কুড়িগ্রামের ফুলবাড়ীতে ২২০ ফিট লম্বা ভেঙে যাওয়া বাঁশের সাঁকোটি অবশেষে গ্রামবাসীর নিজস্ব উদ্যোগে পূর্ণ: নির্মাণের কাজ শুরু হয়েছে। সোমবার (২৩ জুন) দুপুরে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কিশামত শিমুলবাড়ী এলাকায় নবিউলের /আমিন মেম্বারের ঘাট নামে পরিচিত বারোমাসিয়া (বাণিদাহ) নদীতে ২২০ ফুট লম্বা ভেঙে যাওয়া বাঁশের সাঁকোটি তিন-চারজন শ্রমিক দিয়ে পূর্ণ: নির্মাণের কাজ করতে দেখা গেছে।এ সময় স্থানীয় ওবায়দুল হকসহ অনেকেই জানান, স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা না পেয়ে দুপাড়ের বাসিন্দাদের নিজস্ব উদ্যোগে মানুষের বাড়ি বাড়ি গিয়ে বাঁশ সংগ্রহ করে গত তিন-চার দিন ধরে ভাঙা সাঁকো পূর্ণ: নির্মাণের কাজ শুরু করেছি। তারা আরও জানান, সাঁকোটি পূর্ণ: নির্মাণের কাজ শেষ হতে কমপক্ষে দেড় থেকে দুই সপ্তাহ লাগবে। তবে এখনো আমাদের ভোগান্তি কমেনি। এই সময়টুকু দুপাড়ের বাসিন্দাদের এক বুক নদীর পানি পাড়ি দিয়ে পাড় হতে হবে।সাঁকো পূর্ণ নির্মাণের প্রধান উদ্যোক্তা কিশামত শিমুলবাড়ী এলাকার সাবেক ইউপি সদস্য আমিনুল হক জানান, তীব্র স্রোতে বাঁশের সাঁকোটি ভেঙে যাওয়ার ফলে আমাদের পাড়াপাড়ে চরম ভোগান্তির সৃষ্টি হয়েছে। বাঁশের সাঁকো নির্মাণে স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাড়া পাইনি। তাই বাধ্য হয়ে দুপাড়ের বাসিন্দারা মিলে বাঁশ সংগ্রহ করে গত তিন-চার দিন ধরে ভাঙা সাঁকোটির পূর্ণ: নির্মাণের কাজ শুরু করা হয়েছে। যে বাঁশ সংগ্রহ করা হয়েছে, এই বাঁশে যদি হয় তাহলে সাঁকোটি পূর্ণ: নির্মাণ করতে ১০ দিনের মতো লাগতে পারে। তিনি আরও জানান, সাঁকো নির্মাণ না হওয়া পর্যন্ত দুপাড়ের মানুষজন নদী সাঁতার দিয়ে পারাপার করতে হবে।গেল এক মাস ধরে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কিশামত শিমুলবাড়ী, চরগোরকমন্ডল, ঝাঁউকুটি, পশ্চিম ফুলমতি, নাওডাঙ্গা ও শিমুলবাড়ী ইউনিয়নের হকবাজার এবং পার্শ্ববর্তী লালমনিরহাট সদর উপজেলার কুলাহাট ইউনিয়নের চরখারুয়া ও খারুয়াসহ ৮ গ্রামের হাজারও মানুষ এখন নদী পাড়াপাড়ে চরম ভোগান্তির শিকার। এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গায় সড়কের পাশে ময়লার স্তুপ, বিপাকে পথচারীরা
চুয়াডাঙ্গায় সড়কের পাশে ময়লার স্তুপ, বিপাকে পথচারীরা

চুয়াডাঙ্গার জীবননগর-দত্তনগর সড়কের পাশের জায়গাগুলো ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। এসব ময়লার স্তূপ থেকে বের হওয়া উৎকট দুর্গন্ধে চরম বিপাকে পড়েছেন Read more

কেরানীগঞ্জে বিস্ফোরণে ভবনের শিশুসহ আহত ৩
কেরানীগঞ্জে বিস্ফোরণে ভবনের  শিশুসহ আহত ৩

কেরানীগঞ্জে  বিস্ফোরণে পাঁচতলা ভবনের নিচতলার বাসিন্দা শিশুসহ তিনজন আহত হয়েছে বলে জানিয়েছেন কেরানীগঞ্জ দক্ষিণ থানার এস আই তুষার। আহতরা হলো Read more

নরসিংদীতে আগুন লেগে ৩টি টেক্সটাইল ভস্মিভূত
নরসিংদীতে আগুন লেগে ৩টি টেক্সটাইল ভস্মিভূত

নরসিংদীর মাধবদীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়েছে তিনটি টেক্সটাইল।বুধবার (২২ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে পৌর এলাকার বিরামপুর কালীবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড Read more

বাঘাইহাট ব্যাটালিয়নের উদ্যােগে চেক পোস্টে তল্লাশি
বাঘাইহাট ব্যাটালিয়নের উদ্যােগে চেক পোস্টে তল্লাশি

রাঙ্গামাটির বাঘাইছড়ির বাঘাইহাট ব্যাটালিয়ন ৫৪ বিজিবি কর্তৃক বিভিন্ন চেক পোস্টে তল্লাশি চালানো হয়েছে।মঙ্গলবার (২৪ মার্চ) সকালে বাঘাইহাট ব্যাটালিয়নের অধিনায়নক লেঃ Read more

খালাস চেয়ে সাবেক আইজিপি মামুনের আপিল
খালাস চেয়ে সাবেক আইজিপি মামুনের আপিল

জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ৫ বছরের সাজা থেকে খালাস চেয়ে আপিল করেছেন রাজসাক্ষী পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন