সাইবার স্পেসে অনলাইন জুয়া, জালিয়াতি ও প্রতারণার সঙ্গে জড়িতদের জন্য দুই বছর পর্যন্ত কারাদণ্ড এবং সর্বোচ্চ ১ কোটি টাকা পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক সরকারি তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়।এতে আরও জানানো হয়, সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫-এর ২০ ধারা অনুযায়ী এসব শাস্তির বিধান রয়েছে।এর আগে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত) ফয়েজ আহমদ তৈয়্যব সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে জানান, অনলাইন জুয়ার বিরুদ্ধে অ্যাকশন শুরু হয়েছে।জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সির বরাত দিয়ে তিনি আরও বলেন, সাইবার স্পেসে জুয়া খেলা নিষিদ্ধ। সরকার সাইবার স্পেসে জনস্বার্থ রক্ষার উদ্দেশ্যে নতুন সাইবার সুরক্ষা অধ্যাদেশের ২০ ধারা অনুসারে জুয়া খেলা এবং জুয়া খেলার সঙ্গে জড়িত সকল কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে। এই আইন অনুসারে সাইবার স্পেসে জুয়া খেলার জন্য কোনো পোর্টাল/অ্যাপস/ডিভাইস তৈরি/পরিচালনা করা, জুয়া খেলা, খেলায় সহায়তা বা উৎসাহ প্রদান বা উৎসাহ প্রদানের জন্য বিজ্ঞাপনে অংশগ্রহণ এবং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রচার বা বিজ্ঞাপনের সঙ্গে জড়িত থাকাকে আইনত দণ্ডনীয় অপরাধ হিসেবে ঘোষণা করা হয়েছে।২১ এবং ২২ ধারা অনুযায়ী জুয়া খেলার জন্য কোন ফাইনানশিয়াল ট্রানজেকশন, জুয়া খেলা বিষয়ে কোন প্রতারণা বা জালিয়াতি করাকেও নিষিদ্ধ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, জুয়া খেলা নিয়ে উৎসাহ প্রদান বা বিজ্ঞাপন নিষিদ্ধ করার কারণে বাংলাদেশের কোন নাগরিকের জুয়া খেলা নিয়ে কোন বিজ্ঞাপনে অংশগ্রহণ করা আইনত দণ্ডনীয় অপরাধ। কোনো নাগরিক বা মিডিয়া ব্যক্তিত্ব যদি মনে করেন তার অনুমতি ব্যতিরেকে জুয়া খেলার ওয়েবসাইট/পোর্টালে তার ছবি/ভিডিও ব্যবহৃত হচ্ছে তাকে আইনের আশ্রয় নিতে পরামর্শ দেয়া হচ্ছে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা
ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।শুভেচ্ছা বার্তায় মোদি বলেন, মাননীয়, ঈদ Read more

ফিলিস্তিনের পশ্চিম তীরে নতুন বসতির অনুমোদন দিল ইসরায়েল
ফিলিস্তিনের পশ্চিম তীরে নতুন বসতির অনুমোদন দিল ইসরায়েল

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে আরও ১৯টি নতুন ইহুদি বসতি স্থাপনের অনুমোদন দিয়েছে ইসরায়েল। এতে গত ৩ বছরে অনুমোদিত মোট বসতির Read more

‘অন্তর্বর্তী সরকারের সময়ে পে স্কেল নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি’
‘অন্তর্বর্তী সরকারের সময়ে পে স্কেল নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি’

অন্তর্বর্তী সরকারের সময়ে পে স্কেল দেওয়া বা না দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন, অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।আজ Read more

নাটোরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু
নাটোরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

নাটোরের নলডাঙ্গার মাধনগরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। আজ শনিবার (২৩ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার মাধনগর Read more

গণতন্ত্রের মশাল এখন তারেক রহমানের হাতে: আমির খসরু
গণতন্ত্রের মশাল এখন তারেক রহমানের হাতে: আমির খসরু

বাবা-মায়ের রেখে যাওয়া গণতন্ত্রের মশাল এখন তারেক রহমানের হাতে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন