রাজনৈতিকভাবে প্রভাবশালী কিছু পরিবারের বিরুদ্ধে জোরাল পদক্ষেপ নিয়েছে। ফিন্যান্সিয়াল টাইমসে প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, ইতোমধ্যে অগ্রাধিকারভিত্তিতে ১১টি তদন্ত শুরু করা হয়েছে। এর মধ্যে কয়েকটি মামলায় অভ্যন্তরীণ ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করার পদক্ষেপও নেওয়া হয়েছে।এই উদ্যোগের লক্ষ্য, গত ১৫ বছরে ক্ষমতাসীনদের দ্বারা বিদেশে পাচার হওয়া সম্পদ শনাক্ত ও ফিরিয়ে আনা। প্রশাসন এরই মধ্যে বিভিন্ন বিদেশি আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে সহযোগিতা শুরু করেছে।এই প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস সম্প্রতি লন্ডনে সফরকালে ব্রিটিশ সরকারের প্রতি আরও সক্রিয় সহযোগিতার আহ্বান জানান। তিনি ফিন্যান্সিয়াল টাইমসকে বলেছেন, এটা চুরি হওয়া অর্থ। আইনগতভাবে এবং আমি বলব নৈতিকভাবেও, যুক্তরাজ্য সরকারের উচিত এই অর্থ শনাক্ত করতে সহায়তা করা।উল্লেখ্য, সরকারি নির্দেশনায় তৈরি এবং গত ডিসেম্বর মাসে প্রকাশিত একটি অর্থনৈতিক শ্বেতপত্রে বলা হয়েছে, শেখ হাসিনার সরকারের সময় বাংলাদেশ থেকে প্রায় ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার পাচার হয়েছে। অর্থাৎ, এই সময়কালে দেশের বিপুল পরিমাণ অর্থ বিদেশে সরিয়ে নেওয়া হয়েছে, যা জাতীয় অর্থনীতির ওপর ভয়াবহ প্রভাব ফেলেছে।এই শ্বেতপত্র অনুযায়ী, তৎকালীন সরকারের ঘনিষ্ঠ মহল ব্যাংক খাতের নিয়ন্ত্রণ নিয়ে জালিয়াতি ঋণ, ভুয়া প্রকল্প ও অতিরিক্ত মূল্য দেখিয়ে সরকারি অর্থ বিদেশে পাচার করেছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সাবেক কর্মকর্তা এবং বর্তমান বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরসহ একাধিক অর্থনীতিবিদ এ বিষয়ে সরাসরি অভিযোগ তুলেছেন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসরায়েলের বন্দরনগরীতে ইরানের ভয়াবহ হামলায় আহত ৩৩
ইসরায়েলের বন্দরনগরীতে ইরানের ভয়াবহ হামলায় আহত ৩৩

ইসরায়েলের উত্তরাঞ্চলের বন্দরনগরী হাইফায় শুক্রবার (২০ জুন) ইরানের হামলায় ৩৩ জন আহত হয়েছেন। স্থানীয় হাসপাতালগুলোর তথ্যের বরাতে এ খবর জানিয়েছে Read more

ডাকসু নির্বাচনে আমি মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছি: আবিদ
ডাকসু নির্বাচনে আমি মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছি: আবিদ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণের দিন মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছেন বলে দাবি করেছেন ছাত্রদলের Read more

কোচিং করতে বেরিয়ে আর ফেরেনি স্কুলছাত্র রানা, উৎকণ্ঠায় পরিবার
কোচিং করতে বেরিয়ে আর ফেরেনি স্কুলছাত্র রানা, উৎকণ্ঠায় পরিবার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার জুঁইদণ্ডী গ্রামে আসাদুজ্জামান রানা (১৭) নামের এক স্কুলশিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২০ জুন ২০২৫, শুক্রবার সকাল ৭টার Read more

‘আমরা প্রস্তুত, আমাদের পরীক্ষা নিও না’: হুঁশিয়ারি পাকিস্তান সেনাবাহিনীর
‘আমরা প্রস্তুত, আমাদের পরীক্ষা নিও না’: হুঁশিয়ারি পাকিস্তান সেনাবাহিনীর

কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। এই উত্তেজনার মধ্যে যেকোনো ধরনের সামরিক আগ্রাসনের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি Read more

ভারতে বিমান বিধ্বস্ত: মৃতের সংখ্যা বেড়ে ২৭৪
ভারতে বিমান বিধ্বস্ত: মৃতের সংখ্যা বেড়ে ২৭৪

আহমেদাবাদে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট বিধ্বস্ত হয়ে অন্তত ২৭৪ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে বিমানটির যাত্রী ও ক্রু ছাড়াও Read more

হাদি হত্যাচেষ্টা: মূল অভিযুক্ত ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার
হাদি হত্যাচেষ্টা: মূল অভিযুক্ত ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের ঘনিষ্ঠ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন