সারাদেশের মতো টাঙ্গাইলের মির্জাপুরে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে ৪ হাজার ৯৮৮জন শিক্ষার্থী। তবে ৬১জন শিক্ষার্থী প্রথম দিনের পরীক্ষায় অংশ নেয়নি। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১০টায় বাংলা প্রথমপত্র দিয়ে পরীক্ষা শুরু হয়। শেষ হয়েছে দুপুর ১টায়।মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, ৭টি কেন্দ্রের ১৩টি ভেন্যুতে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ বছর উপজেলার ৫৭টি বিদ্যালয় থেকে ৫০৪৯জন পরীক্ষার্থী ছিল। এরমধ্যে এসএসসি জেনারেল ৪৩৬৩, দাখিল ২৮৫ ও ভোকেশনাল বিভাগে ৪০১জন পরীক্ষার্থী ছিল। প্রথম দিনের পরীক্ষায় এসএসসি জেনারেল ৪৩১৮, দাখিল ২৭৪ ও ভোকেশনাল বিভাগ থেকে ৩৯৬ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। অনুপস্থিত ৬১ শিক্ষার্থী। তবে ৬১ শিক্ষার্থীর অনুপস্থিতের কারণ জানাতে পারেনি শিক্ষা অফিস। এদিকে সকালে মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.বি.এম আরিফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নজরুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপজেলার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.বি.এম আরিফুল ইসলাম জানান, আমরা প্রতিটি কেন্দ্র পরিদর্শন করেছি। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে। পরবর্তী পরীক্ষায় যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসন সদা তৎপর রয়েছে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আনোয়ারায় নির্মাণাধীন খাদ্য গুদাম ঘুরে দেখলেন খাদ্য উপদেষ্টা
আনোয়ারায় নির্মাণাধীন খাদ্য গুদাম ঘুরে দেখলেন খাদ্য উপদেষ্টা

চট্টগ্রামের আনোয়ারায় নির্মাণাধীন ৫০০ মেট্রিকটন ধারণক্ষমতা সম্পন্ন খাদ্য গুদাম পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আলী Read more

জেন-জি বিক্ষোভে উত্তাল মাদাগাস্কার, সরকারের পদত্যাগ দাবি
জেন-জি বিক্ষোভে উত্তাল মাদাগাস্কার, সরকারের পদত্যাগ দাবি

পূর্ব-আফ্রিকার দেশ মাদাগাস্কারে পানির সংকট ও বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে হাজার হাজার মানুষ আবারও রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন। তরুণ প্রজন্মের আন্দোলনকারীদের Read more

তারেক রহমানের প্রত্যাবর্তন গণতন্ত্রের ইতিহাসে এক অবিস্মরণীয় মুহূর্ত
তারেক রহমানের প্রত্যাবর্তন গণতন্ত্রের ইতিহাসে এক অবিস্মরণীয় মুহূর্ত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় একটি ঐতিহাসিক ও অবিস্মরণীয় মুহূর্ত হিসেবে অভিহিত করেছেন বিএনপির স্থায়ী Read more

ইরানে সহিংস রূপ নিলো বিক্ষোভ, কয়েকজন নিহত
ইরানে সহিংস রূপ নিলো বিক্ষোভ, কয়েকজন নিহত

ইরানে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে শুরু হওয়া বিক্ষোভ সহিংস রূপ ধারণ করেছে। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) দেশটিতে Read more

ত্রাণবাহী নৌবহরে ইসরাইলি হামলা ‘সামুদ্রিক সন্ত্রাসবাদ’: হামাস
ত্রাণবাহী নৌবহরে ইসরাইলি হামলা ‘সামুদ্রিক সন্ত্রাসবাদ’: হামাস

গাজা অভমুখী ত্রাণবাহী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’য় ইসরাইলি হামলার নিন্দা জানিয়েছে উপত্যকাটির প্রতিরোধ আন্দোলন হামাস।  এ ঘটনাকে বেসামরিক জনগণের বিরুদ্ধে ‘জলদস্যুতা’ Read more

যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা

জাতিসংঘ সদর দপ্তরে ফিলিস্তিন সংকটের শান্তিপূর্ণ নিষ্পত্তি ও দ্বিরাষ্ট্র সমাধানের বাস্তবায়ন নিয়ে আয়োজিত উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক সফরে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন