যশোরের বেনাপোল পোর্ট থানার ডুবপাড়ায় বোমা হামলা চালিয়ে বিএনপি নেতাকে হত্যা মামলায় আহসান কবির ওরফে সোহেল রানা (৩১) ও রিপন হোসেন (৩০) নামে ২ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।রবিবার (৮ জুন) রাতে পৃথক দুটি অভিযান চালিয়ে তাদের আটক করে বেনাপোল পোর্ট থানা পুলিশ। তারা এ মামলায় এজাহারভূক্ত আসামি।আটক আহসান কবির ওরফে সোহেল রানা যশোর কোতোয়ালি থানার ছোট মেঘলা (চাঁচড়া) গ্রামের আতিয়ার রহমানের ছেলে ও রিপন হোসেন ওরফে বাতু বেনাপোল পোর্ট থানার ডুবপাড়া গ্রামের মমিনুর রহমানের ছেলে।পুলিশ জানায়, গত শনিবার ঈদের দিন রাতে ডুবপাড়া গ্রামে বোমা হামলা চালিয়ে ওয়ার্ড বিএনপি নেতা আব্দুল হাইকে হত্যা করা হলে থানায় মামলা দায়ের হয়। পরে হত্যাকারীদের আটককের জন্য পুলিশ অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি আহসান কবিরকে যশোর কোতোয়ালি থেকে ও রিপন হোসেনকে বেনাপোল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া জানান, গ্রেপ্তারকৃত আসামিদ্বয়কে আদালতে সোপর্দ করা হবে। পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।  মো. জামাল হোসেন। এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আনোয়ারায় ডাকাত দলের আস্তানায় অভিযান, অস্ত্রসহ আটক ৭
আনোয়ারায় ডাকাত দলের আস্তানায় অভিযান, অস্ত্রসহ আটক ৭

চট্টগ্রামের আনোয়ারায় ডাকাতির প্রস্তুতিকালে বিপুল দেশীয় ও আগ্নেয়াস্ত্রসহ সাত সদস্যের সক্রিয় ডাকাত দলকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৩ অক্টোবর) গভীর রাতে Read more

‘বিএনপিই একমাত্র দল যারা দেশকে রক্ষা করতে পারে’
‘বিএনপিই একমাত্র দল যারা দেশকে রক্ষা করতে পারে’

বিএনপিই একমাত্র দল যারা বাংলাদেশকে রক্ষা করতে পারে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।রোববার (৩১ আগস্ট) বিএনপির Read more

মেহেরপুরে পরিত্যাক্ত অবস্থায় পিস্তল, বোমা ও গাঁজা উদ্ধার
মেহেরপুরে পরিত্যাক্ত অবস্থায় পিস্তল, বোমা ও গাঁজা উদ্ধার

মেহেরপুরের গাংনীতে পিস্তল, ককটেল বোমা ও গাঁজা উদ্ধার করেছে সেনা সদস্যরা। রবিবার (১১ মে) রাত সাড়ে ৯টায় মেহেরপুর-কুষ্টিয়া সড়কের চোঁখতোলা Read more

ঝিনাইদহের পৌর শহরগুলোতে সেবা নয়, চলছে অব্যবস্থার রাজত্ব
ঝিনাইদহের পৌর শহরগুলোতে সেবা নয়, চলছে অব্যবস্থার রাজত্ব

ঝিনাইদহের পৌরসভাগুলোতে নাগরিক সুবিধা নয়, বরং দুর্ভোগই যেন নিয়মে পরিণত হয়েছে। নিয়মিত পৌর কর প্রদান করেও নাগরিকরা পাচ্ছেন না প্রয়োজনীয় Read more

দাবি পূরণ না হলে ৩ উপদেষ্টার পদত্যাগ দাবিতে আন্দোলন: সাদিক কায়েম
দাবি পূরণ না হলে ৩ উপদেষ্টার পদত্যাগ দাবিতে আন্দোলন: সাদিক কায়েম

৪৮ ঘণ্টার মধ্যে তিনদফা দাবি আদায় না হলে ৩ উপদেষ্টার পদত্যাগে আন্দোলন হবে বলে জানিয়েছেন ডাকসু ভিপি সাদিক কায়েম। সোমবার (১৫ Read more

নতুন পে স্কেলে বেতন বৃদ্ধি পাবে কত শতাংশ?
নতুন পে স্কেলে বেতন বৃদ্ধি পাবে কত শতাংশ?

সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো প্রণয়নের কাজ শুরু করেছে পে কমিশন। এ বিষয়ে বিভিন্ন সরকারি কর্মকর্তা ও কর্মচারী সংগঠন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন