কিশোরগঞ্জের ভৈরবে নানা বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের চেষ্টার শিকার হয় ৫ বছরের শিশু। এ ঘটনার অভিযোগে অপরাধী যুবক জিহান মিয়া (১৯) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশের সদস্যরা। বুধবার (১১ জুন) সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। এর আগে ১০ জুন রাতে অভিযুক্ত জিহান মিয়াকে পৌর শহরের ভৈরবপুর উত্তরপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত যুবক ওই এলাকার দানিস ব্যাপারি বাড়ির মৃত শাহজাহান মিয়ার ছেলে। এ ঘটনায় শিশুটির বাবা বাদি হয়ে ভৈরব থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব থানা অফিসার ইনচার্জ খন্দকার ফুয়াদ রুহানি।পুলিশ ও স্থানীয়রা জানান, শিশুটি নানার বাড়ি ভৈরবপুর উত্তরপাড়া। বাবার বাড়ি রাজশাহী গোদাগাড়ী থানার শ্রীমন্তপুর গ্রামে। মায়ের সঙ্গে দুই মাস আগে বেড়াতে আসে। ঈদ উপলক্ষে শিশুটি মায়ের সাথে খালার বাসায় বেড়াতে যায়। বাসাটি তিন তলা ভবন। শিশুটি অন্যান্য শিশুদের নিয়ে বিকালে ওই ভবনের ছাদে খেলতে যায়। এদিকে এলাকার চিহ্নিত ছিনতাইকারী ও বখাটে জিহান মিয়া ছাদে যায় তার এক সহপাঠী নিয়ে। সহপাঠী ছাদ থেকে নামার বিষয়টি শিশুটির খালা টের পেয়ে যায়। পরে সন্দেহ হলে ছাদে উঠে দেখে জিহান মিয়া শিশুটিকে ধর্ষণের চেষ্টা করছে। এ সময় শিশুটির খালার ডাক চিৎকারে স্থানীয়রা এসে জিহানকে আটক করে। পরে পুলিশকে খবর দিলে রাতে পুলিশ জিহানকে গ্রেপ্তার করে। এ বিষয়ে শিশুটির বাবা বলেন, ‘আমার পরিবার প্রায় দুই মাস যাবত ভৈরবে রয়েছে। আমি ৯ জুন ভৈরবে এসেছি। ১৩ জুন পরিবার নিয়ে বাড়ি ফিরে যাবো। আমার শালীর বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। ছাদে আমার মেয়ে খেলতে গেলে জিহান ধর্ষণের চেষ্টা করে। ৫ মিনিট দেরি হয়ে গেলে আমার মেয়ের ক্ষতি হয়ে যেতো। বখাটে জিহানের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।’ এ বিষয়ে ভৈরব থানা অফিসার ইনচার্জ খন্দকার ফুয়াদ রুহানি বলেন, ‘খবর পেয়ে থানা পুলিশ রাতেই জিহানকে গ্রেপ্তার করে। শিশুটিকে পরীক্ষা নিরীক্ষার জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’ এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন বাগমারার কামাররা
শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন বাগমারার কামাররা

দগদগে আগুনে গরম লোহা ও ইস্পাতের পিটাপিটিতে মুখর হয়ে উঠেছে বাগমারা উপজেলার কামারশিল্পের দোকানগুলো। রবিবার দুপুরে বাগমারার ভবানীগঞ্জ, কালিগঞ্জ ও Read more

অনলাইন জুয়ায় কঠোর শাস্তির ঘোষণা দিল তথ্য মন্ত্রণালয়
অনলাইন জুয়ায় কঠোর শাস্তির ঘোষণা দিল তথ্য মন্ত্রণালয়

সাইবার স্পেসে অনলাইন জুয়া, জালিয়াতি ও প্রতারণার সঙ্গে জড়িতদের জন্য দুই বছর পর্যন্ত কারাদণ্ড এবং সর্বোচ্চ ১ কোটি টাকা পর্যন্ত Read more

টাইমস হায়ার এডুকেশন র‍্যাংকিংয়ে জায়গা হয়নি হাবিপ্রবির
টাইমস হায়ার এডুকেশন র‍্যাংকিংয়ে জায়গা হয়নি হাবিপ্রবির

যুক্তরাজ্যভিত্তিক বিশ্বখ্যাত শিক্ষা সাময়িকী ‘টাইমস হায়ার এডুকেশন’ (টিএইচই) এর ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং ২০২৬’ এ বাংলাদেশ থেকে ২৮ টি বিশ্ববিদ্যালয় জায়গা Read more

গাজায় একদিনে নিহত ৪১, মোট প্রাণহানি ছাড়াল ৫৮ হাজার ৬৬০
গাজায় একদিনে নিহত ৪১, মোট প্রাণহানি ছাড়াল ৫৮ হাজার ৬৬০

শুক্রবার দিনভর ইসরায়েলি বিমান বাহিনীর গোলাবর্ষণে ফিলিস্তিনের গাজার উপত্যকায় নিহত হয়েছেন অন্তত ৪১ জন এবং আহত হয়েছেন আরও অন্তত ১১০ Read more

ঈদের বন্ধে বাউফলে গণসংযোগে ব্যস্ত নেতারা
ঈদের বন্ধে বাউফলে গণসংযোগে ব্যস্ত নেতারা

ঈদের টানা ১০ দিনের ছুটিতে পটুয়াখালী-২ বাউফল সংসদীয় আসনের মাঠঘাট চষে বেড়াচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তারা মানুষের দুয়ারে দুয়ারে Read more

ড. ইউনূস বাংলাদেশে মানবাধিকার পুনরুদ্ধারে কাজ করছেন: হিলারি ক্লিনটন
ড. ইউনূস বাংলাদেশে মানবাধিকার পুনরুদ্ধারে কাজ করছেন: হিলারি ক্লিনটন

বিখ্যাত মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিনের ২০২৫ সালের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন