ট্রান্সফরমার মেরামত ও সংরক্ষণ, সঞ্চালন লাইন সংস্কার এবং গাছের শাখা-প্রশাখা কাটার জন্য সিলেটের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় আজ টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।গতকাল বুধবার (১৭ ডিসেম্বর) সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ১০ ঘণ্টা ১১ কেভি ধোপাগুল ফিডারের আওতাধীন কেওয়াছড়া, হিলুয়াছড়া চা বাগান, ধোপাগুল, মহালদিক, উমদারপাড়া, আলাইবহর, লিলাপাড়া, দাপনাটিলা, সাহেবের বাজার, কালাগুল, লালবাগ, পীরেরগাঁও, ছালিয়া, রঙ্গিটিলা, সালুটিকরঘাট, কলারতল, কাঠকুরি ও সংলগ্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যথারীতি কাজ শেষ হলে উক্ত এলাকাগুলোতে পুনরায় বিদ্যুৎ সরবরাহ করা হবে।সাময়িক এমন সমস্যার জন্য দুঃখ প্রকাশ করেছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকোশলী।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাতরাস্তা মোড়ে অবস্থান পলিটেকনিক শিক্ষার্থীদের
সাতরাস্তা মোড়ে অবস্থান পলিটেকনিক শিক্ষার্থীদের

ছয় দফা দাবি আদায়ে রাজধানীর তেজগাঁওয়ে সড়ক অবরোধ করেছেন কারিগরি শিক্ষার্থীরা। সরকারি, বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ-টিএসসিসহ Read more

ময়মনসিংহের নান্দাইলে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
ময়মনসিংহের নান্দাইলে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

ময়মনসিংহের নান্দাইলে সুজন মিয়া (২৮) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে নান্দাইল মডেল থানা পুলিশ। রোববার (২ জুন) সকাল ১১টায় Read more

যশোর সদর হাসপাতালে নারী টানাবাজ চক্রের সদস্য আটক
যশোর সদর হাসপাতালে নারী টানাবাজ চক্রের সদস্য আটক

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল থেকে নারী টানাবাজ চক্রের এক সদস্যকে আটক করা হয়েছে। রবিবার (২৪ আগস্ট) দুপুরে হাসপাতালের বর্হিঃবিভাগে Read more

মাতামুহুরি নদীর চরে তামাকের বদলে ধান চাষ 
মাতামুহুরি নদীর চরে তামাকের বদলে ধান চাষ 

কক্সবাজারের জেলার চকরিয়া, বান্দরবানের লামা ও আলীকদম উপজেলার ওপর দিয়ে প্রবাহিত মাতামুহুরী নদীর উভয় তীরে শুষ্ক মৌসুমে জেগে ওঠা চরে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন