ঈদের টানা ১০ দিনের ছুটিতে পটুয়াখালী-২ বাউফল সংসদীয় আসনের মাঠঘাট চষে বেড়াচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তারা মানুষের দুয়ারে দুয়ারে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। দিচ্ছেন বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি।  সূত্রে জানা গেছে, সম্প্রতি প্রধান উপদেষ্টা ডা. মুহাম্মদ ইউনুস জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করলে নির্বাচনী আমেজের সৃষ্টি হয় উপজেলায়। ঈদের টানা ১০ দিনের ছুটিতে বিএনপি, জামায়াত ও এনসিপি দলের নেতারা গণসংযোগের পাশাপাশি উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মীদের সঙ্গে ঈদ উদযাপন করেছেন। বিএনপির মধ্যে দলীয় অভ্যন্তরীণ কোন্দল থাকলেও ভালো অবস্থানে রয়েছে জামায়াত ও এনসিপি। বিএনপির মনোনয়ন প্রত্যাশী পাঁচজন হলেও জামায়াত ও এনসিপি একজন করে মাঠে দেখা যাচ্ছে। উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ বলেন, ‘জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলের একাধিক প্রার্থী থাকলে নির্বাচনে ধানের শীষ প্রতীকে সবাই ঐক্যবদ্ধ থাকবে বলে আমার বিশ্বাস।’  বিএনপির কেন্দ্রীয় কমিটির সহদপ্তর সম্পাদক মো. মুনির হোসেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ফারুক আহম্মেদ তালুকদার, বিএনপি দলের সাবেক এমপি সহিদুল আলম তালুকদার, কৃষকদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ মিজানুর রহমান লিটু, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ইঞ্জিনিয়ার মোফাজ্জল শরীফ।  জামায়াত ইসলামী থেকে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি, বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।  জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মুজাহিদুল ইসলাম শাহিন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কালিয়াকৈরে গাছ কর্তন করে জমি দখলের চেষ্টা, থানায় লিখিত অভিযোগ
কালিয়াকৈরে গাছ কর্তন করে জমি দখলের চেষ্টা, থানায় লিখিত অভিযোগ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বড় কাঞ্চনপুর এলাকায় গাছ কর্তন করে জোরপূর্বক জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দা ও Read more

‘এটা নিয়ে নিউজ করার দরকার নেই’
‘এটা নিয়ে নিউজ করার দরকার নেই’

চট্টগ্রামের আনোয়ারা সাব রেজিস্টার জোবায়ের হোসেনের বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতির অভিযোগে উত্তাল হয়ে উঠেছেন দলিল লেখকরা। অভিযোগের জেরে আনোয়ারা দলিল Read more

‘কমিউনিটি ক্লিনিক বিশ্ব দরবারে রোল মডেল’
‘কমিউনিটি ক্লিনিক বিশ্ব দরবারে রোল মডেল’

কমিউনিটি ক্লিনিক বিশ্বের দরবারে রোল মডেল হিসেবে স্বীকৃত। গত ৫৩ বছরের ইতিহাসে স্বাস্থ্য খাতে সবচেয়ে যুগান্তরী হলো ওয়ার্ড লেভেলে কমিউনিটি Read more

স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন Read more

ফুটবলেও আজ বাংলাদেশ-পাকিস্তান লড়াই
ফুটবলেও আজ বাংলাদেশ-পাকিস্তান লড়াই

এশিয়া কাপের ‘অলিখিত সেমিফাইনালে’ নিজেদের শেষ ম্যাচে আজ মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। এ ম্যাচ জিতলেই পৌঁছে যাবে ফাইনালে এমন Read more

বাকৃবি গবেষণা, ব্রুসেলোসিস রোগের পূর্বাভাস জানাবে মেশিন লার্নিং
বাকৃবি গবেষণা, ব্রুসেলোসিস রোগের পূর্বাভাস জানাবে মেশিন লার্নিং

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) একদল গবেষক গবাদিপশুর ব্রুসেলোসিস রোগের পূর্বাভাস শনাক্তে একটি নতুন ধরনের মেশিন লার্নিং প্রযুক্তি উদ্ভাবন করেছেন। এই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন