ঈদের ছুটি মানেই আনন্দ আর অবকাশের এক অপূর্ব মিলন। শহরের কোলাহল ছেড়ে প্রকৃতির কোলে একটু প্রশান্তি খুঁজে নিতে বেরিয়ে পড়েছে মানুষ। সেই খোঁজে মাদারীপুরের শিবচর উপজেলার কাওড়াকান্দি থেকে শুরু করে প্রায় ১৩ কিলোমিটারজুড়ে বিস্তৃত পদ্মাসেতুর দক্ষিণপাড়ের বেড়িবাঁধে যেন মানুষের ঢল নেমেছে।বৃহস্পতিবার (১২ জুন) সরেজমিনে দেখা যায়, পদ্মাসেতুর পাশ ঘেঁষে সাজানো বেড়িবাঁধ এখন রীতিমতো ঈদের বিনোদন স্পট। চোখে পড়ে হাজারো মানুষের মুখরতা—কে আসছেন পরিবার নিয়ে, কে বন্ধুদের সঙ্গে কিংবা ভালোবাসার মানুষের হাত ধরে। সেতুর নিচ দিয়ে বয়ে চলা পদ্মার অফুরান জলরাশি আর বিকেলের সোনালি আলোয় ঝিকিমিকি করা নদীর রূপ যেন হৃদয় ছুঁয়ে যায়।ঢাকা থেকে মাত্র এক ঘণ্টার পথ। সেতু পার হয়ে জাজিরা টোল প্লাজা থেকে কয়েক মিনিটেই পৌঁছে যাওয়া যায় এই নদীতীরবর্তী পর্যটন স্পটে। পথঘাটে তখন গিজগিজ করছে গাড়ি, তীরঘেঁষে চলছে মানুষের আসা-যাওয়া। শিশুদের উচ্ছ্বাস, তরুণদের হাসি আর সেলফির মুহূর্তে ভরে উঠেছে পদ্মার পাড়।নদীর বুক চিরে ভেসে বেড়ায় ইঞ্জিনচালিত ছোট নৌকা। কেউ সূর্যাস্ত দেখতে মাঝনদীতে, কেউবা শুধু হাওয়ায় চোখ বুজে হারিয়ে যাচ্ছে নিজস্ব এক জগতে। ফরিদপুর থেকে আসা মো. আরিফ বললেন, ‘এখানে এলে মনে হয় প্রকৃতির বুকে ফিরে এসেছি। পদ্মার পাড়ে বসেই জীবনের সব ক্লান্তি ভেসে যায়।’বাঁধের ধারে জমে উঠেছে চায়ের দোকান, ভাজাভুজি আর ইলিশের হাট। সন্ধ্যার দিকে অনেকেই খিচুড়ি আর ভাজা ইলিশে মুখরোচক ভোজে মেতে ওঠেন। মাছ বিক্রেতাদের কণ্ঠে তখন ডাক—‘এই যে ভাই, টাটকা পদ্মার মাছ, নেন ভাই!’পদ্মা নদী, হাওয়া, আলো আর মানুষের মিলনে গড়ে ওঠা এই বেড়িবাঁধ যেন ঈদের দিনে এক জীবন্ত কবিতা। আর সেই কবিতার ছন্দে আজ মুখরিত পদ্মার পাড়।নিরাপত্তা ব্যবস্থা ছিল প্রশংসনীয়। পুরো এলাকাজুড়ে ছিল পুলিশের কড়া নজরদারি। শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রতন শেখ বলেন, ‘প্রতিদিন হাজার হাজার মানুষ বেড়াতে আসছেন। আমরা সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেছি, যাতে সবাই নির্বিঘ্নে আনন্দ উপভোগ করতে পারে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রথমবারের মতো বিসিএলে খেলবে বিদেশি দল
প্রথমবারের মতো বিসিএলে খেলবে বিদেশি দল

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে বিদেশি ক্রিকেটাদের খেলার বিষয়টি স্বাভাবিক। তবে ঘরোয়া লিগে পুরো একটি বিদেশি দল খেলবে। এমন নজির নেই! সেই Read more

বকশীগঞ্জে সরকারি স্কুলে ভর্তি জালিয়াতির অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা
বকশীগঞ্জে সরকারি স্কুলে ভর্তি জালিয়াতির অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা

জামালপুরের বকশীগঞ্জ উলফাতুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ২০২৬ শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি নিয়ে ব্যাপক অনিয়ম ও আর্থিক লেনদেনের অভিযোগ উঠেছে। Read more

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে শিশু ওয়ার্ডে বেড সংকট
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে শিশু ওয়ার্ডে বেড সংকট

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে শীতজনিত রোগী ও শিশু রোগীর চাপ কয়েকগুণ বেড়ে গেছে। বেড সংকটের কারণে অনেক Read more

আজ টিভিতে দেখা যাবে যেসব খেলা (৫ জুলাই)
আজ টিভিতে দেখা যাবে যেসব খেলা (৫ জুলাই)

২য় ওয়ানডেবাংলাদেশ-শ্রীলঙ্কাবেলা ৩টা, টি স্পোর্টসনারী এশিয়ান কাপ বাছাইবাংলাদেশ-তুর্কমেনিস্তানসন্ধ্যা ৬ টা ৩০ মিনিট, ইউটিউব/পাইওয়ান প্লে স্পোর্টসএজবাস্টন টেস্ট–৪র্থ দিনইংল্যান্ড–ভারতবিকেল ৪টা, সনি স্পোর্টস Read more

আশুলিয়ায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ
আশুলিয়ায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

ঢাকা ইপিজেডের তিনটি কারখানা লে অফ ঘোষণাকে কেন্দ্র করে বকেয়া বেতনের দাবিতে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। সোমবার Read more

ভাবীকে গলাকেটে হত্যার পর এবার ভাতিজিকে পিটিয়ে হত্যা
ভাবীকে গলাকেটে হত্যার পর এবার ভাতিজিকে পিটিয়ে হত্যা

বরগুনার তালতলী উপজেলায় ভাবী তানিয়া বেগমকে গলাকেটে হত্যার ১০ বছর পর এবার ছয় বছর বয়সী ভাতিজি নাহিল আক্তারকে পিটিয়ে হত্যা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন