সুপ্রিম কোর্ট চত্বর এবং প্রধান বিচারপতির বাসভবনসংলগ্ন এলাকায় সব ধরনের জনসমাবেশ, মিছিল ও বিক্ষোভ আগামী শনিবার (১৪ জুন) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।বৃহস্পতিবার (১২ জুন) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাদ আলীর স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনশৃঙ্খলা বজায় রাখতে ও নিরাপত্তার স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।ডিএমপি জানিয়েছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (১৯৭৬) এর ২৯ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধান বিচারপতির সরকারি বাসভবন, জাজেস কমপ্লেক্স, সুপ্রিম কোর্টের প্রধান গেট, মাজার গেট, জামে মসজিদ গেট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (১ ও ২), বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটসহ সংলগ্ন এলাকাগুলোতে কোনো ধরনের সভা, সমাবেশ, শোভাযাত্রা বা প্রতিবাদ কর্মসূচি পালন করা যাবে না।এছাড়া বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করে যানবাহন চলাচলে বিঘ্ন না ঘটানোর জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়েছেডিএমপি আরও বলেছে, এ বিষয়ে কেউ নির্দেশনা লঙ্ঘন করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নারীর অবদানসমূহ দৃশ্যমানে হতে হবে: সমাজকল্যাণ উপদেষ্টা
নারীর অবদানসমূহ দৃশ্যমানে হতে হবে: সমাজকল্যাণ উপদেষ্টা

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, নারীর অদৃশ্য অবদানসমূহ দৃশ্যমানে হতে হবে।মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) আগারগাঁও পরিসংখ্যান Read more

লালপুরে ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে ৩ জন নিহত
লালপুরে ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে ৩ জন নিহত

নাটোরের লালপুরে ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে একই ইউনিয়নে তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।মঙ্গলবার (২৪ মার্চ) সকাল সাতটার Read more

ইরানের গ্যাস ফিল্ডে ইসরায়েল আর হামলা চালাবে না: ট্রাম্প
ইরানের গ্যাস ফিল্ডে ইসরায়েল আর হামলা চালাবে না: ট্রাম্প

ইরানের সাউথ পার্স গ্যাসক্ষেত্রে ইসরায়েলের সাম্প্রতিক হামলা নিয়ে সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, এই ঘটনার পর উত্তেজনা Read more

পাকিস্তানের ম্যাচসহ আজকের খেলা (২ সেপ্টেম্বর)
পাকিস্তানের ম্যাচসহ আজকের খেলা (২ সেপ্টেম্বর)

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের লড়াইয়ে আজ আবারও মুখোমুখি হবে পাকিস্তান ও আফগানিস্তান। এছাড়া ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজ শুরু আজ। টেনিসে আছে Read more

সাবেক প্রেমিকের হাতে প্রাণ গেল স্বামী-স্ত্রীর
সাবেক প্রেমিকের হাতে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

পরকীয়া প্রেমের জেরে রাজধানীর মিরপুরে সাবেক প্রেমিকের হাতে এক দম্পতি নিহত হয়েছেন। বুধবার (২৮ মে) বিকেল সোয়া ৪টার দিকে মিরপুর ১১ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন