যৌতুক হিসেবে প্রকাশ্য কিংবা গোপনে হাতঘড়ি, আসবাবপত্র, মোটরবাইক, টাকা-গয়না, এসিসহ নানা জিনিস নেওয়া হচ্ছে। এবার সামনে এলো চমকপ্রদ এক তথ্য। ভারতের বিহারে যৌতুক হিসেবে চাওয়া হয়েছে পুত্রবধূর কিডনি। মঙ্গলবার (১০ জুন) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়, দীপ্তি নামের ওই তরুণীর বিয়ের পর থেকে শ্বশুরবাড়ির লোকজন তার বাবার বাড়ি থেকে টাকা-গয়না আনার জন্য চাপ দিতেন। একবার স্বামীকে মোটরসাইকেলও কিনে দিতে বলেন। তিনি এগুলো দিতে না পারায় তাকে স্বামীর জন্য একটি কিডনি দিতে বলেন শ্বশুরবাড়ির লোকজন। কিন্তু দীপ্তি তাতে রাজি না হওয়ায় তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়া হয়।পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে আরও বলা হয়, ২০২১ সালে বিয়ে হয়েছিল ওই তরুণীর। বিয়ের কিছুদিন পর থেকেই যৌতুকের জন্য চাপ দিতে থাকেন শ্বশুর-শাশুড়ি। এর মধ্যেই বিয়ের বছর দুয়েক পরে ওই তরুণী জানতে পারেন, তার স্বামীর একটি কিডনি ঠিকমতো কাজ করে না। সে সময় থেকেই শ্বশুরবাড়ির লোকজন দীপ্তির স্বামীর জন্য তার কিডনি দিতে বলে আসছেন।এদিকে, অভিযোগ পেয়েই দুই পক্ষকে থানায় ডেকে পাঠায় পুলিশ। আলোচনার মাধ্যমে সমস্যা মেটানোর চেষ্টা করা হয়। কিন্তু ওই তরুণী বিবাহবিচ্ছেদ চান। তবে স্বামী তাকে ডিভোর্স দিতে অস্বীকার করেন। এই পরিস্থিতিতে স্বামীসহ শ্বশুরবাড়ির চারজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন তরুণী। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মালয়েশিয়ায় ২০ বাংলাদেশিসহ আটক ৩৩
মালয়েশিয়ায় ২০ বাংলাদেশিসহ আটক ৩৩

মালয়েশিয়ায় অভিবাসন সংক্রান্ত বিভিন্ন অপরাধের অভিযোগে ২০ বাংলাদেশিসহ ৩৩ জন অভিবাসীকে আটক করেছে দেশটির কেলান্তান ইমিগ্রেশন বিভাগ।সোমবার (১৪ এপ্রিল) ভোর Read more

যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য চুক্তি হয়ে গেছে: ডোনাল্ড ট্রাম্প
যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য চুক্তি হয়ে গেছে: ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বহুল প্রতীক্ষিত বাণিজ্যচুক্তি সম্পন্ন হয়ে গেছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (১২ জুন) এক প্রতিবেদনে Read more

বিদেশে পাচার হয়ে যাওয়া ৪৪ কোটি টাকা ফিরিয়ে আনলো সিআইডি
বিদেশে পাচার হয়ে যাওয়া ৪৪ কোটি টাকা ফিরিয়ে আনলো সিআইডি

প্রতারণার মাধ্যমে বিদেশে পাচার হওয়া প্রায় ৩.৬২ মিলিয়ন মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৪ কোটি ৪৫ লাখ টাকা দেশে Read more

আজ ২০ মে, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ২০ মে, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

কষ্টিপাথরের তিনটি মূর্তি ও বিদেশি মদসহ গ্রেফতার ৪
কষ্টিপাথরের তিনটি মূর্তি ও বিদেশি মদসহ গ্রেফতার ৪

রাজধানীর বেইলি রোডের একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে প্রাচীন কষ্টিপাথরের তিনটি মূর্তি ও বিপুল পরিমাণ বিদেশি মদসহ চারজনকে গ্রেফতার করেছে র‍্যাব-১০।গ্রেফতারকৃতরা Read more

টিকটকার রাকিব হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য
টিকটকার রাকিব হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য

নারীঘটিত কারণে টিকটকার রাকিবকে ভাড়াটে লোক দিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মিন্টো Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন