দ্রুত জাতীয় নির্বাচনের দাবিতে মুন্সিগঞ্জের  শ্রীনগরে বিক্ষোভ মিছিল করেছে যুবদল ও ছাত্রদল। বৃহস্পতিবার (১২ জুন) বেলা ১১টার দিকে শ্রীনগর কলেজ মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা ডাক বাংলা এলাকায় গিয়ে শেষ হয়।মিছিলে নেতৃত্ব দেন শ্রীনগর উপজেলা যুবদলের কমিটির সদস্য বাবু মোল্লা। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা বক্তব্য দেন।সমাবেশে বাবু মোল্লা বলেন, ‘বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন নিয়ে বারবার তালবাহানা করছে। শুরুতে ডিসেম্বরের কথা বললেও পরে তা পিছিয়ে জুন এবং সর্বশেষ এপ্রিলে নেয়ার পরিকল্পনা করা হয়েছে। এ ধরনের ধোঁকাবাজি বিএনপি আর মেনে নেবে না।’তিনি আরও বলেন, ‘আমাদের একটাই দাবি দ্রুত নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের তারিখ নির্ধারণ করতে হবে। অন্যথায় শুধু শ্রীনগর নয়, সারাদেশেই যুবদল, ছাত্রদলসহ বিএনপির অঙ্গসংগঠনসমূহ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।’নেতারা অভিযোগ করেন, বিগত সময়ে জনগণের ভোটাধিকার হরণ করে রাতের আঁধারে ভোট ডাকাতি করা হয়েছে। সরকার যদি আবারও এমন চেষ্টা করে, তবে বিএনপি তা প্রতিরোধ করবে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিগ ব্যাশে দল পেলেন রিশাদ হোসেন
বিগ ব্যাশে দল পেলেন রিশাদ হোসেন

অস্ট্রেলিয়ার জনপ্রিয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগের দল হোবার্ট হারিকেনসে আবারও ডাক পেয়েছেন রিশাদ হোসেন। আজ বৃহস্পতিবার (১৭ জুন) ড্রাফটের Read more

দেশের বাইরেও শাকিব খানের প্রতিদ্বন্দ্বী সিয়াম আহমেদ
দেশের বাইরেও শাকিব খানের প্রতিদ্বন্দ্বী সিয়াম আহমেদ

ঈদুল ফিতরে মুক্তির পর থেকে দেশের সিনেমা হলে রমরমা ব্যবসা করছে শাকিব খান অভিনীত সিনেমা 'বরবাদ'। ইতিমধ্যে এটি অন্তর্জাতিক অঙ্গনেও Read more

সাটুরিয়ায় ১০ বছরে শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ
সাটুরিয়ায় ১০ বছরে শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় (১০)বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠেছে মোঃ খোরশেদ (৬০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। মঙ্গলবার (৩১ মার্চ) বেলা Read more

নবাবগঞ্জে গলায় ফাঁস দিয়ে একজনের আত্মহত্যা
নবাবগঞ্জে গলায় ফাঁস দিয়ে একজনের আত্মহত্যা

দিনাজপুরের নবাবগঞ্জে গলা ফাঁস দিয়ে মোশারফ হোসেন (৪৫) নামে একজন আত্মহত্যা করেছেন। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে নিজ ঘর থেকে তার মরদেহ Read more

বিরামপুরে মানসিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টা
বিরামপুরে মানসিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টা

দিনাজপুরের বিরামপুরে এক মানসিক প্রতিবন্ধী নারীকে (৩২) অপহরণ করে বনের ভেতর নিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগে প্রধান আসামি আলমগীর হোসেনকে (৩৯) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন